১১ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল এখন বাংলাদেশে

শেয়ার করুন...

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে রিজিয়ন কমান্ডার বিজিবি এবং আইজি বিএসএফ পর্যায়ে সমন্বয় সম্মেলনের উদ্দেশ্যে বিএসএফে’র ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। রবিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে তিন দিনের সমন্বয় সম্মেলনে যোগদিতে প্রতিনিধি দলটি পেট্রাপোল-বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজজামান তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক আবু তাহের মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি, রিজিয়ন কমান্ডার, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এর রিজিয়ন কমান্ডার এবং যশোর ও রংপুর রিজিয়নের সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদর দপ্তরের প্রতিনিধি, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।

অপরদিকে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়া, আইপিএস এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে বিএসএফ এর নর্থবেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজি, সংশ্লিষ্ট ফ্রন্টিয়ারের ডিআইজিগণ, ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের ষ্টাফ অফিসারবৃন্দ এবং ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। বিজিবি সূত্র জানায়,যশোরের হোটেল আল জাবির অডিটোরিয়ামে রিজিয়ন কমান্ডার বিজিবি এবং আইজি বিএসএফ পর্যায়ে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিজিবির ১৫ জন এবং বিএসএফে’র ১১জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের গুলি/হত্যা, সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া নির্মাণ কাজ সংক্রান্ত ইস্যু, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিজিবি-বিএসএফ সমন্বিত টহল, উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং যৌথ সেমিনার,সিম্পেজিয়াম,ওয়ার্কসপ ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পাবে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম সম্মেলনের বিষয়টি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল এখন বাংলাদেশে

শেয়ার করুন...

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে রিজিয়ন কমান্ডার বিজিবি এবং আইজি বিএসএফ পর্যায়ে সমন্বয় সম্মেলনের উদ্দেশ্যে বিএসএফে’র ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। রবিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে তিন দিনের সমন্বয় সম্মেলনে যোগদিতে প্রতিনিধি দলটি পেট্রাপোল-বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজজামান তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক আবু তাহের মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি, রিজিয়ন কমান্ডার, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এর রিজিয়ন কমান্ডার এবং যশোর ও রংপুর রিজিয়নের সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদর দপ্তরের প্রতিনিধি, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।

অপরদিকে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়া, আইপিএস এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে বিএসএফ এর নর্থবেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজি, সংশ্লিষ্ট ফ্রন্টিয়ারের ডিআইজিগণ, ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের ষ্টাফ অফিসারবৃন্দ এবং ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। বিজিবি সূত্র জানায়,যশোরের হোটেল আল জাবির অডিটোরিয়ামে রিজিয়ন কমান্ডার বিজিবি এবং আইজি বিএসএফ পর্যায়ে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিজিবির ১৫ জন এবং বিএসএফে’র ১১জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের গুলি/হত্যা, সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া নির্মাণ কাজ সংক্রান্ত ইস্যু, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিজিবি-বিএসএফ সমন্বিত টহল, উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং যৌথ সেমিনার,সিম্পেজিয়াম,ওয়ার্কসপ ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পাবে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম সম্মেলনের বিষয়টি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD