দিল্লিতে অটোরিকশায় চড়লেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন...

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। শুক্রবার এ বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন তিনি। পোস্ট দেওয়া একটি ছবিতে তাঁকে একটি অটোরিকশা থেকে নামতে দেখা গেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, টুইটারে ওই পোস্টে একাধিক ছবি দেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সেগুলোর একটিতে দেখা যায়, কালো রঙের একটি অটোরিকশা থেকে নামছেন তিনি। পেছনে আরও কয়েকটি অটোরিকশার সারি। পোস্টে ‘ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিতে’ সহায়তা করার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানান ব্লিঙ্কেন।

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া—এই চার দেশ নিয়ে কোয়াড গঠিত। শুক্রবার দিল্লিতে এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইন্দো–প্রশান্ত মহাসাগরীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়া অ্যান্টনি ব্লিঙ্কেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সর্বব্যাপী ও স্থিতিশীল। এ অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখতে কোয়াড দৃঢ়প্রতিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ। চার দেশ বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন ও ভৌগোলিক সীমানার সংহতিতে তারা বিশ্বাসী। ভয় না দেখিয়ে ও জোর না খাটিয়ে যেকোনো সমস্যা ও বিবাদের শান্তিপূর্ণ সমাধান করা যায় বলে তারা বিশ্বাস করে। এ অঞ্চলে সমুদ্র ও আকাশসীমায় বাধাহীন চলাচলেও বিশ্বাসী তারা।

বিবৃতিতে আরও বলা হয়, জোটের সদস্যরা একতরফাভাবে স্থিতিশীলতার বদল ঘটানোর বিরুদ্ধে। এই সবকিছু এই অঞ্চল তো অবশ্যই, বিশ্বের সর্বত্র শান্তি, স্থিতি ও সমৃদ্ধির জন্য জরুরি।

কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক মঙ্গলের জন্য কোয়াড ইতিবাচক ও গঠনমূলক কাজ করছে।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে অটোরিকশায় চড়লেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন...

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। শুক্রবার এ বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন তিনি। পোস্ট দেওয়া একটি ছবিতে তাঁকে একটি অটোরিকশা থেকে নামতে দেখা গেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, টুইটারে ওই পোস্টে একাধিক ছবি দেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সেগুলোর একটিতে দেখা যায়, কালো রঙের একটি অটোরিকশা থেকে নামছেন তিনি। পেছনে আরও কয়েকটি অটোরিকশার সারি। পোস্টে ‘ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিতে’ সহায়তা করার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানান ব্লিঙ্কেন।

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া—এই চার দেশ নিয়ে কোয়াড গঠিত। শুক্রবার দিল্লিতে এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইন্দো–প্রশান্ত মহাসাগরীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়া অ্যান্টনি ব্লিঙ্কেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সর্বব্যাপী ও স্থিতিশীল। এ অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখতে কোয়াড দৃঢ়প্রতিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ। চার দেশ বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন ও ভৌগোলিক সীমানার সংহতিতে তারা বিশ্বাসী। ভয় না দেখিয়ে ও জোর না খাটিয়ে যেকোনো সমস্যা ও বিবাদের শান্তিপূর্ণ সমাধান করা যায় বলে তারা বিশ্বাস করে। এ অঞ্চলে সমুদ্র ও আকাশসীমায় বাধাহীন চলাচলেও বিশ্বাসী তারা।

বিবৃতিতে আরও বলা হয়, জোটের সদস্যরা একতরফাভাবে স্থিতিশীলতার বদল ঘটানোর বিরুদ্ধে। এই সবকিছু এই অঞ্চল তো অবশ্যই, বিশ্বের সর্বত্র শান্তি, স্থিতি ও সমৃদ্ধির জন্য জরুরি।

কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক মঙ্গলের জন্য কোয়াড ইতিবাচক ও গঠনমূলক কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD