বিয়ের পিঁড়িতে বসা হলো না সানজিদার

শেয়ার করুন...

কানাডাপ্রবাসী এক পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয় সানজিদা আক্তারের। পবিত্র ঈদুল ফিতরের পর পাত্রের দেশে আসার কথা। কিন্তু সানজিদার আর বিয়ের পিঁড়িতে বসা হবে না। গত শুক্রবার রাতে রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন তিনি।

সানজিদা আক্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীতে। পরিবারের সঙ্গে থাকতেন কামরাঙ্গীরচরে। সানজিদার দুই ভাই। এক ভাই ব্যবসা করেন, অন্য ভাই প্রবাসী।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে সানজিদা ধানমন্ডি থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। রাত পৌনে ১০টার দিকে লালবাগ থানার কাছে বেড়িবাঁধ এলাকায় সেটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে সানজিদা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় কাভার্ড ভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজধানীর লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, সানজিদার মৃত্যুর ঘটনায় কাভার্ড ভ্যানের চালক শামীম (২৫) ও মোটরসাইকেলের চালক মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

সানজিদার স্বজনেরা বলেন, সানজিদাদের পরিবার থাকত রাজধানীর কাঁঠালবাগানে। করোনা–পরবর্তী সময়ে আর্থিক অবস্থার অবনতি হওয়ায় তাঁরা চলে যান কামরাঙ্গীরচরে। সেখানকার ভাড়া বাসায় বাবা–মায়ের সঙ্গে থাকতেন তিনি। গত শুক্রবার কলাবাগানে এক পরিচিতজনের বাসায় ইফতার শেষে তিনি বাসায় ফিরছিলেন।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে সানজিদার মুঠোফোনে কল করেন তাঁর অসুস্থ মা লাকি আক্তার। তখন পুলিশের পক্ষ থেকে থানায় যোগাযোগ করতে বলা হয়। পরে থানায় আসেন সানজিদার স্বজনেরা।

সানজিদার মামা জয়নাল আহমেদ প্রথম আলোকে বলেন, সানজিদার মা লাকি আক্তার ক্যানসারে আক্রান্ত। বাবা আবু তাহেরও অসুস্থ। সানজিদাই তার মা–বাবাকে দেখাশোনা করে। আকস্মিক এ মৃত্যুর সংবাদ সানজিদার মাকে জানানো হয়নি। ময়নাতদন্ত শেষে সানজিদার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বসা হলো না সানজিদার

শেয়ার করুন...

কানাডাপ্রবাসী এক পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয় সানজিদা আক্তারের। পবিত্র ঈদুল ফিতরের পর পাত্রের দেশে আসার কথা। কিন্তু সানজিদার আর বিয়ের পিঁড়িতে বসা হবে না। গত শুক্রবার রাতে রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন তিনি।

সানজিদা আক্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীতে। পরিবারের সঙ্গে থাকতেন কামরাঙ্গীরচরে। সানজিদার দুই ভাই। এক ভাই ব্যবসা করেন, অন্য ভাই প্রবাসী।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে সানজিদা ধানমন্ডি থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। রাত পৌনে ১০টার দিকে লালবাগ থানার কাছে বেড়িবাঁধ এলাকায় সেটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে সানজিদা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় কাভার্ড ভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজধানীর লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, সানজিদার মৃত্যুর ঘটনায় কাভার্ড ভ্যানের চালক শামীম (২৫) ও মোটরসাইকেলের চালক মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

সানজিদার স্বজনেরা বলেন, সানজিদাদের পরিবার থাকত রাজধানীর কাঁঠালবাগানে। করোনা–পরবর্তী সময়ে আর্থিক অবস্থার অবনতি হওয়ায় তাঁরা চলে যান কামরাঙ্গীরচরে। সেখানকার ভাড়া বাসায় বাবা–মায়ের সঙ্গে থাকতেন তিনি। গত শুক্রবার কলাবাগানে এক পরিচিতজনের বাসায় ইফতার শেষে তিনি বাসায় ফিরছিলেন।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে সানজিদার মুঠোফোনে কল করেন তাঁর অসুস্থ মা লাকি আক্তার। তখন পুলিশের পক্ষ থেকে থানায় যোগাযোগ করতে বলা হয়। পরে থানায় আসেন সানজিদার স্বজনেরা।

সানজিদার মামা জয়নাল আহমেদ প্রথম আলোকে বলেন, সানজিদার মা লাকি আক্তার ক্যানসারে আক্রান্ত। বাবা আবু তাহেরও অসুস্থ। সানজিদাই তার মা–বাবাকে দেখাশোনা করে। আকস্মিক এ মৃত্যুর সংবাদ সানজিদার মাকে জানানো হয়নি। ময়নাতদন্ত শেষে সানজিদার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD