রাবনাবাদ নদীতে নিমজ্জিত ট্রলারের দুই শ্রমিক নিখোঁজ: নদীর তীরে স্বজনদের ভীর

শেয়ার করুন...

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে বাল্কহেডের ধাক্কায় ইটবোঝাই ট্রলারসহ দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। উদ্ধার হয়েছে পাঁচ শ্রমিক। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিক মো. নুরুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম কে (২৮) এবং ট্রলারটি উদ্ধারে নৌ-বাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরী সদস্যরা চেষ্টা করছেন। উদ্ধার হওয়া শ্রমিকরা হচ্ছে মো.নাসির উদ্দিন, মো. মাসুম, মো. রাসেল, মো. তোফাজ্জেল এবং মো. মানিক। এদের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। নিখোঁজ দুই শ্রমিকের বাড়ি একই ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামে। শনিবার সকাল থেকে নিখোজ শ্রমিকদের স্বজন এবং স্থানীয় মানুষ নদীর তীরে ভীর করে আছে।

উদ্ধার হওয়া শ্রমিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার শেষ বিকালে কলাপাড়া থেকে ট্রলারটি ইট বোঝাই করে পার্শ্ববর্তী গলাচিপায় যাচ্ছিলো। রাত গভীর হওয়ায় উপজেলার চাম্পাপুর ইউনিয়নের পাটুয়া লঞ্চঘাট এলাকায় ট্রলারটি নোঙর করে সাত শ্রমিক ঘুমিয়ে পরে। এ সময় একটি বাল্কহেড এসে নোঙর করা ইট বোঝাই ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের পাঁচ শ্রমিক ওইরাতে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার হয়। বাকী দুই শ্রমিক শনিবার বিকেল চারটা পর্যন্ত নিখোঁজ রয়েছে।  ঘটনাস্থলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান এবং কলাপাড়া থানার পুলিশ সদস্য, নীলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এ্যাভোকেট মো. নাসির মাহমুদ, ধানখালী ইউপি চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার এবং চাম্পাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো.রিন্টু তালুকদার ও ফায়ারসার্ভিস কর্মী, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং চৌকিদার-দফাদার উপস্থিত রয়েছেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক শিকদারের নেতৃত্বে পরিচালিত উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে উপস্থিত কলাপাড়া থানার এস,আই বিপ্লব মিস্ত্রি জানান, নিমজ্জিত ট্রলারের উদ্ধার হওয়া পাঁচ শ্রমিকের মধ্যে মো. মানিক আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে নিমজ্জিত ট্রলার ও নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধার কাজ অব্যহত রয়েছে। রাবনাবাদ নদীর তীরের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখাদিলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাবনাবাদ নদীতে নিমজ্জিত ট্রলারের দুই শ্রমিক নিখোঁজ: নদীর তীরে স্বজনদের ভীর

শেয়ার করুন...

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে বাল্কহেডের ধাক্কায় ইটবোঝাই ট্রলারসহ দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। উদ্ধার হয়েছে পাঁচ শ্রমিক। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিক মো. নুরুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম কে (২৮) এবং ট্রলারটি উদ্ধারে নৌ-বাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরী সদস্যরা চেষ্টা করছেন। উদ্ধার হওয়া শ্রমিকরা হচ্ছে মো.নাসির উদ্দিন, মো. মাসুম, মো. রাসেল, মো. তোফাজ্জেল এবং মো. মানিক। এদের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। নিখোঁজ দুই শ্রমিকের বাড়ি একই ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামে। শনিবার সকাল থেকে নিখোজ শ্রমিকদের স্বজন এবং স্থানীয় মানুষ নদীর তীরে ভীর করে আছে।

উদ্ধার হওয়া শ্রমিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার শেষ বিকালে কলাপাড়া থেকে ট্রলারটি ইট বোঝাই করে পার্শ্ববর্তী গলাচিপায় যাচ্ছিলো। রাত গভীর হওয়ায় উপজেলার চাম্পাপুর ইউনিয়নের পাটুয়া লঞ্চঘাট এলাকায় ট্রলারটি নোঙর করে সাত শ্রমিক ঘুমিয়ে পরে। এ সময় একটি বাল্কহেড এসে নোঙর করা ইট বোঝাই ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের পাঁচ শ্রমিক ওইরাতে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার হয়। বাকী দুই শ্রমিক শনিবার বিকেল চারটা পর্যন্ত নিখোঁজ রয়েছে।  ঘটনাস্থলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান এবং কলাপাড়া থানার পুলিশ সদস্য, নীলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এ্যাভোকেট মো. নাসির মাহমুদ, ধানখালী ইউপি চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার এবং চাম্পাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো.রিন্টু তালুকদার ও ফায়ারসার্ভিস কর্মী, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং চৌকিদার-দফাদার উপস্থিত রয়েছেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক শিকদারের নেতৃত্বে পরিচালিত উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে উপস্থিত কলাপাড়া থানার এস,আই বিপ্লব মিস্ত্রি জানান, নিমজ্জিত ট্রলারের উদ্ধার হওয়া পাঁচ শ্রমিকের মধ্যে মো. মানিক আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে নিমজ্জিত ট্রলার ও নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধার কাজ অব্যহত রয়েছে। রাবনাবাদ নদীর তীরের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখাদিলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD