রূপগঞ্জে আরআইসিএল স্টিলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরআইসিএল স্টিল কারখানায় লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিক মারা গেছে। নিহতের নাম গোলাম রব্বানি (৩৫)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট ৫জন শ্রমিকের মৃত্যু হলো।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার (৫ মে) রাত ১২টার দিকে তিনি মারা যান বলে জানায় ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন।

তিনি জানান, ‘আগুনে গোলাম রব্বানির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।’এখন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন তিন দগ্ধ শ্রমিক। তাঁরা হলেন জুয়েল (২৫) ও ইব্রাহিম (৩৫)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানান, জুয়েলের ৯৫ শতাংশ ও ইব্রাহিমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে, গত ৪ মে দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই শংকর (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও ৬ জন। তারা হলেন- মো. জুয়েল (২৫), গোলাম রব্বানী রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস আলী (৩৫) নামের এক শ্রমিক মারা যান। মো. নিয়ন (২০) নামের আরেক শ্রমিক মারা যান শুক্রবার সকাল সাড়ে ১০টায়। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আলমগীর হোসেন (৩৩) নামের আরেক শ্রমিক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, ইলিয়াসের শরীরের ৯৮ শতাংশ, নিয়নের ৯৭ শতাংশ ও আলমগীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
কারখানাটির সুপারভাইজার হারুন উর রশিদ জানান, তারা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিকে ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা জানান, দগ্ধ বাকি তিনজনের সবার অবস্থায়ই আশঙ্কাজনক। এদের মধ্যে জুয়েলের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে, রাব্বির ৯৫ ও ইব্রাহিমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে আরআইসিএল স্টিলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরআইসিএল স্টিল কারখানায় লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিক মারা গেছে। নিহতের নাম গোলাম রব্বানি (৩৫)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট ৫জন শ্রমিকের মৃত্যু হলো।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার (৫ মে) রাত ১২টার দিকে তিনি মারা যান বলে জানায় ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন।

তিনি জানান, ‘আগুনে গোলাম রব্বানির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।’এখন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন তিন দগ্ধ শ্রমিক। তাঁরা হলেন জুয়েল (২৫) ও ইব্রাহিম (৩৫)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানান, জুয়েলের ৯৫ শতাংশ ও ইব্রাহিমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে, গত ৪ মে দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই শংকর (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও ৬ জন। তারা হলেন- মো. জুয়েল (২৫), গোলাম রব্বানী রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস আলী (৩৫) নামের এক শ্রমিক মারা যান। মো. নিয়ন (২০) নামের আরেক শ্রমিক মারা যান শুক্রবার সকাল সাড়ে ১০টায়। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আলমগীর হোসেন (৩৩) নামের আরেক শ্রমিক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, ইলিয়াসের শরীরের ৯৮ শতাংশ, নিয়নের ৯৭ শতাংশ ও আলমগীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
কারখানাটির সুপারভাইজার হারুন উর রশিদ জানান, তারা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিকে ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা জানান, দগ্ধ বাকি তিনজনের সবার অবস্থায়ই আশঙ্কাজনক। এদের মধ্যে জুয়েলের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে, রাব্বির ৯৫ ও ইব্রাহিমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD