গলাচিপায় ২ সন্তানের জননীকে মারধর, হাসপাতালে ভর্তি

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় ২ সন্তানের জননীকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়িতে। আহত গৃহবধূ মোসা. আসমা বেগম (২৩) হচ্ছেন পানপট্টি ইউনিয়নের কোকাইতবক গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের মেয়ে এবং মো. সবুজ মোল্লার স্ত্রী। মো. সবুজ মোল্লা (৩৫) হচ্ছেন গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সেরাজ মোল্লার ছেলে। আহত গৃহবধূ মোসা. আসমা বেগম জানান, আমার বাবা সবুজ মোল্লার সাথে আমাকে বিবাহ দেন। বিবাহের পর আমার গর্ভে ২টি সন্তান জন্ম নেয়। বিবাহের পর থেকেই আমার স্বামী আমাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করত। আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার বাবা, মা ও ভাইদের কাছে কোনদিন কিছুই বলি নাই। সবকিছু মুখ বুঝে সহ্য করেছি। দেখি আমার স্বামী ভাল হয়ে যায় কিনা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমার স্বামী আজো বদলায় নি। বরং আমাকে নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। আজ রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে আমার ঘরের উত্তর পাশে গোয়াল ঘরে গরুর দুধ দোহানের পরে গরুর দুধ কম হওয়ায় আমার স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুনরায় যৌতুকের টাকার জন্য চাপ দিয়ে আমাকে লাঠি দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে আমাকে গুরুতর আহত করে। আমার ডাক চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে পড়লে আমার স্বামী আমাকে রেখে চলে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. নুরু উদ্দিন বলেন, আসমা বেগম আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১৬নং বেডে ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে ফুলাজখম ও কালো কালো দাগ আছে। এ বিষয়ে আসমা বেগমের মা নুরজাহান বেগম বলেন, আমার মেয়েকে ওরা মারধর করেছে। শুনেছি প্রায়ই ওকে মারধর করত। কিন্তু আমার মেয়েটা সব মুখ বুঝে সহ্য করেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে আসমা বেগমের বড় ভাই আব্দুল রব বলেন, আমার বোনকে বিবাহ দেয়ার পর থেকেই যৌতুকে জন্য প্রায়ই মারধর করত। আমি লোকমুখে মারধরের খবর জানলেও আমার বোন আমাদেরকে কিছুই বলে নাই। এখন আমার বোনকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই। যাতে কোন স্বামী যেন এভাবে তার স্ত্রীকে অমানবিক নির্যাতন না করে। এ বিষয়ে সবুজ মোল্লা কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, বিষয়টি শুনেছি। দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ২ সন্তানের জননীকে মারধর, হাসপাতালে ভর্তি

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় ২ সন্তানের জননীকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়িতে। আহত গৃহবধূ মোসা. আসমা বেগম (২৩) হচ্ছেন পানপট্টি ইউনিয়নের কোকাইতবক গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের মেয়ে এবং মো. সবুজ মোল্লার স্ত্রী। মো. সবুজ মোল্লা (৩৫) হচ্ছেন গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সেরাজ মোল্লার ছেলে। আহত গৃহবধূ মোসা. আসমা বেগম জানান, আমার বাবা সবুজ মোল্লার সাথে আমাকে বিবাহ দেন। বিবাহের পর আমার গর্ভে ২টি সন্তান জন্ম নেয়। বিবাহের পর থেকেই আমার স্বামী আমাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করত। আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার বাবা, মা ও ভাইদের কাছে কোনদিন কিছুই বলি নাই। সবকিছু মুখ বুঝে সহ্য করেছি। দেখি আমার স্বামী ভাল হয়ে যায় কিনা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমার স্বামী আজো বদলায় নি। বরং আমাকে নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। আজ রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে আমার ঘরের উত্তর পাশে গোয়াল ঘরে গরুর দুধ দোহানের পরে গরুর দুধ কম হওয়ায় আমার স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুনরায় যৌতুকের টাকার জন্য চাপ দিয়ে আমাকে লাঠি দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে আমাকে গুরুতর আহত করে। আমার ডাক চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে পড়লে আমার স্বামী আমাকে রেখে চলে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. নুরু উদ্দিন বলেন, আসমা বেগম আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১৬নং বেডে ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে ফুলাজখম ও কালো কালো দাগ আছে। এ বিষয়ে আসমা বেগমের মা নুরজাহান বেগম বলেন, আমার মেয়েকে ওরা মারধর করেছে। শুনেছি প্রায়ই ওকে মারধর করত। কিন্তু আমার মেয়েটা সব মুখ বুঝে সহ্য করেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে আসমা বেগমের বড় ভাই আব্দুল রব বলেন, আমার বোনকে বিবাহ দেয়ার পর থেকেই যৌতুকে জন্য প্রায়ই মারধর করত। আমি লোকমুখে মারধরের খবর জানলেও আমার বোন আমাদেরকে কিছুই বলে নাই। এখন আমার বোনকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই। যাতে কোন স্বামী যেন এভাবে তার স্ত্রীকে অমানবিক নির্যাতন না করে। এ বিষয়ে সবুজ মোল্লা কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, বিষয়টি শুনেছি। দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD