সুষ্ঠু নির্বাচন হলে সরকারের অস্তিত্ব থাকবে না : মুকুল

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ মহানগর সড়ক পরিবহন শ্রমিক দলের সাবেক সভাপতি প্রয়াত ফরিদ হোসেনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন সদর থানা শ্রমিক দল।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ রেলষ্টেশন সংলগ্ন এলাকায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, যুবদল নেতা রাশেদুল ইসলাম টিটু, মহানগর যুবদল নেতা মিঠু আহম্মেদ।

এ সময় আতাউর রহমান মুকুল বলেন, দিন যতই যাচ্ছে এই অবৈধ সরকারের নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের বাংলাদেশের কোথাও ইফতার মাহফিল করার অনুমতি দিচ্ছে না। পবিত্র রমজান মাসেও তারা আমাদের ইফতার মাহফিল করার অধিকার ছিনিয়ে নিয়েছে। তারা দেশের মানুষের ভোটাধিকার দিতে চায় না। কারন তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না।

দেশের মানুষের বাক-স্বাধীনতা, বিচার ব্যবস্থার স্বাধীনতা, ভোটাধিকার হরন করে নিয়েছে। এখন তারা স্বপ্ন দেখছে আবারো রাতের আধাঁরে ভোট চুরি করে ক্ষমতায় আসার। এভাবে আর চলতে দেয়া যায় না। তাই আসুন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঈদের পরেই গণতন্ত্র উদ্ধার আন্দোলন ও দেশমাতার মুক্তির জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি।

প্রধান বক্তা হিসেবে আব্দুস সবুর খান সেন্টু বলেন, আজকে এই ইফতার মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় করা হয়েছে। মহান রাব্বুল আলামিন যেন তাকে দ্রæত সুস্থতা দান করে। তিনি যেন সুস্থ্য হয়ে আমাদের নেতৃত্ব দিতে পারেন আমরা এই কামনা করি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যেন রাজপথে থাকতে পারি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, আজীম সরদার, পরিবহন শ্রমিক দলের নেতা আশরাফ দেওয়ান, অলক ইসলাম, কামাল মোল্লা, সুমন খান, আমিন, রাসেল, বিল্লাল, রানা, সুমন, সেলিম, এবি সিদ্দিক, সুলতান, ইউসুফ, রুবেল, শাহজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন হলে সরকারের অস্তিত্ব থাকবে না : মুকুল

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ মহানগর সড়ক পরিবহন শ্রমিক দলের সাবেক সভাপতি প্রয়াত ফরিদ হোসেনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন সদর থানা শ্রমিক দল।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ রেলষ্টেশন সংলগ্ন এলাকায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, যুবদল নেতা রাশেদুল ইসলাম টিটু, মহানগর যুবদল নেতা মিঠু আহম্মেদ।

এ সময় আতাউর রহমান মুকুল বলেন, দিন যতই যাচ্ছে এই অবৈধ সরকারের নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের বাংলাদেশের কোথাও ইফতার মাহফিল করার অনুমতি দিচ্ছে না। পবিত্র রমজান মাসেও তারা আমাদের ইফতার মাহফিল করার অধিকার ছিনিয়ে নিয়েছে। তারা দেশের মানুষের ভোটাধিকার দিতে চায় না। কারন তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না।

দেশের মানুষের বাক-স্বাধীনতা, বিচার ব্যবস্থার স্বাধীনতা, ভোটাধিকার হরন করে নিয়েছে। এখন তারা স্বপ্ন দেখছে আবারো রাতের আধাঁরে ভোট চুরি করে ক্ষমতায় আসার। এভাবে আর চলতে দেয়া যায় না। তাই আসুন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঈদের পরেই গণতন্ত্র উদ্ধার আন্দোলন ও দেশমাতার মুক্তির জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি।

প্রধান বক্তা হিসেবে আব্দুস সবুর খান সেন্টু বলেন, আজকে এই ইফতার মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় করা হয়েছে। মহান রাব্বুল আলামিন যেন তাকে দ্রæত সুস্থতা দান করে। তিনি যেন সুস্থ্য হয়ে আমাদের নেতৃত্ব দিতে পারেন আমরা এই কামনা করি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যেন রাজপথে থাকতে পারি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, আজীম সরদার, পরিবহন শ্রমিক দলের নেতা আশরাফ দেওয়ান, অলক ইসলাম, কামাল মোল্লা, সুমন খান, আমিন, রাসেল, বিল্লাল, রানা, সুমন, সেলিম, এবি সিদ্দিক, সুলতান, ইউসুফ, রুবেল, শাহজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD