আন্দোলনে গণহত্যা: ৩ পুলিশকে কারাগারে পাঠানোর আদেশ ট্রাইব্যুনালের

শেয়ার করুন...

জুলাই-অগাস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এসি কনস্টেবলসহ তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেয়।

পুলিশের তিন সদস্য হলেন- এসি তানজিল আহমেদ, কনস্টেবল হোসেন আলী এবং কনস্টেবল আকরাম হোসেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তিনজনের মধ্যে যাত্রাবাড়ীর ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেপ্তার পুলিশের এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে আগে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

“দুপুরে শুনানি শেষে আইসিটি মামলায় হোসেন আলীকে গ্রেপ্তার দেখানোর হয়। পরে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।”

তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২০ জুলাই তিনি যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন।

প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট তাইমের মা মোসা. পারভীন আক্তার এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা খেতে যান। আন্দোলনকারীরা তখন সেখানে বিক্ষোভ করছিল। তখন ডিসি ইকবাল হোসেনের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালানো হয়।

ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগে বলা হয়, ওই সময় আন্দোলনকারীরা প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেন। তাইম ও তার দুই বন্ধু চায়ের দোকানে ঢুকে শাটার টেনে দেয়। কিন্তু শাটারের নিচের দিকে আধা হাত খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে। তখন সবার আগে দৌঁড় দিলে তাইমকে গুলি করা হয়। বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায়।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

» ফতুল্লায় ইমন হত্যা কান্ডে ২০ জনের নাম উল্লেখ্য করে মামলা

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

» আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে গণহত্যা: ৩ পুলিশকে কারাগারে পাঠানোর আদেশ ট্রাইব্যুনালের

শেয়ার করুন...

জুলাই-অগাস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এসি কনস্টেবলসহ তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেয়।

পুলিশের তিন সদস্য হলেন- এসি তানজিল আহমেদ, কনস্টেবল হোসেন আলী এবং কনস্টেবল আকরাম হোসেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তিনজনের মধ্যে যাত্রাবাড়ীর ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেপ্তার পুলিশের এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে আগে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

“দুপুরে শুনানি শেষে আইসিটি মামলায় হোসেন আলীকে গ্রেপ্তার দেখানোর হয়। পরে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।”

তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২০ জুলাই তিনি যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন।

প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট তাইমের মা মোসা. পারভীন আক্তার এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা খেতে যান। আন্দোলনকারীরা তখন সেখানে বিক্ষোভ করছিল। তখন ডিসি ইকবাল হোসেনের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালানো হয়।

ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগে বলা হয়, ওই সময় আন্দোলনকারীরা প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেন। তাইম ও তার দুই বন্ধু চায়ের দোকানে ঢুকে শাটার টেনে দেয়। কিন্তু শাটারের নিচের দিকে আধা হাত খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে। তখন সবার আগে দৌঁড় দিলে তাইমকে গুলি করা হয়। বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD