আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে আসাদ (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন রাকিব, আজিজুল ও আরিফুল। এদের বাড়ি আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়। তারা ক্ষুদ্র ব্যবসায়ী (মেলায় বেলুন বিক্রেতা)। রাতে সোনারগাঁ মেলা থেকে বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেলা থেকে বাড়ি ফেরার পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুলের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও সাথে থাকা সবকিছু চায় ছিনতাইকারীরা। তারা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে কুপিয়ে আহত করে ডাকাত সদস্যরা। এ সময় তাদের চিৎকারে আশপাশের গ্রামের কয়েক শদ মানুষ লাঠিসোটা ও দা নিয়ে বের হয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় আসাদকে ধরে ফেললে তাকে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন জানান, ঘটনার সময় আশপাশে কয়েক শদ লোক জড়ো হয়ে গণপিটুনি দিলে আসাদ নিহত হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌঁছার আগেই গণপিটুনিতে একজন নিহত হয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। তবে স্থানীয়রা জানিয়েছেন তিনি ছিনতাইকারী।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে আসাদ (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন রাকিব, আজিজুল ও আরিফুল। এদের বাড়ি আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়। তারা ক্ষুদ্র ব্যবসায়ী (মেলায় বেলুন বিক্রেতা)। রাতে সোনারগাঁ মেলা থেকে বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেলা থেকে বাড়ি ফেরার পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুলের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও সাথে থাকা সবকিছু চায় ছিনতাইকারীরা। তারা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে কুপিয়ে আহত করে ডাকাত সদস্যরা। এ সময় তাদের চিৎকারে আশপাশের গ্রামের কয়েক শদ মানুষ লাঠিসোটা ও দা নিয়ে বের হয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় আসাদকে ধরে ফেললে তাকে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন জানান, ঘটনার সময় আশপাশে কয়েক শদ লোক জড়ো হয়ে গণপিটুনি দিলে আসাদ নিহত হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌঁছার আগেই গণপিটুনিতে একজন নিহত হয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। তবে স্থানীয়রা জানিয়েছেন তিনি ছিনতাইকারী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD