সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নির্মানাধীন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে জ্বালানী প্রতিমন্ত্রী

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরির্দশন করছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় তিনি পুরো প্রজেক্ট এলাকাটি ঘুরে ঘুরে দেখেন।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এসও এলাকায় মেঘনা ডিপো পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি বলেন, আমরা গভীর সমুদ্র বন্দর থেকে পতেঙ্গা বন্দর পর্যন্ত বড় বড় পাইপলাইন করেছি। গভীর সমুদ্রবন্দর থেকে আগে তেল বড় জাহাজের মাধ্যমে আনা হতো। এরপর ছোট জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে তেল সরবরাহ করা হতো। এভাবে জাহাজের মাধ্যমে তেল আসতে এতোদিন ১২-১৪ দিন সময় লেগে যেতো।

তিনি আরও বলেন, পাইপলাইনের মাধ্যমে খুব কম সময়েই আমরা এখন তেল সরবরাহ করতে পারবো। এই পাইপলাইনের কাজ এ পর্যন্ত ৯০ শতাংশ শেষ হয়েছে। পাইপলাইনের মাধ্যমে মহেশখালী থেকে পতেঙ্গা এবং পতেঙ্গা থেকে মেঘনা ডিপোতে সরাসরি তেল আসবে। যারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজ সম্পন্ন করছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ এটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি। আমরা পুরো প্রজেক্টটি বাংলাদেশের বিভিন্ন ঠিকাদার দিয়ে করাচ্ছি। এছাড়া বিমানে বর্তমানে গাড়ির মাধ্যমে তেল সরবরাহ করা হয় এটাও আমরা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার পরিকল্পনা করেছি। এটি করতে পারলে ঢাকার ট্রাফিকের উপর চাপ কমবে। পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের কারণে এখন সময় এবং খরচ দুটোই কম হবে। আর পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহে কোনো ঝুঁকি নেই। বিদেশে এই প্রযুক্তির মাধ্যমেই তেল সরাবরাহ করা হয়ে থাকে।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ ও গোদনাইল মেঘনা ডিপো ইনচার্জ লতিফুর রহমান প্রমূখ।#

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নির্মানাধীন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে জ্বালানী প্রতিমন্ত্রী

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরির্দশন করছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় তিনি পুরো প্রজেক্ট এলাকাটি ঘুরে ঘুরে দেখেন।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এসও এলাকায় মেঘনা ডিপো পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি বলেন, আমরা গভীর সমুদ্র বন্দর থেকে পতেঙ্গা বন্দর পর্যন্ত বড় বড় পাইপলাইন করেছি। গভীর সমুদ্রবন্দর থেকে আগে তেল বড় জাহাজের মাধ্যমে আনা হতো। এরপর ছোট জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে তেল সরবরাহ করা হতো। এভাবে জাহাজের মাধ্যমে তেল আসতে এতোদিন ১২-১৪ দিন সময় লেগে যেতো।

তিনি আরও বলেন, পাইপলাইনের মাধ্যমে খুব কম সময়েই আমরা এখন তেল সরবরাহ করতে পারবো। এই পাইপলাইনের কাজ এ পর্যন্ত ৯০ শতাংশ শেষ হয়েছে। পাইপলাইনের মাধ্যমে মহেশখালী থেকে পতেঙ্গা এবং পতেঙ্গা থেকে মেঘনা ডিপোতে সরাসরি তেল আসবে। যারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজ সম্পন্ন করছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ এটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি। আমরা পুরো প্রজেক্টটি বাংলাদেশের বিভিন্ন ঠিকাদার দিয়ে করাচ্ছি। এছাড়া বিমানে বর্তমানে গাড়ির মাধ্যমে তেল সরবরাহ করা হয় এটাও আমরা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার পরিকল্পনা করেছি। এটি করতে পারলে ঢাকার ট্রাফিকের উপর চাপ কমবে। পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের কারণে এখন সময় এবং খরচ দুটোই কম হবে। আর পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহে কোনো ঝুঁকি নেই। বিদেশে এই প্রযুক্তির মাধ্যমেই তেল সরাবরাহ করা হয়ে থাকে।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ ও গোদনাইল মেঘনা ডিপো ইনচার্জ লতিফুর রহমান প্রমূখ।#

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD