রোজা মানবিক গুণাবলি জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

শেয়ার করুন...

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, রোজা মানুষের মানবিক গুণাবলি জাগ্রত করে। রোজা পালনের মাধ্যমে মানুষের পারস্পরিক সৌহার্দ্যতা, মায়া-মমতা বৃদ্ধি পায়। রোজা পরস্পরের মধ্যে সহমর্মী হওয়ার ও বিপদাপদে সহযোগিতা করার শিক্ষা দেয়। রোজা তাকওয়া অর্জনসহ রোজাদারকে পরিশুদ্ধ মানুষে পরিণত করে।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ৩১ মার্চ শুক্রবার শহরের রাজবাড়ী রোডস্থ প্রকৌশলী ভবনে ইফতার ও দোয়া এবং ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের মিলন-মেলায় উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে প্রত্যেককে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণমাধ্যমকে আরও সচেষ্ট থাকার জন্যে তিনি আহ্বান জানান।

ক্লাবের সভাপতি আবুল বাশার পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আরএসবি গ্রুপের চেয়ারম্যান মোঃ মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল, বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি এড. দেওয়ান আবুল কাশেম, এপিপি হাজী এড. আতাউর রহমান আকাশ ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর। আলোচনা শেষে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের উদ্বোধক লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোজা মানবিক গুণাবলি জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

শেয়ার করুন...

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, রোজা মানুষের মানবিক গুণাবলি জাগ্রত করে। রোজা পালনের মাধ্যমে মানুষের পারস্পরিক সৌহার্দ্যতা, মায়া-মমতা বৃদ্ধি পায়। রোজা পরস্পরের মধ্যে সহমর্মী হওয়ার ও বিপদাপদে সহযোগিতা করার শিক্ষা দেয়। রোজা তাকওয়া অর্জনসহ রোজাদারকে পরিশুদ্ধ মানুষে পরিণত করে।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ৩১ মার্চ শুক্রবার শহরের রাজবাড়ী রোডস্থ প্রকৌশলী ভবনে ইফতার ও দোয়া এবং ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের মিলন-মেলায় উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে প্রত্যেককে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণমাধ্যমকে আরও সচেষ্ট থাকার জন্যে তিনি আহ্বান জানান।

ক্লাবের সভাপতি আবুল বাশার পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আরএসবি গ্রুপের চেয়ারম্যান মোঃ মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল, বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি এড. দেওয়ান আবুল কাশেম, এপিপি হাজী এড. আতাউর রহমান আকাশ ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর। আলোচনা শেষে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের উদ্বোধক লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD