ঝালকাঠিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ উৎসব

শেয়ার করুন...

ঝালকাঠিতে আজ সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ উৎসব। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রিয় ধানসিঁড়িসহ ৫টি নদীর মোহনায় ধানসিড়ি ন্যাশনাল ইকোপার্কে এ উৎসব শুরু হয়। বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এস এম আতাউর রহমান, ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। উৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এতে ৩৫টি স্টলে কবির বই, নানা ধরণের পিঠা-পুলি ও বিভিন্ন পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। উৎসবে আসা নানা শ্রেণির মানুষ এসব স্টল ঘুরে দেখেন। পরে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ৫০জন প্রতিযোগী ঘুড়ি উৎসবে অংশ নেয়। নানা শ্রেণি-পেশার মানুষ উৎসব উপভোগ করেন। এছাড়াও জীবনানন্দ উৎসবের মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, পিঠা উৎসব ও ঘোড়দৌঁড়সহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন প্রথমবারের মতো কবির স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীর মোহনায় ইকোপার্কে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করে। এর আগে অতিথিরা ধানসিঁড়ি নদীর তীরে ভাটাকান্দা এলাকায় জীবনানন্দ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ উৎসব

শেয়ার করুন...

ঝালকাঠিতে আজ সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ উৎসব। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রিয় ধানসিঁড়িসহ ৫টি নদীর মোহনায় ধানসিড়ি ন্যাশনাল ইকোপার্কে এ উৎসব শুরু হয়। বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এস এম আতাউর রহমান, ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। উৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এতে ৩৫টি স্টলে কবির বই, নানা ধরণের পিঠা-পুলি ও বিভিন্ন পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। উৎসবে আসা নানা শ্রেণির মানুষ এসব স্টল ঘুরে দেখেন। পরে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ৫০জন প্রতিযোগী ঘুড়ি উৎসবে অংশ নেয়। নানা শ্রেণি-পেশার মানুষ উৎসব উপভোগ করেন। এছাড়াও জীবনানন্দ উৎসবের মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, পিঠা উৎসব ও ঘোড়দৌঁড়সহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন প্রথমবারের মতো কবির স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীর মোহনায় ইকোপার্কে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করে। এর আগে অতিথিরা ধানসিঁড়ি নদীর তীরে ভাটাকান্দা এলাকায় জীবনানন্দ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD