পটুয়াখালীতে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন...

পটুয়াখালীর দুমকীতে হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জেলা যুবদলের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ভুক্তভোগী মো. বেল্লাল হোসেন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

আদালতের বিচারক ইসরাত জাহান মৌমি মামলা আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী আল আমিন হাওলাদার আদালতে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বাদী ও আসামিদের বাড়ি দুমকী উপজেলার সাতানি বাজারে।

মামলার আরজিতে বলা হয়, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম রুহুল আমীন হাওলাদার দুমকী উপজেলার সাতানি বাজারে একটি মসজিদ নির্মাণ করছেন। বেল্লাল ওই মসজিদ নির্মাণ প্রকল্প দেখাশোনার দায়িত্বে আছেন। কিন্তু কিছুদিন ধরে জেলা যুবদল নেতা মিজানুর রহমান তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করে আসছেন। টাকা না দেওয়ার জেরে বেল্লাল ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় মিজানুর রহমান ও তাঁর লোকজন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে মিজানুর রহমান ও তাঁর সহযোগী সাবু, সাইফুলসহ ১৫ থেকে ২০ জন বেল্লালের বসতঘরে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা তাঁদের মারধর করে এবং ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।

বেল্লাল হোসেনের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা বেল্লাল হোসেন বলেন,‘বেল্লাল আওয়ামী লীগের দোসর। জমি সংক্রান্ত ঘটনায় বেল্লালের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার জন্য বেল্লাল নাটক সাজিয়েছে।’

এই বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে এসআই আমিনুলকে ঘটনাস্থলে তদন্তে পাঠানো হয়েছিল। এই বিষয়ে অভিযোগ দিতে বলা হলেও ভুক্তভোগী আদালতে গিয়েছেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

» মায়ের হাতে ২ বছরের সন্তান খুন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন...

পটুয়াখালীর দুমকীতে হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জেলা যুবদলের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ভুক্তভোগী মো. বেল্লাল হোসেন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

আদালতের বিচারক ইসরাত জাহান মৌমি মামলা আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী আল আমিন হাওলাদার আদালতে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বাদী ও আসামিদের বাড়ি দুমকী উপজেলার সাতানি বাজারে।

মামলার আরজিতে বলা হয়, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম রুহুল আমীন হাওলাদার দুমকী উপজেলার সাতানি বাজারে একটি মসজিদ নির্মাণ করছেন। বেল্লাল ওই মসজিদ নির্মাণ প্রকল্প দেখাশোনার দায়িত্বে আছেন। কিন্তু কিছুদিন ধরে জেলা যুবদল নেতা মিজানুর রহমান তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করে আসছেন। টাকা না দেওয়ার জেরে বেল্লাল ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় মিজানুর রহমান ও তাঁর লোকজন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে মিজানুর রহমান ও তাঁর সহযোগী সাবু, সাইফুলসহ ১৫ থেকে ২০ জন বেল্লালের বসতঘরে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা তাঁদের মারধর করে এবং ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।

বেল্লাল হোসেনের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা বেল্লাল হোসেন বলেন,‘বেল্লাল আওয়ামী লীগের দোসর। জমি সংক্রান্ত ঘটনায় বেল্লালের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার জন্য বেল্লাল নাটক সাজিয়েছে।’

এই বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে এসআই আমিনুলকে ঘটনাস্থলে তদন্তে পাঠানো হয়েছিল। এই বিষয়ে অভিযোগ দিতে বলা হলেও ভুক্তভোগী আদালতে গিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD