পাগলায় হকারদের কাছ থেকে বাচ্চু গ্রুপের বীরদর্পে চাঁদাবাজী

শেয়ার করুন...

পাগলা বাজার বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু ও তার সহযোগিদের বিরুদ্ধে ফুটপাতে হকারদের কাছ থেকে চাঁদা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অসংখ্য হাকারদের কাছ থেকে দোকান ভেদে দৈনিক ২০, ৩০ ও ৫০ টাকা করে চাঁদা উত্তোলন করছে তারা।

এমন অভিযোগ করেছেন, পাগলা এলাকার ফতুল্লা থানা ক্ষুদ্র দোকান হকার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ঢাকা-৩৭৮১) এর সভাপতি নুর মোহাম্মদ। সোমবার (১৮ ফেব্রুয়ারী) রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত ভাবে এই অভিযোগ দায়ের করেন তিনি।

তার অভিযোগে পাগলা বাজার বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু সহ তার গ্রুপের সহযোগি মোঃ বারেক (৪৫) মোঃ মনির (৩৩) ও মোঃ রুবেল (২৫) এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ আনা হয়েছে।

নূর মোহাম্মদ তার লিখিত অভিযোগে বলেন, আমি ফতুল্লা থানাধীন পাগলা এলাকার ফতুল্লা থানা ক্ষুদ্র দোকান হকার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ঢাকা-৩৭৮১) এর সভাপতি। আমাদের সংগঠনের অধিনে প্রায় ৭০টি দোকান রয়েছে। কিন্তু মাহবুবুর রহমান বাচ্চু নির্দেশে মোঃ বারেক (৪৫) মোঃ মনির (৩৩) ও মোঃ রুবেল (২৫) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন প্রতিদিন তাদের সংগঠনের ৭০টি দোকান ছাড়াও পাগলা এলাকার অসংখ্য হাকারদের কাছ থেকে দোকান ও ব্যবসা ভেদে ২০, ৩০, ও ৫০ টাকা হারে চাঁদা উত্তোলন করা হচ্ছে। এই বিষয়ে প্রতিবাদ করায় তারা আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে অভিযুক্ত চাঁদবাজরা অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী লোক নিয়ে পূনরায় পাগলা এলাকাস্থ আমাদের শ্রমিক ইউনিয়ন এর হকারদের কাছ থেকে চাঁদা উত্তোলন করতে আসে। এতে বাধা দেয়ায় তারা আমাকে মারধর করিতে উত্তেজিত হয় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এস,আই মজিবর রহমান জানান, থানায় লিখি অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। প্রমনিত হলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে একটি মাল্টিপারপাস কোম্পানীর সিইও সহ তিন সহদোরকে চাঁদার দাবীতে পিটিয়ে রক্তাক্ত জখম করেন বাচ্চু ও তার সহযোগিরা। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিলেন বাচ্চু। সেই মামলায় গ্রেফতার হয় পাগলা বাজার বহুমূখি সমবায় সমিরি সভাপতি শাহ-আলম গাজী টেনু। তবে, পলাতক থেকেও তার সহযোগিদের মাধ্যমে এখনো বীরদর্পে চাঁদাবাজীর কার্যকলাপ করে বেড়াচ্ছে বাচ্চু।

সর্বশেষ সংবাদ

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলায় হকারদের কাছ থেকে বাচ্চু গ্রুপের বীরদর্পে চাঁদাবাজী

শেয়ার করুন...

পাগলা বাজার বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু ও তার সহযোগিদের বিরুদ্ধে ফুটপাতে হকারদের কাছ থেকে চাঁদা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অসংখ্য হাকারদের কাছ থেকে দোকান ভেদে দৈনিক ২০, ৩০ ও ৫০ টাকা করে চাঁদা উত্তোলন করছে তারা।

এমন অভিযোগ করেছেন, পাগলা এলাকার ফতুল্লা থানা ক্ষুদ্র দোকান হকার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ঢাকা-৩৭৮১) এর সভাপতি নুর মোহাম্মদ। সোমবার (১৮ ফেব্রুয়ারী) রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত ভাবে এই অভিযোগ দায়ের করেন তিনি।

তার অভিযোগে পাগলা বাজার বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু সহ তার গ্রুপের সহযোগি মোঃ বারেক (৪৫) মোঃ মনির (৩৩) ও মোঃ রুবেল (২৫) এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ আনা হয়েছে।

নূর মোহাম্মদ তার লিখিত অভিযোগে বলেন, আমি ফতুল্লা থানাধীন পাগলা এলাকার ফতুল্লা থানা ক্ষুদ্র দোকান হকার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ঢাকা-৩৭৮১) এর সভাপতি। আমাদের সংগঠনের অধিনে প্রায় ৭০টি দোকান রয়েছে। কিন্তু মাহবুবুর রহমান বাচ্চু নির্দেশে মোঃ বারেক (৪৫) মোঃ মনির (৩৩) ও মোঃ রুবেল (২৫) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন প্রতিদিন তাদের সংগঠনের ৭০টি দোকান ছাড়াও পাগলা এলাকার অসংখ্য হাকারদের কাছ থেকে দোকান ও ব্যবসা ভেদে ২০, ৩০, ও ৫০ টাকা হারে চাঁদা উত্তোলন করা হচ্ছে। এই বিষয়ে প্রতিবাদ করায় তারা আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে অভিযুক্ত চাঁদবাজরা অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী লোক নিয়ে পূনরায় পাগলা এলাকাস্থ আমাদের শ্রমিক ইউনিয়ন এর হকারদের কাছ থেকে চাঁদা উত্তোলন করতে আসে। এতে বাধা দেয়ায় তারা আমাকে মারধর করিতে উত্তেজিত হয় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এস,আই মজিবর রহমান জানান, থানায় লিখি অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। প্রমনিত হলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে একটি মাল্টিপারপাস কোম্পানীর সিইও সহ তিন সহদোরকে চাঁদার দাবীতে পিটিয়ে রক্তাক্ত জখম করেন বাচ্চু ও তার সহযোগিরা। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিলেন বাচ্চু। সেই মামলায় গ্রেফতার হয় পাগলা বাজার বহুমূখি সমবায় সমিরি সভাপতি শাহ-আলম গাজী টেনু। তবে, পলাতক থেকেও তার সহযোগিদের মাধ্যমে এখনো বীরদর্পে চাঁদাবাজীর কার্যকলাপ করে বেড়াচ্ছে বাচ্চু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD