যে মাছ খেয়ে স্ত্রীর মৃত্যু’ কোমায় রয়েছে স্বামী

শেয়ার করুন...

মালয়েশিয়ায় বিষাক্ত পাফার ফিশ খেয়ে ৮৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এই মাছ খেয়ে তাঁর স্বামী এখন কোমায়। ভর্তি আছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত ২৫ মার্চ মালয়েশিয়ার জোহোর রাজ্যে এ ঘটনা ঘটে।

তাঁদের মেয়ে বলেছেন, তাঁর বাবা স্থানীয় একটি বাজার থেকে বিষাক্ত এই মাছ কিনে আনেন। এরপর সেই মাছ খেয়ে তাঁর মায়ের মৃত্যু হয়। বাবা হাসপাতালে। তিনি বলেন, ‘এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে বহু বছর ধরে মাছ কেনেন আমার মা–বাবা। এ জন্য মাছটি কেনার আগে আমার বাবা এ নিয়ে দ্বিতীয়বার ভাবেননি। আমার জানামতে, বাবা জেনেবুঝে কখনোই এমন একটি মাছ কিনবেন না, যেটা প্রাণঘাতী এবং যে মাছ খেয়ে তাঁদের নিজেদের জীবন হুমকির মুখে পড়তে পারে।

জোহোর রাজ্যে হেলথ অ্যান্ড ইউনিটি কমিটির চেয়ারম্যান লিং তিয়ান সুন বলেন, বাজার থেকে আনা ওই মাছ রান্না করে দুপুরের খাবার খান এই দম্পতি। এর কিছুক্ষণ পরই লিম সিউ গুয়ান নামের অশীতিপর ওই নারীর শরীরে কাঁপুনি দিতে শুরু করে ও শ্বাসকষ্ট শুরু হয়। ঘণ্টাখানেক পর তাঁর স্বামীরও একই অবস্থা শুরু হয়।

খাওয়ার পর বাড়িতে মা–বাবার এমন শারীরিক অবস্থা দেখে তাঁদের ছেলে দ্রুত দুজনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তাঁর মা মারা যান।

লিং তিয়ান সুন বলেন, মৃত্যুর কারণ হিসেবে খাবারে বিষক্রিয়ার কথা বলা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, বিষাক্ত খাবার খাওয়ার ফলে তাঁর মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারছিল না। একই সঙ্গে এতে করে শ্বাসকষ্ট শুরু হয়। এটা সম্ভবত হয়েছে পাফার ফিশটির সিগুয়েটেরা টক্সিন বা টেট্রোডোটক্সিন ইনজেশনের ফলে।

রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনা নিয়ে নতুন করে আর কিছু জানা যায়নি। একই সঙ্গে ওই দিন বিক্রি হওয়া সব মাছ পরীক্ষা–নিরীক্ষা করার জন্য জেলা স্বাস্থ্য অফিস নিয়ে গেছে। খাবার বাছাইয়ে, বিশেষ করে ঝুঁকি রয়েছে, এমন খাবারের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যে মাছ খেয়ে স্ত্রীর মৃত্যু’ কোমায় রয়েছে স্বামী

শেয়ার করুন...

মালয়েশিয়ায় বিষাক্ত পাফার ফিশ খেয়ে ৮৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এই মাছ খেয়ে তাঁর স্বামী এখন কোমায়। ভর্তি আছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত ২৫ মার্চ মালয়েশিয়ার জোহোর রাজ্যে এ ঘটনা ঘটে।

তাঁদের মেয়ে বলেছেন, তাঁর বাবা স্থানীয় একটি বাজার থেকে বিষাক্ত এই মাছ কিনে আনেন। এরপর সেই মাছ খেয়ে তাঁর মায়ের মৃত্যু হয়। বাবা হাসপাতালে। তিনি বলেন, ‘এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে বহু বছর ধরে মাছ কেনেন আমার মা–বাবা। এ জন্য মাছটি কেনার আগে আমার বাবা এ নিয়ে দ্বিতীয়বার ভাবেননি। আমার জানামতে, বাবা জেনেবুঝে কখনোই এমন একটি মাছ কিনবেন না, যেটা প্রাণঘাতী এবং যে মাছ খেয়ে তাঁদের নিজেদের জীবন হুমকির মুখে পড়তে পারে।

জোহোর রাজ্যে হেলথ অ্যান্ড ইউনিটি কমিটির চেয়ারম্যান লিং তিয়ান সুন বলেন, বাজার থেকে আনা ওই মাছ রান্না করে দুপুরের খাবার খান এই দম্পতি। এর কিছুক্ষণ পরই লিম সিউ গুয়ান নামের অশীতিপর ওই নারীর শরীরে কাঁপুনি দিতে শুরু করে ও শ্বাসকষ্ট শুরু হয়। ঘণ্টাখানেক পর তাঁর স্বামীরও একই অবস্থা শুরু হয়।

খাওয়ার পর বাড়িতে মা–বাবার এমন শারীরিক অবস্থা দেখে তাঁদের ছেলে দ্রুত দুজনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তাঁর মা মারা যান।

লিং তিয়ান সুন বলেন, মৃত্যুর কারণ হিসেবে খাবারে বিষক্রিয়ার কথা বলা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, বিষাক্ত খাবার খাওয়ার ফলে তাঁর মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারছিল না। একই সঙ্গে এতে করে শ্বাসকষ্ট শুরু হয়। এটা সম্ভবত হয়েছে পাফার ফিশটির সিগুয়েটেরা টক্সিন বা টেট্রোডোটক্সিন ইনজেশনের ফলে।

রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনা নিয়ে নতুন করে আর কিছু জানা যায়নি। একই সঙ্গে ওই দিন বিক্রি হওয়া সব মাছ পরীক্ষা–নিরীক্ষা করার জন্য জেলা স্বাস্থ্য অফিস নিয়ে গেছে। খাবার বাছাইয়ে, বিশেষ করে ঝুঁকি রয়েছে, এমন খাবারের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD