ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট দুর্ভোগে যাত্রীরা

শেয়ার করুন...

হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থ মহাষ্টমী স্নান উৎসবকে ঘিরে কয়েক লাখ পুণ্যার্থীর আগমনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। চাপ কিছুটা কমলেও ৯ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি যান চলাচল।

বুধবার (২৯ মার্চ২০২৩) দুপুর সাড়ে ১টায় মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে বন্দরের লাঙ্গলবন্দ পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১০ কিলোমিটার যানজট আছে। তবে ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, লাখ লাখ পুণ্যার্থী আগমনের কারণে ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বাড়ে। মদনপুরসহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে যানজট দেখা দেয়।

তীব্র যানজটের ফলে ভোগান্তিতে পড়েন কর্মস্থলে ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা। অধিকাংশ যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা গেছে। তবে যানবাহনের চাপের কারণে বিকল্প সড়কগুলোতেও যানজট দেখা দিয়েছে।

জরুরি কাজে বের হওয়া বিল্লাল হোসেন রুবেল নামের এক যাত্রী বলেন, ‘সকালে এক কাজে বের হয়েছিলাম। কিন্তু মহাসড়কে তীব্র যানজট থাকায় বাসায় চলে যাই। ভেবেছি দুপুরে যানজট থাকবে না। কিন্তু এসে দেখছি এখনো জট পুরোপুরি কমেনি।

’রায়হান হোসেন নামের এক কাভার্ডভ্যান চালক বলেন, ‘মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেলা ১১ টার দিকে সায়েদাবাদ থেকে যাত্রা করি। কিন্তু যানজটে এখনো পর্যন্ত মদনপুর সিগন্যালে আটকে আছি। শুনেছি সকাল থেকেই নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট আছে। তাই কখন নাগাদ চট্টগ্রামে পৌঁছাতে পারবো তা বলতে পারছি না।’

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম বলেন, লাঙ্গলবন্দ স্নানে পুণ্যার্থীদের আগমনকে ঘিরে যানবাহনের অতিরিক্ত চাপে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আশা করছি বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। যানজট নিরসনের হাইওয়ে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট দুর্ভোগে যাত্রীরা

শেয়ার করুন...

হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থ মহাষ্টমী স্নান উৎসবকে ঘিরে কয়েক লাখ পুণ্যার্থীর আগমনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। চাপ কিছুটা কমলেও ৯ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি যান চলাচল।

বুধবার (২৯ মার্চ২০২৩) দুপুর সাড়ে ১টায় মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে বন্দরের লাঙ্গলবন্দ পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১০ কিলোমিটার যানজট আছে। তবে ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, লাখ লাখ পুণ্যার্থী আগমনের কারণে ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বাড়ে। মদনপুরসহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে যানজট দেখা দেয়।

তীব্র যানজটের ফলে ভোগান্তিতে পড়েন কর্মস্থলে ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা। অধিকাংশ যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা গেছে। তবে যানবাহনের চাপের কারণে বিকল্প সড়কগুলোতেও যানজট দেখা দিয়েছে।

জরুরি কাজে বের হওয়া বিল্লাল হোসেন রুবেল নামের এক যাত্রী বলেন, ‘সকালে এক কাজে বের হয়েছিলাম। কিন্তু মহাসড়কে তীব্র যানজট থাকায় বাসায় চলে যাই। ভেবেছি দুপুরে যানজট থাকবে না। কিন্তু এসে দেখছি এখনো জট পুরোপুরি কমেনি।

’রায়হান হোসেন নামের এক কাভার্ডভ্যান চালক বলেন, ‘মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেলা ১১ টার দিকে সায়েদাবাদ থেকে যাত্রা করি। কিন্তু যানজটে এখনো পর্যন্ত মদনপুর সিগন্যালে আটকে আছি। শুনেছি সকাল থেকেই নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট আছে। তাই কখন নাগাদ চট্টগ্রামে পৌঁছাতে পারবো তা বলতে পারছি না।’

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম বলেন, লাঙ্গলবন্দ স্নানে পুণ্যার্থীদের আগমনকে ঘিরে যানবাহনের অতিরিক্ত চাপে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আশা করছি বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। যানজট নিরসনের হাইওয়ে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD