সোনারগাঁয়ে ককটেল ফাটিয়ে কোটি টাকার মালামাল লুট

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার লিজা:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ককটেল ফাটিয়ে টেক্সটাইল মিল থেকে প্রায় ১ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এবিষয়ে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ও ১০০/১৫০ জনকে অজ্ঞাত নামা বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযুক্তরা হলেনঃ-মোঃ আশরাফ ভূঁইয়া (৪৫), মোতালেব মেম্বার (৪০), মুছা মিয়া (৩৮), দিপু মিয়া (৪০), নাঈম (৩০), মোঃ আরিফ (৩২), মোক্তার (৩০), আজিজ (৪০), ইসলাম (৩২),আঃ আজিজ মিয়া (৪৫), মোঃ দৌলত, মোঃ খোকা মিয়া (৪২), ওয়াসিম (৩২), নুরুদ্দিন (৫০), সফিকুল সফু, ইব্রাহিম (৩৫), মহসিন (৪০),ইসমাঈল (৪২), ও মোঃ রহিম (৩০) সহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন।

 

অভিযোগসূত্রে জানা যায়, সোনারগাঁ থানা যুবদল নেতা আশরাফ ভুইয়া ও মোতালেব মেম্বারের নেতৃত্বে বিএনপি ও যুব দলের নাম ভাঙ্গিয়ে তার সহযোগীরা এ এন জেড টেক্সটাইল মিলের নির্মাণকাজে বাঁধা দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বুধবার সকালে গুলি, ককটেল, রামদা, ছুরি, লাঠিসোঠা দিয়ে প্রতিষ্ঠানের কনস্ট্রাকশন কাজের শ্রমিকদের জিম্মি করে ককটেল বিস্ফোরণ ও এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট, ৩০ টন আইভীম যাহার অনুমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকার নির্মাণাধীন সামগ্রী প্রকাশ্যে নিয়ে যায়। এসময় কোম্পানির লোক পুলিশকে খবর দিলে পুলিশ আসার আগেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা পালিয়ে যায়।

 

এছারাও নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও ভুক্তভুগি জানায়, আশরাফ ভুইয়া ৫ ই আগস্টের পর থেকে বিএনপি ও যুবদলের নাম ভাঙ্গিয়ে জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে যাচ্ছে, তার যন্ত্রণায় অতিষ্ঠ হইয়াছে এলাকাবাসী, এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

 

অভিযুক্ত যুবদল নেতা আশরাফ ভুইয়া এবিষয়ে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এর আগেও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। মালামাল লুটের সঙ্গে আমি জড়িত নই।

 

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, বিএনপি নেতাদের বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ



» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ