হবু বরের কাছে বোনাসের অর্থ চাইলেন কনে’ না দেওয়ায় অন্যজনকে বিয়ে

শেয়ার করুন...

বিয়ের মাত্র এক মাস বাকি। তুমুল ব্যস্ত বর–কনের পরিবার। তবে শেষ পর্যন্ত আরেকজনকে বিয়ে করলেন কনে। কারণটা কী? ওই হবু বরের দাবি, তাঁর বোনাসের অর্থ দাবি করেছিলেন কনে ও তাঁর পরিবার। তবে তিনি রাজি না হওয়ায় এই পরিণতি।

চীনভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং প্রদেশে। আর বর হতে গিয়েও শেষ পর্যন্ত যিনি হতে পারেননি, তাঁর নাম শিয়াওলি। বিয়ে ভেঙে যাওয়ার পুরো ঘটনা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ওই নারীর সঙ্গে তাঁর চার বছর প্রেমের সম্পর্ক ছিল বলে ভিডিওতে দাবি করেছেন শিয়াওলি। তিনি বলেন, ‘তাঁরা (কনে ও তাঁর পরিবার) দাবি করলেন, বছর শেষে আমি যে বোনাস পাই, তা বিয়ের পর তাঁদের হাতে তুলে দিতে হবে। এসব কথা শুনে আমি বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলাম।’

ভিডিওতে শিয়াওলি বলেন, তিনি হবু স্ত্রী ও তাঁর বাবা–মাকে খুশি করতে সব রকমভাবে চেষ্টা করেছিলেন। তবে বোনাসের অর্থ দিতে রাজি হননি। কারণ, তাঁর বেতন খুব বেশি না। তাই জীবনযাপনের জন্য তাঁকে বোনাসের অর্থের ওপর নির্ভর করতে হয়।

ওই নারী নাকি শিয়াওলিকে বলেছিলেন, বোনাসের অর্থ না পেলে তিনি মনে করবেন, শিয়াওলি তাঁকে ভালোবাসেন না। এসব কথা শুনে শিওয়ালি সিদ্ধান্ত নেন এই বিয়ে তিনি করবেন না। পরে হবু স্ত্রীর বাবা–মাকে ফোন দেন তিনি। তাঁরাও জানিয়ে দেন, তাঁদের মেয়ে শিয়াওলিকে বিয়ে করবেন না। গাঁটছড়া বাঁধবেন আরেকজনের সঙ্গে।

ভিডিওতে শিয়াওলি বলেন, ওই নারী একসময় বলতেন তাঁকে ভালোবাসেন। তবে শেষ পর্যন্ত বাবা–মায়ের সিদ্ধান্তের বাইরে যেতে পারলেন না। এক মাস আগেই বিয়েটা ভেঙে গেল।

এদিকে অন্য একজনকে বিয়ে করার বিষয়ে ওই নারী বলেন, ‘যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে দেওয়ার আশা করেছিলেন বাবা–মা। আর সে অনুযায়ী তাঁরা সব পরিকল্পনা করেছিলেন। কার সঙ্গে আমার বিয়েটা হবে সেটা কোনো বিষয় না।’

বিয়ে নিয়ে এ ঘটনা ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘এটা একটা উপন্যাসের প্লট না?’ আরেকজন লিখেছেন, ‘কাকে আমি সমর্থন দেব। সবাই আমাকে বিভ্রান্ত করেছে।’

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবু বরের কাছে বোনাসের অর্থ চাইলেন কনে’ না দেওয়ায় অন্যজনকে বিয়ে

শেয়ার করুন...

বিয়ের মাত্র এক মাস বাকি। তুমুল ব্যস্ত বর–কনের পরিবার। তবে শেষ পর্যন্ত আরেকজনকে বিয়ে করলেন কনে। কারণটা কী? ওই হবু বরের দাবি, তাঁর বোনাসের অর্থ দাবি করেছিলেন কনে ও তাঁর পরিবার। তবে তিনি রাজি না হওয়ায় এই পরিণতি।

চীনভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং প্রদেশে। আর বর হতে গিয়েও শেষ পর্যন্ত যিনি হতে পারেননি, তাঁর নাম শিয়াওলি। বিয়ে ভেঙে যাওয়ার পুরো ঘটনা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ওই নারীর সঙ্গে তাঁর চার বছর প্রেমের সম্পর্ক ছিল বলে ভিডিওতে দাবি করেছেন শিয়াওলি। তিনি বলেন, ‘তাঁরা (কনে ও তাঁর পরিবার) দাবি করলেন, বছর শেষে আমি যে বোনাস পাই, তা বিয়ের পর তাঁদের হাতে তুলে দিতে হবে। এসব কথা শুনে আমি বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলাম।’

ভিডিওতে শিয়াওলি বলেন, তিনি হবু স্ত্রী ও তাঁর বাবা–মাকে খুশি করতে সব রকমভাবে চেষ্টা করেছিলেন। তবে বোনাসের অর্থ দিতে রাজি হননি। কারণ, তাঁর বেতন খুব বেশি না। তাই জীবনযাপনের জন্য তাঁকে বোনাসের অর্থের ওপর নির্ভর করতে হয়।

ওই নারী নাকি শিয়াওলিকে বলেছিলেন, বোনাসের অর্থ না পেলে তিনি মনে করবেন, শিয়াওলি তাঁকে ভালোবাসেন না। এসব কথা শুনে শিওয়ালি সিদ্ধান্ত নেন এই বিয়ে তিনি করবেন না। পরে হবু স্ত্রীর বাবা–মাকে ফোন দেন তিনি। তাঁরাও জানিয়ে দেন, তাঁদের মেয়ে শিয়াওলিকে বিয়ে করবেন না। গাঁটছড়া বাঁধবেন আরেকজনের সঙ্গে।

ভিডিওতে শিয়াওলি বলেন, ওই নারী একসময় বলতেন তাঁকে ভালোবাসেন। তবে শেষ পর্যন্ত বাবা–মায়ের সিদ্ধান্তের বাইরে যেতে পারলেন না। এক মাস আগেই বিয়েটা ভেঙে গেল।

এদিকে অন্য একজনকে বিয়ে করার বিষয়ে ওই নারী বলেন, ‘যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে দেওয়ার আশা করেছিলেন বাবা–মা। আর সে অনুযায়ী তাঁরা সব পরিকল্পনা করেছিলেন। কার সঙ্গে আমার বিয়েটা হবে সেটা কোনো বিষয় না।’

বিয়ে নিয়ে এ ঘটনা ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘এটা একটা উপন্যাসের প্লট না?’ আরেকজন লিখেছেন, ‘কাকে আমি সমর্থন দেব। সবাই আমাকে বিভ্রান্ত করেছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD