ঢাকার সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

শেয়ার করুন...

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ভোরে ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কোন থানায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। তবে মোস্তফা জালাল মহিউদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলনে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুই দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

পাঁচ মাস পেরিয়ে এসে ঢাকার সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।

তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ১৯৯১ সালে তিনি ঢাকা-৮ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে এবং ২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন।

১৯৮৮, ১৯৯৭ ও ১৯৯৯ সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচিত মহাসচিব ছিলেন। ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

২০২২ সালের ২৪শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে মোস্তফা জালাল মহিউদ্দিনকে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

» মায়ের হাতে ২ বছরের সন্তান খুন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

শেয়ার করুন...

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ভোরে ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কোন থানায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। তবে মোস্তফা জালাল মহিউদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলনে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুই দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

পাঁচ মাস পেরিয়ে এসে ঢাকার সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।

তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ১৯৯১ সালে তিনি ঢাকা-৮ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে এবং ২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন।

১৯৮৮, ১৯৯৭ ও ১৯৯৯ সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচিত মহাসচিব ছিলেন। ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

২০২২ সালের ২৪শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে মোস্তফা জালাল মহিউদ্দিনকে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD