সোনারগাঁওয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার লিজা:-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী ঐতিহ্যবাহী ‘লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫’ শুরু হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী মঞ্চে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম আজাদ সরকার।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা  পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান,ঢাকা রিজিওন টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাঈমুল হক।

এছারাও আরোও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মন্জুর মোর্শেদ,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অঅন্যতম সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এবারের মেলায় কর্মরত কারুশিল্পীদের প্রদর্শনীর ৩২টি স্টলসহ মোট ১০০টি স্টল বরাদ্দ হয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের ৬৪ জন কারুশিল্পী এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এবারের মেলায় সোনারগাঁয়ের জামদানি, মৌলভীবাজার ও মুন্সীগঞ্জের শীতলপাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মৃৎশিল্প; কক্সবাজারের শাঁখা ও ঝিনুক শিল্পসহ শিল্পীরা অংশ নেবেন। প্রতিদিন লোকজ মঞ্চে বাউলগান, পালাগান, লোকসংগীত শিল্পীদের পরিবেশনা থাকবে।তারা লোকগীতি পরিবেশনা করবেন।

এছারাও কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। প্রতিদিন লোকজ মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো আয়োজনও থাকছে।

আবহমান গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলা ও উৎসব আয়োজন করে আসছে। ১৯৯১ সাল থেকে নিয়মিত চলছে এই উৎসব।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ভারতীয় ট্রেন থেকে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার লিজা:-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী ঐতিহ্যবাহী ‘লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫’ শুরু হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূরপঙ্খী মঞ্চে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম আজাদ সরকার।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা  পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান,ঢাকা রিজিওন টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাঈমুল হক।

এছারাও আরোও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মন্জুর মোর্শেদ,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অঅন্যতম সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এবারের মেলায় কর্মরত কারুশিল্পীদের প্রদর্শনীর ৩২টি স্টলসহ মোট ১০০টি স্টল বরাদ্দ হয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের ৬৪ জন কারুশিল্পী এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এবারের মেলায় সোনারগাঁয়ের জামদানি, মৌলভীবাজার ও মুন্সীগঞ্জের শীতলপাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মৃৎশিল্প; কক্সবাজারের শাঁখা ও ঝিনুক শিল্পসহ শিল্পীরা অংশ নেবেন। প্রতিদিন লোকজ মঞ্চে বাউলগান, পালাগান, লোকসংগীত শিল্পীদের পরিবেশনা থাকবে।তারা লোকগীতি পরিবেশনা করবেন।

এছারাও কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। প্রতিদিন লোকজ মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো আয়োজনও থাকছে।

আবহমান গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলা ও উৎসব আয়োজন করে আসছে। ১৯৯১ সাল থেকে নিয়মিত চলছে এই উৎসব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD