তুরস্কে ত্রাণ পাঠাচ্ছে সাঈদা শিউলীর সংগঠন

শেয়ার করুন...

সোনিয়া দেওয়ান প্রীতি : সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তুরস্ক। শিশু থেকে বৃদ্ধ প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বাড়ছে খাবার, পোশাক ও বেঁচে থাকার জন্য মানুষের আর্তনাদ। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করে চলেছে, যা ইতিমধ্যেই বিশ্ব মিডিয়ায় বেশ চর্চিত বিষয়।

এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন’ এর নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জোনের প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি সাঈদা শিউলী ও তার সংগঠনের নেতাদের নিয়ে গঠিত একটি দল মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। তারা নিজেদের অর্থায়ন ও মানবিক আহ্বানের মাধ্যমে প্রাপ্ত প্রায় অর্ধকোটি টাকার ত্রাণ সামগ্রী ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিষ তুরস্কে পাঠাচ্ছেন।

সাঈদা শিউলী এ প্রতিবেদককে বলেন- ‘‘আমরা সংগঠনের সকল সদস্যরা সম্মিলিতভাবে ত্রাণ সামগ্রীর পাশাপাশি ৪ হাজার পিস (জেন্টস ও লেডিস) ওয়াটারপ্রুফ লং জ্যাকেট এর একটি স্টক-লট (৫টি ভিন্ন ভিন্ন সাইজ), ২টি সাইজে ১০০০পিছ স্লিপিং ব্যাগ, কিছু পোর্টেবল জেনারেটর (২-৫ কিলোওয়াট), কিছু টর্চ/ ফ্ল্যাশ লাইট নিয়ে যাচ্ছি তুরস্কের হতাহত মানুষদের জন্য। আগামী ২০ ফেব্রুয়ারি কার্গো বিমানে করে পাঠানো হবে এসব সাহায্য। সেখানে (তুরস্কে) আমাদের টার্কিশ টিম রয়েছে, যারা এসব সাহায্য সঠিক ব্যক্তিদের হাতে পৌঁছে দিবে।’’

তিনি আরও বলেন- ‘‘আমাদের অর্থ সংগ্রহের কাজ এখনও চলমান রয়েছে। যে কেউ যে কোনো অংকের অর্থ ও মালামাল দিয়ে আমাদের সাথে এই মানবিক কাজে অংশ নিতে পারেন।’’

উল্লেখ্য, গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় স্থানীয় সময় ভোরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে (রিপোর্ট লেখা পর্যন্ত) ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রতিনিয়ত এই নিহতের সংখ্যা বেড়ে চলেছে। প্রকৃতির কঠোরতায় বিধ্বস্ত এই দুই দেশেই তীব্র শীত ও তুষারপাতের মাঝে ঘর বাড়ি হারিয়ে ধ্বংসস্তূপের মধ্যে হাজারো মানুষ খোলা আকাশের নিচে বাস করছেন।

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে ত্রাণ পাঠাচ্ছে সাঈদা শিউলীর সংগঠন

শেয়ার করুন...

সোনিয়া দেওয়ান প্রীতি : সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তুরস্ক। শিশু থেকে বৃদ্ধ প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বাড়ছে খাবার, পোশাক ও বেঁচে থাকার জন্য মানুষের আর্তনাদ। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করে চলেছে, যা ইতিমধ্যেই বিশ্ব মিডিয়ায় বেশ চর্চিত বিষয়।

এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন’ এর নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জোনের প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি সাঈদা শিউলী ও তার সংগঠনের নেতাদের নিয়ে গঠিত একটি দল মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। তারা নিজেদের অর্থায়ন ও মানবিক আহ্বানের মাধ্যমে প্রাপ্ত প্রায় অর্ধকোটি টাকার ত্রাণ সামগ্রী ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিষ তুরস্কে পাঠাচ্ছেন।

সাঈদা শিউলী এ প্রতিবেদককে বলেন- ‘‘আমরা সংগঠনের সকল সদস্যরা সম্মিলিতভাবে ত্রাণ সামগ্রীর পাশাপাশি ৪ হাজার পিস (জেন্টস ও লেডিস) ওয়াটারপ্রুফ লং জ্যাকেট এর একটি স্টক-লট (৫টি ভিন্ন ভিন্ন সাইজ), ২টি সাইজে ১০০০পিছ স্লিপিং ব্যাগ, কিছু পোর্টেবল জেনারেটর (২-৫ কিলোওয়াট), কিছু টর্চ/ ফ্ল্যাশ লাইট নিয়ে যাচ্ছি তুরস্কের হতাহত মানুষদের জন্য। আগামী ২০ ফেব্রুয়ারি কার্গো বিমানে করে পাঠানো হবে এসব সাহায্য। সেখানে (তুরস্কে) আমাদের টার্কিশ টিম রয়েছে, যারা এসব সাহায্য সঠিক ব্যক্তিদের হাতে পৌঁছে দিবে।’’

তিনি আরও বলেন- ‘‘আমাদের অর্থ সংগ্রহের কাজ এখনও চলমান রয়েছে। যে কেউ যে কোনো অংকের অর্থ ও মালামাল দিয়ে আমাদের সাথে এই মানবিক কাজে অংশ নিতে পারেন।’’

উল্লেখ্য, গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় স্থানীয় সময় ভোরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে (রিপোর্ট লেখা পর্যন্ত) ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রতিনিয়ত এই নিহতের সংখ্যা বেড়ে চলেছে। প্রকৃতির কঠোরতায় বিধ্বস্ত এই দুই দেশেই তীব্র শীত ও তুষারপাতের মাঝে ঘর বাড়ি হারিয়ে ধ্বংসস্তূপের মধ্যে হাজারো মানুষ খোলা আকাশের নিচে বাস করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD