প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয় দেওয়া প্রতারক গ্রেপ্তার

শেয়ার করুন...

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাবেক সহকর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কামাল খান ওরফে শাহ কামাল খান নামের ওই ব্যক্তি সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তির পরিচয় দিয়েও মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ডেমরার মাতুয়াইল এলাকা থেকে ৪৬ বছর বয়সী কামালকে গ্রেপ্তার করার কথা এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বার্তায় বলা হয়, গত ১৬ জানুয়ারি ডেমরা ট্রাফিক জোনের পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহকে এক ব্যক্তি ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

টাকা না দিলে তার বিরুদ্ধে ‘আইজিপি কমপ্লেইন সেল’ ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ দেওয়ার হুমকি দেওয়া হয়।

পরে পরিদর্শক মুসা সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন, ওই ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও একই পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করেছেন।

পরে অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় ওই ব্যক্তিকে মাতুয়াইল ইউলুপ এলাকায় ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক মুসা ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেছেন বলেও বার্তায় জানানো হয়।

সর্বশেষ সংবাদ

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয় দেওয়া প্রতারক গ্রেপ্তার

শেয়ার করুন...

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাবেক সহকর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কামাল খান ওরফে শাহ কামাল খান নামের ওই ব্যক্তি সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তির পরিচয় দিয়েও মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ডেমরার মাতুয়াইল এলাকা থেকে ৪৬ বছর বয়সী কামালকে গ্রেপ্তার করার কথা এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বার্তায় বলা হয়, গত ১৬ জানুয়ারি ডেমরা ট্রাফিক জোনের পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহকে এক ব্যক্তি ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

টাকা না দিলে তার বিরুদ্ধে ‘আইজিপি কমপ্লেইন সেল’ ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ দেওয়ার হুমকি দেওয়া হয়।

পরে পরিদর্শক মুসা সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন, ওই ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও একই পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করেছেন।

পরে অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় ওই ব্যক্তিকে মাতুয়াইল ইউলুপ এলাকায় ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক মুসা ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেছেন বলেও বার্তায় জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD