চারশ অভিবাসী নিয়ে গ্রিস-মাল্টা উপকূলে ভাসছে নৌকা

শেয়ার করুন...

প্রায় ৪০০ আরোহী নিয়ে ইউরোপের দেশ গ্রিস এবং মাল্টা উপকূলের মধ্যে ভাসছে অভিবাসীবাহী একটি নৌকা। নৌকাটি সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে। অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা গতকাল রবিবার (৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীবাহী নৌকার চাপ অনেক তীব্র হয়েছে। আজ সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

অ্যালার্ম ফোন টুইটারে জানিয়েছে, তারা অভিবাসীবাহী ওই নৌকা থেকে একটি কল পেয়েছে। এই নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে রাতের আঁধারে যাত্রা করেছিল এবং কল পাওয়ার পর তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ওই অভিবাসীদের উদ্ধারে কোনো অভিযান শুরু করেনি। অ্যালার্ম ফোন বলেছে, নৌকাটি এখন মাল্টিজ সার্চ অ্যান্ড ও রেকসিউ এরিয়ায় (এসএআর) রয়েছে।

অপর দিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল তার টুইটার অ্যাকাউন্টে বলেছে, তারা কাছাকাছি দু’টি বণিক জাহাজসহ নৌকাটি খুঁজে পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজগুলোকে ওই নৌকা থেকে উদ্ধার কাজ না করার নির্দেশ দিয়েছে এবং তাদের মধ্যে একটিকে কেবল জ্বালানি সরবরাহ করতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে মাল্টিজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

অ্যালার্ম ফোন বলেছে, অভিবাসীবাহী ওই নৌকায় থাকা লোকেরা আতঙ্কিত এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসার প্রয়োজন। এছাড়া নৌকাটিতে জ্বালানি নেই এবং এর নিচের ডেকটি পানিতে পূর্ণ হয়ে গেছে। সংস্থাটির দাবি, নৌকাটিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে ক্যাপ্টেন চলে গেছেন এবং নৌকা চালাতে পারে এমন কেউ সেখানে আর নেই।

জার্মানি’স রেস্কশিপ নামে অন্য একটি এনজিও বলছে, ভূমধ্যসাগরে পৃথক জাহাজডুবির ঘটনায় রাতারাতি কমপক্ষে ২৩ জন অভিবাসী মারা গেছেন। টুইটারে সংস্থাটি বলেছে, উদ্ধার অভিযানের সময় এনজিওটি ২৫ জনকে পানিতে খুঁজে পায় এবং এর কর্মীরা ২২ জনকে জীবিত ও দু’টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

যদিও এই সংস্থাটি আগেই জানায় যে, আরও ২০ জন ইতোমধ্যেই ডুবে গেছে। এর আগে গত সপ্তাহে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর জিও ব্যারেন্টস জাহাজের মাধ্যমে উত্তাল সমুদ্রে ১১ ঘণ্টার জটিল অভিযান শেষে মাল্টা উপকূল থেকে ৪৪০ অভিবাসীকে উদ্ধার করা হয়। এছাড়া গত শনিবার তিউনিসিয়া থেকে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করার সময় দুটি নৌকা ডুবে যাওয়ার পরে কমপক্ষে ২৩ আফ্রিকান অভিবাসী নিখোঁজ এবং চারজন মারা যান।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চারশ অভিবাসী নিয়ে গ্রিস-মাল্টা উপকূলে ভাসছে নৌকা

শেয়ার করুন...

প্রায় ৪০০ আরোহী নিয়ে ইউরোপের দেশ গ্রিস এবং মাল্টা উপকূলের মধ্যে ভাসছে অভিবাসীবাহী একটি নৌকা। নৌকাটি সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে। অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা গতকাল রবিবার (৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীবাহী নৌকার চাপ অনেক তীব্র হয়েছে। আজ সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

অ্যালার্ম ফোন টুইটারে জানিয়েছে, তারা অভিবাসীবাহী ওই নৌকা থেকে একটি কল পেয়েছে। এই নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে রাতের আঁধারে যাত্রা করেছিল এবং কল পাওয়ার পর তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ওই অভিবাসীদের উদ্ধারে কোনো অভিযান শুরু করেনি। অ্যালার্ম ফোন বলেছে, নৌকাটি এখন মাল্টিজ সার্চ অ্যান্ড ও রেকসিউ এরিয়ায় (এসএআর) রয়েছে।

অপর দিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল তার টুইটার অ্যাকাউন্টে বলেছে, তারা কাছাকাছি দু’টি বণিক জাহাজসহ নৌকাটি খুঁজে পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজগুলোকে ওই নৌকা থেকে উদ্ধার কাজ না করার নির্দেশ দিয়েছে এবং তাদের মধ্যে একটিকে কেবল জ্বালানি সরবরাহ করতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে মাল্টিজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

অ্যালার্ম ফোন বলেছে, অভিবাসীবাহী ওই নৌকায় থাকা লোকেরা আতঙ্কিত এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসার প্রয়োজন। এছাড়া নৌকাটিতে জ্বালানি নেই এবং এর নিচের ডেকটি পানিতে পূর্ণ হয়ে গেছে। সংস্থাটির দাবি, নৌকাটিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে ক্যাপ্টেন চলে গেছেন এবং নৌকা চালাতে পারে এমন কেউ সেখানে আর নেই।

জার্মানি’স রেস্কশিপ নামে অন্য একটি এনজিও বলছে, ভূমধ্যসাগরে পৃথক জাহাজডুবির ঘটনায় রাতারাতি কমপক্ষে ২৩ জন অভিবাসী মারা গেছেন। টুইটারে সংস্থাটি বলেছে, উদ্ধার অভিযানের সময় এনজিওটি ২৫ জনকে পানিতে খুঁজে পায় এবং এর কর্মীরা ২২ জনকে জীবিত ও দু’টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

যদিও এই সংস্থাটি আগেই জানায় যে, আরও ২০ জন ইতোমধ্যেই ডুবে গেছে। এর আগে গত সপ্তাহে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর জিও ব্যারেন্টস জাহাজের মাধ্যমে উত্তাল সমুদ্রে ১১ ঘণ্টার জটিল অভিযান শেষে মাল্টা উপকূল থেকে ৪৪০ অভিবাসীকে উদ্ধার করা হয়। এছাড়া গত শনিবার তিউনিসিয়া থেকে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করার সময় দুটি নৌকা ডুবে যাওয়ার পরে কমপক্ষে ২৩ আফ্রিকান অভিবাসী নিখোঁজ এবং চারজন মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD