কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শেয়ার করুন...

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিওয়নের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রফেসর মো: সোহরাওয়ার্দি, ভুলতা স্কুল এন্ড কলেজের প্রফেসর শামীমা সুলতানা ওমা, কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান, বাস মালিক মো: ইসলাম, দুলাল, কাউন্টার মালিক সুমন মিয়া, আক্তার হোসেন, আল আমিন ও আব্বাস উদ্দিন।

উপ-পরিদর্শক (এসআই) শরীফের সঞ্চালনায় এসময় হাইওয়ে পুলিশের সাথে মহাসড়কের শৃঙ্খলা নিয়ে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। হাইওয়ে পুলিশ এসব সমস্যা সমাধানের সবাইকে সাথে নিয়ে কাজ করার অভিব্যাক্তি প্রকাশ করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হক তাঁর বক্তব্যে বলেন, আমার থানা এলাকায় কোন থ্রি হুইলার চলতে দেয়া যাবে না। আমরা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন যেন মহাসড়কে কোন থ্রিহুইলার না উঠে। উল্টো পথে ইজিবাইক চলাচল করতে দেখা গেলেই তাদেরকে ধরে আমরা মামলা দিচ্ছি।পুলিশের অনুপস্থিতিতে তারা মহাসড়কে উঠে। তাদেরকেও আমরা হুশিয়ার করছি।

নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
অপনাদের সকলের মতামত নিয়ে আমরা কাজ করব। আর মহাসড়কে কোন চাঁদাবাজী চলবে না।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শেয়ার করুন...

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিওয়নের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রফেসর মো: সোহরাওয়ার্দি, ভুলতা স্কুল এন্ড কলেজের প্রফেসর শামীমা সুলতানা ওমা, কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান, বাস মালিক মো: ইসলাম, দুলাল, কাউন্টার মালিক সুমন মিয়া, আক্তার হোসেন, আল আমিন ও আব্বাস উদ্দিন।

উপ-পরিদর্শক (এসআই) শরীফের সঞ্চালনায় এসময় হাইওয়ে পুলিশের সাথে মহাসড়কের শৃঙ্খলা নিয়ে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। হাইওয়ে পুলিশ এসব সমস্যা সমাধানের সবাইকে সাথে নিয়ে কাজ করার অভিব্যাক্তি প্রকাশ করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হক তাঁর বক্তব্যে বলেন, আমার থানা এলাকায় কোন থ্রি হুইলার চলতে দেয়া যাবে না। আমরা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন যেন মহাসড়কে কোন থ্রিহুইলার না উঠে। উল্টো পথে ইজিবাইক চলাচল করতে দেখা গেলেই তাদেরকে ধরে আমরা মামলা দিচ্ছি।পুলিশের অনুপস্থিতিতে তারা মহাসড়কে উঠে। তাদেরকেও আমরা হুশিয়ার করছি।

নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
অপনাদের সকলের মতামত নিয়ে আমরা কাজ করব। আর মহাসড়কে কোন চাঁদাবাজী চলবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD