উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবীতে পাগলায় মানববন্ধন

শেয়ার করুন...

চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ করে কারাবন্দী লক্ষ লক্ষ মুসলিমের মুক্তির দাবিতে সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা অক্টোবর) বিকেলে ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার ওয়ালটন প্লাজার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে‌ছে।

দাপা ইদ্রাকপুর নুর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাহাত এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগ্রত মুসলিম জনতা নারায়ণগঞ্জ জেলার পক্ষে  মোঃ জাহাঙ্গীর আলম,পিয়াস আহমেদ সোহেল, গোলাম কিবরিয়া সাত্তার, অহিদুর রহমান, নজরুল ইসলাম, শাহাদাৎ হোসেন সেন্টু,কবির হোসেন রাজু, আজিজুল হাওলাদার, নুর মোহাম্মদ, লিটন শিকদার  প্রমুখ।

মানববন্ধন এ বক্তারা বলেন, আজ চীনের ৭৪ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৭৪ বছরেও উইঘুর মুসলিমরা পায়নি কাঙ্ক্ষিত স্বাধীনতা,এখনো উইঘুর মুসলিমরা পরাধীনতার জালে বন্দী। ১৯৪৯ সালের আজকের এইদিনে চীন স্বাধীন হলেও ৭৪ বছর ধরে নিজদেশে উইঘুর মুসলিমরা এখনও পরাধীন জাতির মত জীবন যাপন করছে। উইঘুর মুসলিমদের উপর হত্যা,ধর্ষণ ও নির্যাতনের মাত্রা দিনদিন বেড়েই চলেছে। চীন সরকারের আগ্রাসনের মাত্রা নিজদেশের বাহিরেও ছড়িয়ে পড়েছে। বিশ্বের অনেক দেশই এখন চাইনিজ আগ্রাসনের হুমকির সম্মুখীন হচ্ছে। তাই আজ আমরাএখানে সমবেত হয়েছি উইঘুর মুসলিমদের জন্য।,তাদের উপর সবধরনের হত্যা,দর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে।বিশ্বের মানবাধিকারকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে উইঘুর মুসলিমদের নিজ ধর্মের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে।আমরা সারা জাহানের মুসলিম ভাইদের কাছে অনুরোধ ও আহবান জানাই যেনো চীন সরকার উইঘুর মুসলিমদের নির্যাতন বন্ধ করে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন,চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের বর্বরতা সীমা ছাড়িয়ে গেছে। মুসলিমদের বন্দি করা এখনও থামেনি।এই বিষয়টি জাতিসংঘের দৃষ্টি গোচর হয়েছে।জাতিসংঘের মানবাধিকার কমিশন মনে করে উইঘুর মুসলিমদের উপর চীন যে নির্যাতন  নিপীড়ন অব্যাহত রেখেছে তা গুরুতর অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন। উইঘুর মুসলিম নির্যাতনের দায়ে চীনকে অভিযুক্ত করা হয়েছে।বক্তারা,জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উইঘুর মুসলিমদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করে মুসলিম হিসেবে তাদের শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করার পরিবেশ নিশ্চিত করার আহবান জানান। যদি সেই পরিবেশ তৈরী করা না হয় তাহলে জুলুমবাজ চীন সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে জাগ্রত মুসলিম জনতা নারায়ণগঞ্জ জেলার পাশাপাশি বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবীতে পাগলায় মানববন্ধন

শেয়ার করুন...

চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ করে কারাবন্দী লক্ষ লক্ষ মুসলিমের মুক্তির দাবিতে সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা অক্টোবর) বিকেলে ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার ওয়ালটন প্লাজার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে‌ছে।

দাপা ইদ্রাকপুর নুর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাহাত এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগ্রত মুসলিম জনতা নারায়ণগঞ্জ জেলার পক্ষে  মোঃ জাহাঙ্গীর আলম,পিয়াস আহমেদ সোহেল, গোলাম কিবরিয়া সাত্তার, অহিদুর রহমান, নজরুল ইসলাম, শাহাদাৎ হোসেন সেন্টু,কবির হোসেন রাজু, আজিজুল হাওলাদার, নুর মোহাম্মদ, লিটন শিকদার  প্রমুখ।

মানববন্ধন এ বক্তারা বলেন, আজ চীনের ৭৪ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৭৪ বছরেও উইঘুর মুসলিমরা পায়নি কাঙ্ক্ষিত স্বাধীনতা,এখনো উইঘুর মুসলিমরা পরাধীনতার জালে বন্দী। ১৯৪৯ সালের আজকের এইদিনে চীন স্বাধীন হলেও ৭৪ বছর ধরে নিজদেশে উইঘুর মুসলিমরা এখনও পরাধীন জাতির মত জীবন যাপন করছে। উইঘুর মুসলিমদের উপর হত্যা,ধর্ষণ ও নির্যাতনের মাত্রা দিনদিন বেড়েই চলেছে। চীন সরকারের আগ্রাসনের মাত্রা নিজদেশের বাহিরেও ছড়িয়ে পড়েছে। বিশ্বের অনেক দেশই এখন চাইনিজ আগ্রাসনের হুমকির সম্মুখীন হচ্ছে। তাই আজ আমরাএখানে সমবেত হয়েছি উইঘুর মুসলিমদের জন্য।,তাদের উপর সবধরনের হত্যা,দর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে।বিশ্বের মানবাধিকারকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে উইঘুর মুসলিমদের নিজ ধর্মের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে।আমরা সারা জাহানের মুসলিম ভাইদের কাছে অনুরোধ ও আহবান জানাই যেনো চীন সরকার উইঘুর মুসলিমদের নির্যাতন বন্ধ করে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন,চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের বর্বরতা সীমা ছাড়িয়ে গেছে। মুসলিমদের বন্দি করা এখনও থামেনি।এই বিষয়টি জাতিসংঘের দৃষ্টি গোচর হয়েছে।জাতিসংঘের মানবাধিকার কমিশন মনে করে উইঘুর মুসলিমদের উপর চীন যে নির্যাতন  নিপীড়ন অব্যাহত রেখেছে তা গুরুতর অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন। উইঘুর মুসলিম নির্যাতনের দায়ে চীনকে অভিযুক্ত করা হয়েছে।বক্তারা,জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উইঘুর মুসলিমদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করে মুসলিম হিসেবে তাদের শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করার পরিবেশ নিশ্চিত করার আহবান জানান। যদি সেই পরিবেশ তৈরী করা না হয় তাহলে জুলুমবাজ চীন সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে জাগ্রত মুসলিম জনতা নারায়ণগঞ্জ জেলার পাশাপাশি বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD