সোনারগাঁয়ে ১৫ গ্রামের ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন !

শেয়ার করুন...

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক তিনটি স্থানে অভিযান চালায়।

এ সময় অভিযানকারী দল ওই তিনটি স্থানে প্রায় ৬ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া ও সনমান্দী ইউনিয়নের ১৫টি গ্রামে এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অভিযানকারী দল অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ১৫ কিলোমিটার পাইপলাইন ও রাইজার জব্দ করেন।

এমন অভিযানের খবরে পুরো সোনারগাঁসহ নারায়ণগঞ্জে সাধুবাদের পরিবর্তে ধিক্কার উঠেছে তিতাসের বিরুদ্ধে ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণদের মাথার উপর দায়দায়িত্ব চাপিয়ে দিয়ে তিতাসের অসাধু চক্র প্রতিমাসেই এমন কর্তন, সংযোগ নাটক মঞ্চায়ন করায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র ।

প্রতিমাসে জ্বালানী মন্ত্রণালয়ের নির্ধারণ করা লক্ষমাত্রা (টার্গেট ফিলাপ) পূরণ করতেই এমন নাটক মঞ্চায়ন করতে হয় তিতাসের অসাধু এই চক্রের । প্রতি মাসে তিতাসের কর্মকর্তা কর্মচারীদের পিছনে সরকারী কোটি কোটি টাকার রাজস্ব ব্যয় করে বেতন ভাতা দেয়ায় সরকারের কোন কাজ করছে এই দপ্তর ? এমন জবাবদিহিতা থেকে নিজেদের রক্ষা করতেই এই নাটক মঞ্চায়ন করতে হচ্ছে (!) বলেও দাবী করেছে তিতাস কর্মকর্তাদের নির্ভরশীল সূত্র ।

এই সূত্রটি আরো জানায়, সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার, মুন্সীগঞ্জের গজারিয়ায় এতো অবৈধ তিতাসের সংযোগ রয়েছে তা কি এই অঞ্চলের দায়িত্বে থাকা কর্মকর্তারা আগে থেকেই জানতেন না ? বছরের পর বছর অবৈধ সংযোগ দিয়ে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব চুরি হচ্ছে তা কি জানতেন না এই অভিযানে আসা কর্মকর্তারা ? তাইলে এতো দিন কি করেছে তিতাসের দায়িত্বরত কর্মকর্তারা ? আর এখন নিজেদের অপকর্ম ঢাকতে ক্যামেরাম্যান ডেকে এনে টাকা দিয়ে গণমাধ্যমের কিছু অসাধুদের মাধ্যমে রাজ্য জয় করার মতো বাদ্য-বাজনা বাজাচ্ছে তিতাসের অসাধুরা। এই নাটক বন্ধ করার জন্য সঠিক তদন্ত করে অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে নারায়ণগঞ্জে অন্তত শত শত কোটি টাকার তিতাস গ্যাস চুরি বন্ধ হবে

জানা যায়, প্রতি মাসের ন্যয় এবারো ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম এর উপস্থিতিতে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় তিতাসের সেই চিহ্নিত চক্র ।

যাদের বিরুদ্ধে কথিত বিশেষ পেশার নামধারীদের টাকার বিনিময়ে ভাড়ায় এনে সংবাদ প্রকাশের নামে নাটক মঞ্চায়নের অভিযোগ রয়েছে ।

বৃহস্পতিবার তিতাসের অভিযানের সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সোনারগাঁ থানার পরিদর্শক মাহফুজুর রহমান, প্রকৌশলী তৌফিকুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম। এই সুরুজ মিয়ার অপকর্ম নিয়ে ব্যপক সমালোচনা রয়েছে খোদ তিতাস কর্মকর্তাদের মাঝেই ।

অভিযানের পর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, উপজেলার তিনটি ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ১৫ গ্রামের ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন !

শেয়ার করুন...

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক তিনটি স্থানে অভিযান চালায়।

এ সময় অভিযানকারী দল ওই তিনটি স্থানে প্রায় ৬ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া ও সনমান্দী ইউনিয়নের ১৫টি গ্রামে এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অভিযানকারী দল অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ১৫ কিলোমিটার পাইপলাইন ও রাইজার জব্দ করেন।

এমন অভিযানের খবরে পুরো সোনারগাঁসহ নারায়ণগঞ্জে সাধুবাদের পরিবর্তে ধিক্কার উঠেছে তিতাসের বিরুদ্ধে ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণদের মাথার উপর দায়দায়িত্ব চাপিয়ে দিয়ে তিতাসের অসাধু চক্র প্রতিমাসেই এমন কর্তন, সংযোগ নাটক মঞ্চায়ন করায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র ।

প্রতিমাসে জ্বালানী মন্ত্রণালয়ের নির্ধারণ করা লক্ষমাত্রা (টার্গেট ফিলাপ) পূরণ করতেই এমন নাটক মঞ্চায়ন করতে হয় তিতাসের অসাধু এই চক্রের । প্রতি মাসে তিতাসের কর্মকর্তা কর্মচারীদের পিছনে সরকারী কোটি কোটি টাকার রাজস্ব ব্যয় করে বেতন ভাতা দেয়ায় সরকারের কোন কাজ করছে এই দপ্তর ? এমন জবাবদিহিতা থেকে নিজেদের রক্ষা করতেই এই নাটক মঞ্চায়ন করতে হচ্ছে (!) বলেও দাবী করেছে তিতাস কর্মকর্তাদের নির্ভরশীল সূত্র ।

এই সূত্রটি আরো জানায়, সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার, মুন্সীগঞ্জের গজারিয়ায় এতো অবৈধ তিতাসের সংযোগ রয়েছে তা কি এই অঞ্চলের দায়িত্বে থাকা কর্মকর্তারা আগে থেকেই জানতেন না ? বছরের পর বছর অবৈধ সংযোগ দিয়ে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব চুরি হচ্ছে তা কি জানতেন না এই অভিযানে আসা কর্মকর্তারা ? তাইলে এতো দিন কি করেছে তিতাসের দায়িত্বরত কর্মকর্তারা ? আর এখন নিজেদের অপকর্ম ঢাকতে ক্যামেরাম্যান ডেকে এনে টাকা দিয়ে গণমাধ্যমের কিছু অসাধুদের মাধ্যমে রাজ্য জয় করার মতো বাদ্য-বাজনা বাজাচ্ছে তিতাসের অসাধুরা। এই নাটক বন্ধ করার জন্য সঠিক তদন্ত করে অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে নারায়ণগঞ্জে অন্তত শত শত কোটি টাকার তিতাস গ্যাস চুরি বন্ধ হবে

জানা যায়, প্রতি মাসের ন্যয় এবারো ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম এর উপস্থিতিতে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় তিতাসের সেই চিহ্নিত চক্র ।

যাদের বিরুদ্ধে কথিত বিশেষ পেশার নামধারীদের টাকার বিনিময়ে ভাড়ায় এনে সংবাদ প্রকাশের নামে নাটক মঞ্চায়নের অভিযোগ রয়েছে ।

বৃহস্পতিবার তিতাসের অভিযানের সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সোনারগাঁ থানার পরিদর্শক মাহফুজুর রহমান, প্রকৌশলী তৌফিকুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম। এই সুরুজ মিয়ার অপকর্ম নিয়ে ব্যপক সমালোচনা রয়েছে খোদ তিতাস কর্মকর্তাদের মাঝেই ।

অভিযানের পর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, উপজেলার তিনটি ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD