সোনারগাঁয়ে ব্যবসায়ীকে অপহরন মুক্তিপনে মুক্তি!

শেয়ার করুন...

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সয়দেব নামের এক মাছ ব্যবসায়ীকে অপহরন করে মারধর করে মুক্তিপন আদায় করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অজ্ঞাত অপহরনকারীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ী সয়দেব উল্লেখ করেন, তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। গত ২৭ তারিখ সন্ধা ৫টার দিকে মোগরাপাড়া চৌরাস্তার ফলপট্টি দিয়ে যাওয়ার সময় কয়েকজন ২৫/৩০ বছর বয়সের ছেলে তাকে জোড়পূর্বক একটি হাইস গাড়ীতে তুলে তারাবো বিশ্বরোড় এলাকায় একটি নির্জন এলাকায় তাকে মারধর করে তার কাছে থাকা ৫ হাজার ৫শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় অপহরনকারীরা তার বাড়িতে ফোন দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বিকাশে আরো ২০ হাজার ৪শত টাকা আনেন। এরপর তাকে মারধর করে তাকে ছেড়ে দেয়। এ ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা গ্রহন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যবসায়ী জানান, প্রায়ই মোগরাপাড়া চৌরাস্তার কয়েকজন সন্ত্রাসী ভোরে ও সন্ধ্যায় এখানে মহড়া দেন। সকালে যখন কোন মানুষ গাড়ি থেকে এখানে নামে সেসব যাত্রীদের এবং সন্ধ্যার সময় লোকজনের সামনেই সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি গাড়িতে তুলে নিয়ে গিয়ে মুক্তিপন আদায় করে ছেড়ে দেয়ার ঘটনা ঘটে। আমরা এখানে ব্যবসা করি প্রাণের ভয়ে দেখেও না দেখান ভার করে বসে থাকি।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ রকম অপহরনকারীদের ধরতে পুলিশ বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ করছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে অপহরন মুক্তিপনে মুক্তি!

শেয়ার করুন...

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সয়দেব নামের এক মাছ ব্যবসায়ীকে অপহরন করে মারধর করে মুক্তিপন আদায় করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অজ্ঞাত অপহরনকারীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ী সয়দেব উল্লেখ করেন, তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। গত ২৭ তারিখ সন্ধা ৫টার দিকে মোগরাপাড়া চৌরাস্তার ফলপট্টি দিয়ে যাওয়ার সময় কয়েকজন ২৫/৩০ বছর বয়সের ছেলে তাকে জোড়পূর্বক একটি হাইস গাড়ীতে তুলে তারাবো বিশ্বরোড় এলাকায় একটি নির্জন এলাকায় তাকে মারধর করে তার কাছে থাকা ৫ হাজার ৫শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় অপহরনকারীরা তার বাড়িতে ফোন দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বিকাশে আরো ২০ হাজার ৪শত টাকা আনেন। এরপর তাকে মারধর করে তাকে ছেড়ে দেয়। এ ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা গ্রহন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যবসায়ী জানান, প্রায়ই মোগরাপাড়া চৌরাস্তার কয়েকজন সন্ত্রাসী ভোরে ও সন্ধ্যায় এখানে মহড়া দেন। সকালে যখন কোন মানুষ গাড়ি থেকে এখানে নামে সেসব যাত্রীদের এবং সন্ধ্যার সময় লোকজনের সামনেই সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি গাড়িতে তুলে নিয়ে গিয়ে মুক্তিপন আদায় করে ছেড়ে দেয়ার ঘটনা ঘটে। আমরা এখানে ব্যবসা করি প্রাণের ভয়ে দেখেও না দেখান ভার করে বসে থাকি।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ রকম অপহরনকারীদের ধরতে পুলিশ বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD