জাকির খানের নির্দেশে ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার মাহফিল করেছে বন্দর ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দল। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে শহরের ১নং লঞ্চটার্মিনালে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে ইফতার তুলে দেন মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু ও ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো: জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক মো: আবুল হাসান খোকনসহ আরও অনেকে। পরে সবাইকে নিয়ে একসাথে ইফতার করেন তারা।

এদিকে ইফতার পেয়ে মহাখুশি ছিন্নমূল মানুষেরা। সারাদিন রোজা রাখার পর এই সামান্য ইফতারই যেন সকল ক্লান্তি মুছে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলেছিলো। অনুভূতি ব্যক্ত করার সময় এমন চিত্রই ফোটে ওঠেছে তাদের কথা বার্তায়।

লঞ্চটার্মিনালেই এক শিশু সন্তানকে নিয়ে থাকেন মা শিউলী বেগম। বাড়ীঘর নাই। মানুষের সহযোগীতা নিয়েই কোন রকম বেঁচে আছেন তিনি। কষ্টেসৃষ্টে রোজাগুলো রাখছেন তিনি। এই ইফতার পেয়ে বিষন্নমুখেও যেন হাসি ফুটেছে তার।

হাসিমুখে তিনি বলছেন, ‘খুব ভালো লাগছে এই ইফতার পাইয়া। আমাগো কথাতো কেউ মনে রাখেনা। এতগুলো রোজা গেলো একদিনও কেউ ইফতার দিলো না। আজকে ভালো লাগতাছে। যারা ইফতার দিছে আল্লাহ্ তাদের বাঁচাইয়া রাখুক।

অন্যদিকে লঞ্চ ধুয়ামুছার কাজ করেন মোতালেব। নদীই তার ঠিকানা, বাড়ীঘর। তিনিও ইফতার নিতে এগিয়ে এসে দাঁড়িয়েছিলেন। সবাই বললো, এই ভাই বসেন। এরপর তিনি সবার সাথে ইফতার করলেন। ইফতার পেয়ে তিনিও আয়োজকদের জন্য দোয়া করেন।

একই সময় ইফতার করার জন্য বসার জায়গা পাচ্ছিলেন না লিপি বেগম। আয়োজকরা তাকে ধরে এগিয়ে এনে ইফতারির প্যাকেট দিয়ে বসানোর ব্যবস্থা করে দেন। ইফতারের পর তার অনুভূতি জানতে চাইলে, রীতিমত তিনি আনন্দে কেঁদে দেন। তিনি বলেন, এ বছর এই প্রথম ইফতার পাইলাম বাবা। আমার কাছে অনেক ভালো লাগতাছে। আমি মানুষের কাছে হাত পাইতা খাই। আজ হাত পাতত্তে লাগেনাই। তারা ডাইক্কাই ইফতার দিছে। আমি খুব খুশি।

ইফতার শেষে ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, ‘আপনারা সবাই জানেন একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগাড়ে বন্দি আছেন।

কারাগারে বন্দি থেকেও তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এ ছিন্নমূল ভাই-বোনদের নিয়ে যেন আমরা একটি ইফতার মাহফিলের আয়োজন করি। তার ওই নির্দেশ মোতাবেকই আজকের এ ইফতার মাহফিলের আয়োজন।

তিনি আরও বলেন, আসলে ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার করাটা দারুন একটা কাজ। ছিন্নমূল মানুষকে ইফতার করিয়ে নিজেদের ইফতার করার মধ্যে একটা আত্মতৃপ্তি থাকে। যে আত্মতৃপ্তি পেয়ে আমরা নিজেরা গর্বিত। এমন কাজে সামর্থ্য অনুয়ায়ী সবাইকে এ মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

আপনারা জেনে থাকবেন শুধু ইফতার মাহফিলই নয় জাকির খানের নির্দেশে আমরা এর আগেও এই ধরনের অনেক কর্মসূচি পালন করেছি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, দুস্থ শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, ছিন্নমূল শিশু ও মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী ইত্যাদি।

এছাড়াও করোনা সময়েও আমরা জাকির খানের নির্দেশে নানাবিধ কর্মসূচির মধ্যদিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হারুন মিস্ত্রী, বন্দর থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব সঞ্জয় মন্ডল, সদস্য আসাদুজ্জামান সানী, মো: ইমরান, হিমু, বন্দর ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মো: জাকির, সহ সভাপতি মো: কবির, যুগ্ম সাধারন সম্পাদক মো: আলী হোসেন, মো: রানা, সাংগঠনিক সম্পাদক মো: মোশারফ, সহ সাংগঠনিক সম্পাদক মো: সুজন, মো: রাকিব হোসেন রানা, প্রচার সম্পাদক মো: রিফাত, সহ প্রচার সম্পাদক মো: আরিফ, দপ্তর সম্পাদক মো: সুমন (বড়), মো: নাঈম, নাজমুল কাউসার, মাহফুজ, শাহিন, রাসেল, সুমন, আলমগীর, সুমন মাহমুদ প্রমূখ।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাকির খানের নির্দেশে ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার মাহফিল করেছে বন্দর ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দল। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে শহরের ১নং লঞ্চটার্মিনালে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে ইফতার তুলে দেন মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু ও ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো: জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক মো: আবুল হাসান খোকনসহ আরও অনেকে। পরে সবাইকে নিয়ে একসাথে ইফতার করেন তারা।

এদিকে ইফতার পেয়ে মহাখুশি ছিন্নমূল মানুষেরা। সারাদিন রোজা রাখার পর এই সামান্য ইফতারই যেন সকল ক্লান্তি মুছে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলেছিলো। অনুভূতি ব্যক্ত করার সময় এমন চিত্রই ফোটে ওঠেছে তাদের কথা বার্তায়।

লঞ্চটার্মিনালেই এক শিশু সন্তানকে নিয়ে থাকেন মা শিউলী বেগম। বাড়ীঘর নাই। মানুষের সহযোগীতা নিয়েই কোন রকম বেঁচে আছেন তিনি। কষ্টেসৃষ্টে রোজাগুলো রাখছেন তিনি। এই ইফতার পেয়ে বিষন্নমুখেও যেন হাসি ফুটেছে তার।

হাসিমুখে তিনি বলছেন, ‘খুব ভালো লাগছে এই ইফতার পাইয়া। আমাগো কথাতো কেউ মনে রাখেনা। এতগুলো রোজা গেলো একদিনও কেউ ইফতার দিলো না। আজকে ভালো লাগতাছে। যারা ইফতার দিছে আল্লাহ্ তাদের বাঁচাইয়া রাখুক।

অন্যদিকে লঞ্চ ধুয়ামুছার কাজ করেন মোতালেব। নদীই তার ঠিকানা, বাড়ীঘর। তিনিও ইফতার নিতে এগিয়ে এসে দাঁড়িয়েছিলেন। সবাই বললো, এই ভাই বসেন। এরপর তিনি সবার সাথে ইফতার করলেন। ইফতার পেয়ে তিনিও আয়োজকদের জন্য দোয়া করেন।

একই সময় ইফতার করার জন্য বসার জায়গা পাচ্ছিলেন না লিপি বেগম। আয়োজকরা তাকে ধরে এগিয়ে এনে ইফতারির প্যাকেট দিয়ে বসানোর ব্যবস্থা করে দেন। ইফতারের পর তার অনুভূতি জানতে চাইলে, রীতিমত তিনি আনন্দে কেঁদে দেন। তিনি বলেন, এ বছর এই প্রথম ইফতার পাইলাম বাবা। আমার কাছে অনেক ভালো লাগতাছে। আমি মানুষের কাছে হাত পাইতা খাই। আজ হাত পাতত্তে লাগেনাই। তারা ডাইক্কাই ইফতার দিছে। আমি খুব খুশি।

ইফতার শেষে ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, ‘আপনারা সবাই জানেন একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগাড়ে বন্দি আছেন।

কারাগারে বন্দি থেকেও তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এ ছিন্নমূল ভাই-বোনদের নিয়ে যেন আমরা একটি ইফতার মাহফিলের আয়োজন করি। তার ওই নির্দেশ মোতাবেকই আজকের এ ইফতার মাহফিলের আয়োজন।

তিনি আরও বলেন, আসলে ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার করাটা দারুন একটা কাজ। ছিন্নমূল মানুষকে ইফতার করিয়ে নিজেদের ইফতার করার মধ্যে একটা আত্মতৃপ্তি থাকে। যে আত্মতৃপ্তি পেয়ে আমরা নিজেরা গর্বিত। এমন কাজে সামর্থ্য অনুয়ায়ী সবাইকে এ মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

আপনারা জেনে থাকবেন শুধু ইফতার মাহফিলই নয় জাকির খানের নির্দেশে আমরা এর আগেও এই ধরনের অনেক কর্মসূচি পালন করেছি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, দুস্থ শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, ছিন্নমূল শিশু ও মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী ইত্যাদি।

এছাড়াও করোনা সময়েও আমরা জাকির খানের নির্দেশে নানাবিধ কর্মসূচির মধ্যদিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হারুন মিস্ত্রী, বন্দর থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব সঞ্জয় মন্ডল, সদস্য আসাদুজ্জামান সানী, মো: ইমরান, হিমু, বন্দর ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মো: জাকির, সহ সভাপতি মো: কবির, যুগ্ম সাধারন সম্পাদক মো: আলী হোসেন, মো: রানা, সাংগঠনিক সম্পাদক মো: মোশারফ, সহ সাংগঠনিক সম্পাদক মো: সুজন, মো: রাকিব হোসেন রানা, প্রচার সম্পাদক মো: রিফাত, সহ প্রচার সম্পাদক মো: আরিফ, দপ্তর সম্পাদক মো: সুমন (বড়), মো: নাঈম, নাজমুল কাউসার, মাহফুজ, শাহিন, রাসেল, সুমন, আলমগীর, সুমন মাহমুদ প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD