আড়াইহাজারে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব বিরোধের জেরে হাবিব মিয়া নামে এক ব্যক্তিকে চামচ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (৭ জানুয়ারি) উপজেলার গহরদীর নয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলদার।
নিহত মো. হাবিব মিয়া (৪৩) উপজেলার গহরদীর নয়াপাড়া এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম (৪৩) বাদী হয়ে প্রতিপক্ষ একই পরিবারের চার জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন, হান্নান মিয়া কাজী (৫৫), তার স্ত্রী জোসনা বেগম (৫০), তাদের দুই ছেলে সোহাগ (৩০) ও সুমন (২০)।

পুলিশ জানায়, নিহত হাবিব বাদীর দ্বিতীয় স্বামী। এরআগেও এই বসত ভিটা বাড়ির সীমানা নিয়ে বাদীর প্রথম স্বামীকেও অভিযুক্তরা একইভাবে হত্যা করেছে। ওই সময় স্থানীয় আপোষ মিমাংশা হওয়ায় থানায় কোনো মামলা করা হয়নি। এরপর তিনি নিহত মো. বাতেন মিযার ছোট ভাই দেবর মো. হাবিব মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মামলায় উল্লেখ করা হয়েছে, বসত ভিটা বাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিবেশি হান্নান মিয়া কাজী ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে মো. হাবিব মিয়া ও তার পরিবারের সাথে। এ নিয়ে প্রায় সময়ই হান্নান কাজী ও তার পরিবারের সদস্যরা গায়ে পড়ে নিহতের সাথে ঝগড়া করত। শনিবার দুপুরের দিকে বাড়ির ময়লা পানি নিষ্কাশন সংক্রান্ত বিষয় নিয়ে হান্নান কাজী ও তার পরিবার হাবিব মিয়ার বাড়ির সামনে এসে তার সাথে আবারও ঝগড়া বিবাদ শুরু করেন। ঝগড়া বিবাদের এক পর্যায়ে হান্নান মিয়া কাজীর হুকুমে তার স্ত্রী ও দুই ছেলে মিলে হাবিব মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় হান্নান মিয়ার স্ত্রী জোসনা বেগম তার হাতে থাকা একটি বড় লোহার চামচ দিয়ে হাবিব মিয়ার মাথায় আঘাত করলে তিনি আহত হয়ে জ্ঞাণ হারিয়ে ফলেন। এ অবস্থায় পরিবারের সদস্যরা হাবিব মিয়াকে গুরুতর অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বিকেল তিনটার দিকে হাবিব মিয়ার মৃত্যু হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা স্থানীয় লোকজনের মাধ্যমে এই ঘটনার আপোষের চেষ্টা করাসহ মামলা মোকদ্দমা না করার হুমকী প্রদর্শণ করছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব বিরোধের জেরে হাবিব মিয়া নামে এক ব্যক্তিকে চামচ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (৭ জানুয়ারি) উপজেলার গহরদীর নয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলদার।
নিহত মো. হাবিব মিয়া (৪৩) উপজেলার গহরদীর নয়াপাড়া এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম (৪৩) বাদী হয়ে প্রতিপক্ষ একই পরিবারের চার জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন, হান্নান মিয়া কাজী (৫৫), তার স্ত্রী জোসনা বেগম (৫০), তাদের দুই ছেলে সোহাগ (৩০) ও সুমন (২০)।

পুলিশ জানায়, নিহত হাবিব বাদীর দ্বিতীয় স্বামী। এরআগেও এই বসত ভিটা বাড়ির সীমানা নিয়ে বাদীর প্রথম স্বামীকেও অভিযুক্তরা একইভাবে হত্যা করেছে। ওই সময় স্থানীয় আপোষ মিমাংশা হওয়ায় থানায় কোনো মামলা করা হয়নি। এরপর তিনি নিহত মো. বাতেন মিযার ছোট ভাই দেবর মো. হাবিব মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মামলায় উল্লেখ করা হয়েছে, বসত ভিটা বাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিবেশি হান্নান মিয়া কাজী ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে মো. হাবিব মিয়া ও তার পরিবারের সাথে। এ নিয়ে প্রায় সময়ই হান্নান কাজী ও তার পরিবারের সদস্যরা গায়ে পড়ে নিহতের সাথে ঝগড়া করত। শনিবার দুপুরের দিকে বাড়ির ময়লা পানি নিষ্কাশন সংক্রান্ত বিষয় নিয়ে হান্নান কাজী ও তার পরিবার হাবিব মিয়ার বাড়ির সামনে এসে তার সাথে আবারও ঝগড়া বিবাদ শুরু করেন। ঝগড়া বিবাদের এক পর্যায়ে হান্নান মিয়া কাজীর হুকুমে তার স্ত্রী ও দুই ছেলে মিলে হাবিব মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় হান্নান মিয়ার স্ত্রী জোসনা বেগম তার হাতে থাকা একটি বড় লোহার চামচ দিয়ে হাবিব মিয়ার মাথায় আঘাত করলে তিনি আহত হয়ে জ্ঞাণ হারিয়ে ফলেন। এ অবস্থায় পরিবারের সদস্যরা হাবিব মিয়াকে গুরুতর অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বিকেল তিনটার দিকে হাবিব মিয়ার মৃত্যু হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা স্থানীয় লোকজনের মাধ্যমে এই ঘটনার আপোষের চেষ্টা করাসহ মামলা মোকদ্দমা না করার হুমকী প্রদর্শণ করছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD