স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীর আত্মহত্যা, স্বজনদের হত্যার অভিযোগ!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা:-  বরগুনার আমতলী উপজেলার সেকান্দার খালী গ্রামের আবু হানিফ নামে (৩৫) নামে এক যুবক স্ত্রীর পরকিয়ার জের ধরে অভিমানে আত্মহত্যা করেছে। তবে স্বজনদের অভিযোগ জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন করিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের শ্বশুরবাড়িতে।

জানা গেছে, ২০১৬ সালে আমতলী সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে আবু হানিফের (৩২) সাথে একই ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মৃত তোফাজ্জেল হাওলাদারের মেয়ে রিপার (২৫) বিয়ে হয়। তাদের পরিবারে শাহিন (৬) নামে এক পুত্র সন্তান রয়েছে। হানিফের পরিবারের অভিযোগ রিপা ওই ইউনিয়নের সেকান্দারখালী গ্রামের ইউপি সদস্য আবু হানিফ বাবুর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পরে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। এক পর্যায়ে গত ১লা এপ্রিল রিপা আমতলী সদর ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্বামী আবু হানিফকে তালাকের নোটিশ পাঠায়। এ ঘটনা হানিফ জানত না।
ঘটনার দিন রবিবার রাতে হানিফ তার শ্বশুর বাড়ি গেলে স্ত্রী রিপার সাথে ঝগড়া এবং মারপিটের ঘটনা ঘটে।

এক পর্যায়ে আবু হানিফ স্ত্রীর সাথে অভিমান করে চাউলের পোকা দমনের গ্যাস ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পরে। এসময় গুরুতর অসুস্থ্য হানিফকে স্ত্রী রিপা আমতলী হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়। হানিফের স্ত্রী রিপা তার স্বামীর আত্মহত্যার চেষ্টার খবর জানিয়ে ৯৯৯ ফোন করেন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ হানিফ এবং তার স্বজনদের খবর দিলে তারা পটুয়াখালী হাসপাতালে গিয়ে দেখেন হানিফ মারা গেছে।

অপরদিকে হানিফের মামা মোঃ মোশারেফ হোসেন অভিযোগ স্ত্রী রিপা পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ায় হানিফকে হত্যার জন্য জোরপূর্বক তাকে গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যা করেছে। আমরা এঘটনায় হত্যা মামলা করবো।

নিহত হানিফ এর বোন হালিমা বেগম বলেন, বিয়ের পর থেকেই রিপা পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। একারনে সে আমার ভাইকে তালাকের নোটিশ পাঠায় এবং ঘটনার দিন সে স্ত্রীর নিকট গেলে তাকে গ্যাস ট্যাবলেট সেবনে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায়। আমার ভাইয়ের মৃত্যু হলে রিপা হাসপাতাল থেকে পালিয়ে আসে।

অভিযুক্ত রিপা বেগম পরকিয়ার কথা অস্বীকার করে বলেন, স্বামী হানিফের সাথে আমার সাংসারিক বনিবনা না হওয়ায় তাকে আমি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১ এপ্রিল তালাকের নোটিশ পাঠিয়েছি এবং তাকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করেছি। তারপরও সে রবিবার রাতে গ্যাসের ট্যাবলেট সেবন করে আমাদের বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পরে। তাৎক্ষনিক তাকে আমরা আমতলী হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হওয়ায় পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এর আগে আমি সব ঘটনা জানিয়ে ৯৯৯ ফোন করি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ কুমার সরকার জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা হানিফের স্বজনদের খবর দেই এবং হাসপাতালে পুলিশ পাঠাই। হানিফকে পটুয়াখালী হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হওয়ায় ওইখানে তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

সর্বশেষ সংবাদ

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীর আত্মহত্যা, স্বজনদের হত্যার অভিযোগ!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা:-  বরগুনার আমতলী উপজেলার সেকান্দার খালী গ্রামের আবু হানিফ নামে (৩৫) নামে এক যুবক স্ত্রীর পরকিয়ার জের ধরে অভিমানে আত্মহত্যা করেছে। তবে স্বজনদের অভিযোগ জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন করিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের শ্বশুরবাড়িতে।

জানা গেছে, ২০১৬ সালে আমতলী সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে আবু হানিফের (৩২) সাথে একই ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মৃত তোফাজ্জেল হাওলাদারের মেয়ে রিপার (২৫) বিয়ে হয়। তাদের পরিবারে শাহিন (৬) নামে এক পুত্র সন্তান রয়েছে। হানিফের পরিবারের অভিযোগ রিপা ওই ইউনিয়নের সেকান্দারখালী গ্রামের ইউপি সদস্য আবু হানিফ বাবুর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পরে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। এক পর্যায়ে গত ১লা এপ্রিল রিপা আমতলী সদর ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্বামী আবু হানিফকে তালাকের নোটিশ পাঠায়। এ ঘটনা হানিফ জানত না।
ঘটনার দিন রবিবার রাতে হানিফ তার শ্বশুর বাড়ি গেলে স্ত্রী রিপার সাথে ঝগড়া এবং মারপিটের ঘটনা ঘটে।

এক পর্যায়ে আবু হানিফ স্ত্রীর সাথে অভিমান করে চাউলের পোকা দমনের গ্যাস ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পরে। এসময় গুরুতর অসুস্থ্য হানিফকে স্ত্রী রিপা আমতলী হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়। হানিফের স্ত্রী রিপা তার স্বামীর আত্মহত্যার চেষ্টার খবর জানিয়ে ৯৯৯ ফোন করেন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ হানিফ এবং তার স্বজনদের খবর দিলে তারা পটুয়াখালী হাসপাতালে গিয়ে দেখেন হানিফ মারা গেছে।

অপরদিকে হানিফের মামা মোঃ মোশারেফ হোসেন অভিযোগ স্ত্রী রিপা পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ায় হানিফকে হত্যার জন্য জোরপূর্বক তাকে গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যা করেছে। আমরা এঘটনায় হত্যা মামলা করবো।

নিহত হানিফ এর বোন হালিমা বেগম বলেন, বিয়ের পর থেকেই রিপা পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। একারনে সে আমার ভাইকে তালাকের নোটিশ পাঠায় এবং ঘটনার দিন সে স্ত্রীর নিকট গেলে তাকে গ্যাস ট্যাবলেট সেবনে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায়। আমার ভাইয়ের মৃত্যু হলে রিপা হাসপাতাল থেকে পালিয়ে আসে।

অভিযুক্ত রিপা বেগম পরকিয়ার কথা অস্বীকার করে বলেন, স্বামী হানিফের সাথে আমার সাংসারিক বনিবনা না হওয়ায় তাকে আমি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১ এপ্রিল তালাকের নোটিশ পাঠিয়েছি এবং তাকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করেছি। তারপরও সে রবিবার রাতে গ্যাসের ট্যাবলেট সেবন করে আমাদের বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পরে। তাৎক্ষনিক তাকে আমরা আমতলী হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হওয়ায় পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এর আগে আমি সব ঘটনা জানিয়ে ৯৯৯ ফোন করি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ কুমার সরকার জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা হানিফের স্বজনদের খবর দেই এবং হাসপাতালে পুলিশ পাঠাই। হানিফকে পটুয়াখালী হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হওয়ায় ওইখানে তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD