আমতলীতে উচ্ছেদ আতংকে ৬১ অবৈধ দখলদার, ৭ দিনের মধ্যে স্থাপনা সরাতে পাউবোর নোটিশ

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি:-  বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের বন্যা নিয়ন্ত্রন বাঁধের জমি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ৬১ জন প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করে ওই ঘরগুলো অধিক মূল্যে অন্যাত্র বিক্রি করার অভিযোগ রয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই অবৈধ ঘরগুলো উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছেন। নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে দখলদারদের অবৈধ ঘর সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে ওই সকল দখলদাররা।

জানা গেছে, অর্ধশত বছর পুর্বে স্থাপিত গাজীপুর বন্দরটি আমতলী উপজেলার একটি ঐহিত্যবাহী বাজার হিসেবে পরিচিত। ওই বন্দরটির তিন পাশে পানি উন্নয়ণ বোর্ড (পাউবো) নির্মিত বন্যা নিয়ন্ত্রন বাঁধ রয়েছে। ওই বাঁধের জমি অবৈধভাবে আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সালাম সোহেল মোল্লা, তার বড় ভাই স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লা, কবির মুসুল্লী, নুর-আলম হাওলাদার, বিমল বাবু, ফোরকান মিয়া, মহসিন, মাওলানা আবু বক্করসহ ৬১জন ব্যক্তিরা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করেছেন।
ইতিমধ্যে বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে ওই বন্দরের ৬১ অবৈধ দখলদারদের নামসহ ঘরের তালিকা তৈরি করে ওই অবৈধ সকল দখলদারদের ঘর উচ্ছেদ করতে গত রবিবার (২৬ মার্চ) নোটিশ প্রদান করেছেন। নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে অবৈধ দখলদারদের ঘরগুলো সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাজীপুর বন্দরের বন্যা নিয়ন্ত্রন বাঁধের উপরে সারি সারি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থাণীয়রা অভিযোগ করেন, নোটির প্রাপ্তির পরেও প্রভাবশালী দখলদাররা তাদের অবৈধ ঘর সরিয়ে নিতে কোন উদ্যোগ নিচ্ছে না।

এলাকাবাসীরা দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বন্যা নিয়ন্ত্রন বাঁধটি দখলমুক্ত করার দাবী জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থাণীয় কয়েকজন অভিযোগ করে বলেন, আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সালাম সোহেল মোল্লা ও তার বড় ভাই শাহ আলম মোল্লা প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারী জমি দখল করে ১৩টি ঘর নির্মাণ করে ওই ঘরগুলো তারা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকায় অন্যাত্র বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহেল সালাম মোল্লা পাউবোর জমি অবৈধভাবে দখল করে ঘর তুলে বিক্রি করার কথা তিনি অস্বীকার করে বলেন, আমাদের জমির উপড় দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে (পাউবো)। আমাদের জমির সামনের মুখশা হিসেবে ওই জমিতে আমি ও আমার বড় ভাই শাহ আলম মোল্লা ঘর তুলেছি। ওই ঘরগুলো অন্যাত্র বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তবে উচ্ছেদের নোটিশ পেয়েছি। সরকারের প্রয়োজন হলে জমি ছেঁড়ে দিবো।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৌরভ বলেন, পাউবোর সরকারী জমি দখল করে অবৈধভাবে ৬১টি ঘর নির্মাণ করা হয়েছে। দখলদারদের তালিকা করে ঘর উচ্ছেদ করতে নোটিশ প্রদান করা হয়েছে। ওই ঘর যারা তুলেছেন নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তারা ওই ঘর ভেঙ্গে জায়গা খালি না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে উচ্ছেদ আতংকে ৬১ অবৈধ দখলদার, ৭ দিনের মধ্যে স্থাপনা সরাতে পাউবোর নোটিশ

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি:-  বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের বন্যা নিয়ন্ত্রন বাঁধের জমি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ৬১ জন প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করে ওই ঘরগুলো অধিক মূল্যে অন্যাত্র বিক্রি করার অভিযোগ রয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই অবৈধ ঘরগুলো উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছেন। নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে দখলদারদের অবৈধ ঘর সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে ওই সকল দখলদাররা।

জানা গেছে, অর্ধশত বছর পুর্বে স্থাপিত গাজীপুর বন্দরটি আমতলী উপজেলার একটি ঐহিত্যবাহী বাজার হিসেবে পরিচিত। ওই বন্দরটির তিন পাশে পানি উন্নয়ণ বোর্ড (পাউবো) নির্মিত বন্যা নিয়ন্ত্রন বাঁধ রয়েছে। ওই বাঁধের জমি অবৈধভাবে আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সালাম সোহেল মোল্লা, তার বড় ভাই স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লা, কবির মুসুল্লী, নুর-আলম হাওলাদার, বিমল বাবু, ফোরকান মিয়া, মহসিন, মাওলানা আবু বক্করসহ ৬১জন ব্যক্তিরা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করেছেন।
ইতিমধ্যে বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে ওই বন্দরের ৬১ অবৈধ দখলদারদের নামসহ ঘরের তালিকা তৈরি করে ওই অবৈধ সকল দখলদারদের ঘর উচ্ছেদ করতে গত রবিবার (২৬ মার্চ) নোটিশ প্রদান করেছেন। নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে অবৈধ দখলদারদের ঘরগুলো সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাজীপুর বন্দরের বন্যা নিয়ন্ত্রন বাঁধের উপরে সারি সারি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থাণীয়রা অভিযোগ করেন, নোটির প্রাপ্তির পরেও প্রভাবশালী দখলদাররা তাদের অবৈধ ঘর সরিয়ে নিতে কোন উদ্যোগ নিচ্ছে না।

এলাকাবাসীরা দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বন্যা নিয়ন্ত্রন বাঁধটি দখলমুক্ত করার দাবী জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থাণীয় কয়েকজন অভিযোগ করে বলেন, আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সালাম সোহেল মোল্লা ও তার বড় ভাই শাহ আলম মোল্লা প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারী জমি দখল করে ১৩টি ঘর নির্মাণ করে ওই ঘরগুলো তারা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকায় অন্যাত্র বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহেল সালাম মোল্লা পাউবোর জমি অবৈধভাবে দখল করে ঘর তুলে বিক্রি করার কথা তিনি অস্বীকার করে বলেন, আমাদের জমির উপড় দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে (পাউবো)। আমাদের জমির সামনের মুখশা হিসেবে ওই জমিতে আমি ও আমার বড় ভাই শাহ আলম মোল্লা ঘর তুলেছি। ওই ঘরগুলো অন্যাত্র বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তবে উচ্ছেদের নোটিশ পেয়েছি। সরকারের প্রয়োজন হলে জমি ছেঁড়ে দিবো।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৌরভ বলেন, পাউবোর সরকারী জমি দখল করে অবৈধভাবে ৬১টি ঘর নির্মাণ করা হয়েছে। দখলদারদের তালিকা করে ঘর উচ্ছেদ করতে নোটিশ প্রদান করা হয়েছে। ওই ঘর যারা তুলেছেন নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তারা ওই ঘর ভেঙ্গে জায়গা খালি না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD