প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

শেয়ার করুন...

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করার দাবিতে ঢাকায় মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।

তিন দাবিতে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে কাঁটাবন ও শাহবাগ মোড় হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

বাম ছাত্রসংগঠনগুলোর এই মিছিলে ‘অবিলম্বে ডিএসএ বাতিল কর, করতে হবে’,‘অবিলম্বে শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দাও’, ‘ফ্যাসিবাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’, ‘অবিলম্বে মিথ্যা মামলা, প্রত্যাহার করতে হবে’, ‘নিপীড়নের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেলের তালা ভাঙব, শামস ভাইকে আনব’, ‘বাঁচার মতো বাঁচতে দে, নইলে গদি ছাইড়া দে’, ‘মাছ-মাংস-চাইল-ডাইলের, স্বাধীনতা লাগব’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়৷

মিছিলে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ফেডারেশন (জাতীয় মুক্তি কাউন্সিল), বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলন) নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করে বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

শেয়ার করুন...

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করার দাবিতে ঢাকায় মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।

তিন দাবিতে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে কাঁটাবন ও শাহবাগ মোড় হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

বাম ছাত্রসংগঠনগুলোর এই মিছিলে ‘অবিলম্বে ডিএসএ বাতিল কর, করতে হবে’,‘অবিলম্বে শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দাও’, ‘ফ্যাসিবাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’, ‘অবিলম্বে মিথ্যা মামলা, প্রত্যাহার করতে হবে’, ‘নিপীড়নের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেলের তালা ভাঙব, শামস ভাইকে আনব’, ‘বাঁচার মতো বাঁচতে দে, নইলে গদি ছাইড়া দে’, ‘মাছ-মাংস-চাইল-ডাইলের, স্বাধীনতা লাগব’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়৷

মিছিলে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ফেডারেশন (জাতীয় মুক্তি কাউন্সিল), বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলন) নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করে বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD