গাজায় যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ

শেয়ার করুন...

গাজার যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টর-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির পদত্যাগ করেছেন। তার সঙ্গে পদত্যাগ করেছেন আরও দুই মন্ত্রী। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা আরও কঠিন হবে।

বিবিসি জানায়, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের পাশাপাশি জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের দুই মন্ত্রী আইজ্যাক ওয়াসারলাউফ এবং আমিচাই এলিয়াহু রোববার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বেন-গাভির দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতায় সোচ্চার ছিলেন। এমনকি, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিলেন তিনি।

নেতানিয়াহুকে পাঠানো পদত্যাগের ঘোষণা পত্রে বেন-গাভির লিখেছেন, তিনি ইসরায়েল সরকারকে উৎখাতের চেষ্টা চালাবেন না। তবে যুদ্ধবিরতি চুক্তিকে তিনি ‘সন্ত্রাসবাদের পরিপূর্ণ বিজয়’ বলেই অভিহিত করেন।

ওদিকে, হামাস তিন জিম্মির নাম ইসরায়েলি কর্তৃপক্ষকে দেওয়ায় নির্ধারিত সময়ের পৌনে তিন ঘণ্টা পর গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

জিম্মিদের নাম পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর রোববার স্থানীয় সময় সোয়া ১১টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানায়।

বিবিসি জানিয়েছে, রোববার সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির প্রথম দিন হামাস কোন কোন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা না পেয়ে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা পিছিয়ে দেয়।

হামাস সেসময় বলেছিল, কারিগরি জটিলতায় তারা নাম দিতে পারছে না। তবে অল্প সময় পরেই তারা রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচার নামের তিন নারী জিম্মির নাম প্রকাশ করে।

পরে ইসরায়েল সরকারের দাপ্তরিক এক্স একাউন্ট থেকে প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ৩৩ জিম্মির ছবি ও নাম প্রকাশ করা হয়। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী কেফির বিভাসকে জিম্মি করার সময় তার বয়স ছিল মাত্র ৯ মাস। আর সবচেয়ে বেশি ৮৬ বছর বয়স শলমো মানজুরের।

যুদ্ধবিরতি কার্যকর হতে যে পৌনে তিন ঘণ্টা দেরি হয়েছে, তার মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। রোববার সকালে ইসরায়েলের বিমান হামলায় ভূখণ্ডটির অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

» মায়ের হাতে ২ বছরের সন্তান খুন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ

শেয়ার করুন...

গাজার যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টর-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির পদত্যাগ করেছেন। তার সঙ্গে পদত্যাগ করেছেন আরও দুই মন্ত্রী। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা আরও কঠিন হবে।

বিবিসি জানায়, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের পাশাপাশি জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের দুই মন্ত্রী আইজ্যাক ওয়াসারলাউফ এবং আমিচাই এলিয়াহু রোববার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বেন-গাভির দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতায় সোচ্চার ছিলেন। এমনকি, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিলেন তিনি।

নেতানিয়াহুকে পাঠানো পদত্যাগের ঘোষণা পত্রে বেন-গাভির লিখেছেন, তিনি ইসরায়েল সরকারকে উৎখাতের চেষ্টা চালাবেন না। তবে যুদ্ধবিরতি চুক্তিকে তিনি ‘সন্ত্রাসবাদের পরিপূর্ণ বিজয়’ বলেই অভিহিত করেন।

ওদিকে, হামাস তিন জিম্মির নাম ইসরায়েলি কর্তৃপক্ষকে দেওয়ায় নির্ধারিত সময়ের পৌনে তিন ঘণ্টা পর গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

জিম্মিদের নাম পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর রোববার স্থানীয় সময় সোয়া ১১টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানায়।

বিবিসি জানিয়েছে, রোববার সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির প্রথম দিন হামাস কোন কোন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা না পেয়ে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা পিছিয়ে দেয়।

হামাস সেসময় বলেছিল, কারিগরি জটিলতায় তারা নাম দিতে পারছে না। তবে অল্প সময় পরেই তারা রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচার নামের তিন নারী জিম্মির নাম প্রকাশ করে।

পরে ইসরায়েল সরকারের দাপ্তরিক এক্স একাউন্ট থেকে প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ৩৩ জিম্মির ছবি ও নাম প্রকাশ করা হয়। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী কেফির বিভাসকে জিম্মি করার সময় তার বয়স ছিল মাত্র ৯ মাস। আর সবচেয়ে বেশি ৮৬ বছর বয়স শলমো মানজুরের।

যুদ্ধবিরতি কার্যকর হতে যে পৌনে তিন ঘণ্টা দেরি হয়েছে, তার মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। রোববার সকালে ইসরায়েলের বিমান হামলায় ভূখণ্ডটির অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD