সড়ক দূর্ঘটনায় ৫ যুবলীগ ও ছাত্রলীগ নেতা নিহত’ নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

শেয়ার করুন...

এম শিমুল খান, গোপালগঞ্জ :- খুলনার রূপসা ব্রীজ এলাকায় রোববার রাতে সড়ক দূর্ঘটনায় নিহত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতার পরিবারে এখন চলছে শোকের মাতম। সোমবার জোহরবাদ তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহতদের দাফন শেষে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। স্তব্ধ হয়ে ওঠে গোটা শহর। স্বজন হরানোর আহাজারী ও কান্নায় ভারী হয়ে উঠে নিহতদের বাড়ী ও আশপাশের এলাকা।

গত রোববার বন্ধু সাদিকের নতুন কেনা প্রাইভেট কারে করে খুলনায় ঘুরতে যান পাঁচ বন্ধু। রাত পৌনে ১২টার দিকে খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ফেরার পথে রূপসা ব্রীজের কাছে লবণচরা এলাকায় পৌছালে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে প্রাইভেট কারটির মুখোমূখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই পাঁচ বন্ধু।

গাড়ীতে থাকা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান বাবু (২৬), সদর থানা যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম (৩২), জেলা ছাত্রলীগের উপ-ছাত্র উপ বৃত্তি বিষয়ক সম্পাদক গাজী ওয়ালিদ মাহমুদ উৎসব (২৫), জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ ও সদর উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অনিমূল ইসলাম গাজী (২৪)। ঘটনা স্থলেই নিহত হন। নিহতদের সকলের বাড়ী গোপালগঞ্জ জেলা শহরের সবুজবাগ, থানাপাড়া ও গেটপাড়া এলাকায়।

সোমবার বাদ জোহর স্থানীয় শেখ মনি স্টেডিয়ামে নিহত পাচ ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান বাবু ও সদর থানা যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলমকে নবীনবাগ পৌর কবরস্থান, ছাত্রলীগ নেতা গাজী ওয়ালিদ মাহমুদ উৎসব ও সাজু আহমেদকে গেটপাড়া পৌর কবরস্থান এবং আনিমূল ইসলাম গাজীকে তার গ্রামের বাড়ী সদর উপজেলার ডুমদিয়ায় পারিবরিক কবরস্থানে দাফন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহবুব আলী খানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ এ জানাজায় অংশ নেন।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় ৫ যুবলীগ ও ছাত্রলীগ নেতা নিহত’ নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

শেয়ার করুন...

এম শিমুল খান, গোপালগঞ্জ :- খুলনার রূপসা ব্রীজ এলাকায় রোববার রাতে সড়ক দূর্ঘটনায় নিহত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতার পরিবারে এখন চলছে শোকের মাতম। সোমবার জোহরবাদ তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহতদের দাফন শেষে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। স্তব্ধ হয়ে ওঠে গোটা শহর। স্বজন হরানোর আহাজারী ও কান্নায় ভারী হয়ে উঠে নিহতদের বাড়ী ও আশপাশের এলাকা।

গত রোববার বন্ধু সাদিকের নতুন কেনা প্রাইভেট কারে করে খুলনায় ঘুরতে যান পাঁচ বন্ধু। রাত পৌনে ১২টার দিকে খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ফেরার পথে রূপসা ব্রীজের কাছে লবণচরা এলাকায় পৌছালে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে প্রাইভেট কারটির মুখোমূখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই পাঁচ বন্ধু।

গাড়ীতে থাকা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান বাবু (২৬), সদর থানা যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম (৩২), জেলা ছাত্রলীগের উপ-ছাত্র উপ বৃত্তি বিষয়ক সম্পাদক গাজী ওয়ালিদ মাহমুদ উৎসব (২৫), জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ ও সদর উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অনিমূল ইসলাম গাজী (২৪)। ঘটনা স্থলেই নিহত হন। নিহতদের সকলের বাড়ী গোপালগঞ্জ জেলা শহরের সবুজবাগ, থানাপাড়া ও গেটপাড়া এলাকায়।

সোমবার বাদ জোহর স্থানীয় শেখ মনি স্টেডিয়ামে নিহত পাচ ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান বাবু ও সদর থানা যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলমকে নবীনবাগ পৌর কবরস্থান, ছাত্রলীগ নেতা গাজী ওয়ালিদ মাহমুদ উৎসব ও সাজু আহমেদকে গেটপাড়া পৌর কবরস্থান এবং আনিমূল ইসলাম গাজীকে তার গ্রামের বাড়ী সদর উপজেলার ডুমদিয়ায় পারিবরিক কবরস্থানে দাফন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহবুব আলী খানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ এ জানাজায় অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD