শাসনগাও শাহী মসজিদের ইমামকে পুর্নবহাল করলো মুসুল্লিরা

শেয়ার করুন...

অবশেষে মুসুল্লিদের চাপের মুখে পড়ে ফতুল্লার এনায়েতনগরে অবস্থিত শাসনগাও শাহী মসজিদের বরখাস্তকৃত ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিককে পুর্নবহাল করার ঘোষনা দিয়েছেন মসজিদের নিয়মিত মুসুল্লিগন। শুক্রবার ( ১২ মে) বাদ জুম্মা নামাজ শেষে মুসুল্লিদের উপস্থিতিতে এ সমস্যার সমাধান করা হয়েছে। তবে ইমাম ও অন্যান্য সমস্যা সমাধানে মসজিদ কমিটির সভাপতি-সেক্রেটারীসহ কেউ উপস্থিত ছিলেননা।

তবে আয়-ব্যায়ের হিসার দেয়ার পরিবর্তে উল্টো মুসুল্লিদের সাথে খারাপ আচরনের কারনে মসজিদ কমিটির সহ-সভাপতি ,সাধারন সম্পাদক ও ক্যাশিয়ারের উপর এখনও নাখোশ রয়েছেন মসজিদের সাধারন মুসুল্লিরা।
অভিযোগ উঠেছে যে,বর্তমানে মসজিদ কমিটির সভাপতি হচ্ছেন এভারগ্রীন ক্যামিকেলের চেয়ারম্যান মো.আসলাম সাহেব। তিনি প্রায় ২০ বছর যাবত এ দ্বায়িত্ব পালন করলেও মসজিদের আয়-ব্যায়ের হিসবে সংক্রান্ত বিষয়ে সহ-সভাপতি,সাধারন সম্পাদক এবং ক্যাশিয়ারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম থাকলেও তিনি কোন হিসাব নেয়নি এবং মসজিদের ইমাম সাহেব এ বিষয়ে মুসুল্লিদের সাথে আলোচনা করেন এ অযুহাতে তাকে অত্র মসজিদ থেকে বরখাস্তও করেন তারা।

স্থানীয়দের সাথে আলাপকালে তারা জানান, মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রায় ৫ বছর যাবত দক্ষতার সাথে মসজিদের ইমামতি করে আসছেন। কমিটির সদস্যদের এরুপ অনিয়মের প্রতিবাদ করার ফলে তাকে বরখাস্ত করা হয়। গত শুক্রবারও জুম্মা নামাজের সময়ে এ বিষয়ে মুসুল্লিরা ইমাম আবু বক্কর সিদ্দিক সাহেবের বরখাস্তের বিষয়ে জানতে চেয়ে ব্যাপক প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি মসজিদ কমিটির সভাপতি-সহ-সভাপতি-সেক্রেটারী। পরবর্তীতে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা করে স্থানীয়রা। এবং এ বিষয়ে স্থানীয় পত্রিকাতেও সংবাদ প্রকাশিত হয়েছিলো। এদিকে মসজিদের ইমামকে বরখাস্ত এবং আয়-ব্যায়ের হিসাবে অনিয়মের কারনে মুসুল্লিদের মাঝে মসজিদের ভেতরেই নামাজের পর পরই ব্যাপক বিক্ষোভ করতে দেখা যায়। তাদের দাবীর বিষয়ে মসজিদের ভেতরেই বিভিন্ন শ্লোগান দেয়।

নামাজ ও মিটিং শেষে মসজিদ কমিটির সাবেক সহ-সাধারন সম্পাদক মো.আলমাস দেওয়ান বলেন, মুসুল্লিদের দাবীর মুখে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিককে পুর্নবহালের অনুরোধ জানাচ্ছি কমিটির কাছে। আমরা আশাবাদী আজ আছর নামাজে মাওলানা আবু বক্কর সিদ্দিক সাহেব ইমামতি করবেন।

এদিকে মসজিদের ইমাম ও আয়-ব্যায়ের হিসাব সংক্রান্ত বিষয়ে মুসুল্লিদের ক্ষোভ যেন সংঘর্ষে পরিনত না হয় সেজন্য সকাল ১১টা থেকেই মসজিদের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিলো।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো.আসলাম জানান, আমি ব্যস্ত মানুষ। মসজিদে আগের মত তেমন সময় দিতে পারিনা। তার জন্য সহ-সভাপতি বিল্লাল হোসেন ও কমিটির নেতৃবৃন্দ মসজিদের দ্বায়িত্ব পালন করছেন। তাদের নেতৃত্বে মসজিদে যথেষ্ট উন্নয়ন হয়েছে। মসজিদের ইমাম সাহেবের বদলী বিষয়ে নিয়ে ইমাম সাহেবের সাথে আলোচনা করা হয় মসজিদ কমিটির সাথে। তখন ইমাম সাহেব এ বিষয়ে কোন আপত্তি করেননি। তাকে ৪ মাসের বেতন দিয়ে না করে দেয়া হয়। আয়-ব্যায়ের ব্যাপারে তিনি বলেন, আমরা মসজিদে দিতে এসেছি নিতে নয়। এটা নিয়ে এলাকার কিছু মানুষ রাজনীতি করছে। আমি রাজনীতি বুঝিনা তাই অনেক আগেই বলেছিলাম যে,আমি এ পদে থাকবোনা। এলাকার মানুষের অনুরোধে আমাকে এ পদে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাসনগাও শাহী মসজিদের ইমামকে পুর্নবহাল করলো মুসুল্লিরা

শেয়ার করুন...

অবশেষে মুসুল্লিদের চাপের মুখে পড়ে ফতুল্লার এনায়েতনগরে অবস্থিত শাসনগাও শাহী মসজিদের বরখাস্তকৃত ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিককে পুর্নবহাল করার ঘোষনা দিয়েছেন মসজিদের নিয়মিত মুসুল্লিগন। শুক্রবার ( ১২ মে) বাদ জুম্মা নামাজ শেষে মুসুল্লিদের উপস্থিতিতে এ সমস্যার সমাধান করা হয়েছে। তবে ইমাম ও অন্যান্য সমস্যা সমাধানে মসজিদ কমিটির সভাপতি-সেক্রেটারীসহ কেউ উপস্থিত ছিলেননা।

তবে আয়-ব্যায়ের হিসার দেয়ার পরিবর্তে উল্টো মুসুল্লিদের সাথে খারাপ আচরনের কারনে মসজিদ কমিটির সহ-সভাপতি ,সাধারন সম্পাদক ও ক্যাশিয়ারের উপর এখনও নাখোশ রয়েছেন মসজিদের সাধারন মুসুল্লিরা।
অভিযোগ উঠেছে যে,বর্তমানে মসজিদ কমিটির সভাপতি হচ্ছেন এভারগ্রীন ক্যামিকেলের চেয়ারম্যান মো.আসলাম সাহেব। তিনি প্রায় ২০ বছর যাবত এ দ্বায়িত্ব পালন করলেও মসজিদের আয়-ব্যায়ের হিসবে সংক্রান্ত বিষয়ে সহ-সভাপতি,সাধারন সম্পাদক এবং ক্যাশিয়ারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম থাকলেও তিনি কোন হিসাব নেয়নি এবং মসজিদের ইমাম সাহেব এ বিষয়ে মুসুল্লিদের সাথে আলোচনা করেন এ অযুহাতে তাকে অত্র মসজিদ থেকে বরখাস্তও করেন তারা।

স্থানীয়দের সাথে আলাপকালে তারা জানান, মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রায় ৫ বছর যাবত দক্ষতার সাথে মসজিদের ইমামতি করে আসছেন। কমিটির সদস্যদের এরুপ অনিয়মের প্রতিবাদ করার ফলে তাকে বরখাস্ত করা হয়। গত শুক্রবারও জুম্মা নামাজের সময়ে এ বিষয়ে মুসুল্লিরা ইমাম আবু বক্কর সিদ্দিক সাহেবের বরখাস্তের বিষয়ে জানতে চেয়ে ব্যাপক প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি মসজিদ কমিটির সভাপতি-সহ-সভাপতি-সেক্রেটারী। পরবর্তীতে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা করে স্থানীয়রা। এবং এ বিষয়ে স্থানীয় পত্রিকাতেও সংবাদ প্রকাশিত হয়েছিলো। এদিকে মসজিদের ইমামকে বরখাস্ত এবং আয়-ব্যায়ের হিসাবে অনিয়মের কারনে মুসুল্লিদের মাঝে মসজিদের ভেতরেই নামাজের পর পরই ব্যাপক বিক্ষোভ করতে দেখা যায়। তাদের দাবীর বিষয়ে মসজিদের ভেতরেই বিভিন্ন শ্লোগান দেয়।

নামাজ ও মিটিং শেষে মসজিদ কমিটির সাবেক সহ-সাধারন সম্পাদক মো.আলমাস দেওয়ান বলেন, মুসুল্লিদের দাবীর মুখে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিককে পুর্নবহালের অনুরোধ জানাচ্ছি কমিটির কাছে। আমরা আশাবাদী আজ আছর নামাজে মাওলানা আবু বক্কর সিদ্দিক সাহেব ইমামতি করবেন।

এদিকে মসজিদের ইমাম ও আয়-ব্যায়ের হিসাব সংক্রান্ত বিষয়ে মুসুল্লিদের ক্ষোভ যেন সংঘর্ষে পরিনত না হয় সেজন্য সকাল ১১টা থেকেই মসজিদের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিলো।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো.আসলাম জানান, আমি ব্যস্ত মানুষ। মসজিদে আগের মত তেমন সময় দিতে পারিনা। তার জন্য সহ-সভাপতি বিল্লাল হোসেন ও কমিটির নেতৃবৃন্দ মসজিদের দ্বায়িত্ব পালন করছেন। তাদের নেতৃত্বে মসজিদে যথেষ্ট উন্নয়ন হয়েছে। মসজিদের ইমাম সাহেবের বদলী বিষয়ে নিয়ে ইমাম সাহেবের সাথে আলোচনা করা হয় মসজিদ কমিটির সাথে। তখন ইমাম সাহেব এ বিষয়ে কোন আপত্তি করেননি। তাকে ৪ মাসের বেতন দিয়ে না করে দেয়া হয়। আয়-ব্যায়ের ব্যাপারে তিনি বলেন, আমরা মসজিদে দিতে এসেছি নিতে নয়। এটা নিয়ে এলাকার কিছু মানুষ রাজনীতি করছে। আমি রাজনীতি বুঝিনা তাই অনেক আগেই বলেছিলাম যে,আমি এ পদে থাকবোনা। এলাকার মানুষের অনুরোধে আমাকে এ পদে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD