পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাবে বিরাট গ্রহাণু

শেয়ার করুন...

পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে শনিবার একটি গ্রহাণু ছুটে যাবে। গ্রহাণুটি একটি শহর পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম। তবে ভালো খবর হলো, এটি পৃথিবী বা চাঁদ—কোনোটিতেই আঘাত হানবে না।

বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ‘২০২৩ ডিজেড২’। এটির ব্যাস ৪০ থেকে ৯০ মিটারের মধ্যে। এই আকৃতির একটি গ্রহাণু পৃথিবীর এত কাছাকাছি আসার ঘটনা বেশ বিরল। মাসখানেক আগে সেটি বিজ্ঞানীদের চোখে পড়ে।

বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রহাণুটি শনিবার চাঁদের ৫ লাখ ১৫ হাজার কিলোমিটারের মধ্য দিয়ে ছুটে যাবে। এর কয়েক ঘণ্টা পরে সেটি ৬৮ হাজার কিলোমিটার দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে। এই স্বল্প দূরত্বের কারণে পুরো পৃথিবী থেকে বাইনোকুলার ও ছোটো টেলিস্কোপ দিয়ে গ্রহাণুটি দেখা যাবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, গ্রহাণু সম্পর্কে জ্ঞান বাড়াতে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি বড় একটি সুযোগ। আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যানেটারি ডিফেন্সের প্রধান রিচার্ড মইসলের ভাষ্যমতে, গ্রহাণুটি পৃথিবীতে আঘাত না হানলেও পৃথিবীর কাছাকাছি আসার কারণে সেটি পর্যবেক্ষণের বড় সুযোগ পাওয়া যাবে।

এদিকে ২০২৬ সালে গ্রহাণুটি আবার পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তখনো সেটি পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তাঁরা।

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাবে বিরাট গ্রহাণু

শেয়ার করুন...

পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে শনিবার একটি গ্রহাণু ছুটে যাবে। গ্রহাণুটি একটি শহর পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম। তবে ভালো খবর হলো, এটি পৃথিবী বা চাঁদ—কোনোটিতেই আঘাত হানবে না।

বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ‘২০২৩ ডিজেড২’। এটির ব্যাস ৪০ থেকে ৯০ মিটারের মধ্যে। এই আকৃতির একটি গ্রহাণু পৃথিবীর এত কাছাকাছি আসার ঘটনা বেশ বিরল। মাসখানেক আগে সেটি বিজ্ঞানীদের চোখে পড়ে।

বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রহাণুটি শনিবার চাঁদের ৫ লাখ ১৫ হাজার কিলোমিটারের মধ্য দিয়ে ছুটে যাবে। এর কয়েক ঘণ্টা পরে সেটি ৬৮ হাজার কিলোমিটার দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে। এই স্বল্প দূরত্বের কারণে পুরো পৃথিবী থেকে বাইনোকুলার ও ছোটো টেলিস্কোপ দিয়ে গ্রহাণুটি দেখা যাবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, গ্রহাণু সম্পর্কে জ্ঞান বাড়াতে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি বড় একটি সুযোগ। আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যানেটারি ডিফেন্সের প্রধান রিচার্ড মইসলের ভাষ্যমতে, গ্রহাণুটি পৃথিবীতে আঘাত না হানলেও পৃথিবীর কাছাকাছি আসার কারণে সেটি পর্যবেক্ষণের বড় সুযোগ পাওয়া যাবে।

এদিকে ২০২৬ সালে গ্রহাণুটি আবার পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তখনো সেটি পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তাঁরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD