রুপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলা-ভাঙচুর, আহত ১৪

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক কারবারিরা এলাকায় তান্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় মাদক কারবারিরা নগরপাড়া বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা চালায়। একপর্যায়ে তাদের হামলায় ১৪ জন আহত হয়েছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার রাত সাড়ে ১০ টায় কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

থানা সূত্রে জানা গেছে,খামারপাড়া এলাকার মাদকসম্রাট সোহেলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরেই এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও চোলাই মদের ব্যবসা করে আসছে। এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার তাদের বাধা দেয়।

শনিবার সন্ধ্যায় নগরপাড়া এলাকার শালিক মিয়া তাদের মাদক ব্যবসা বন্ধের জন্য হুঁশিয়ারি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাতে সোহেলের নেতৃত্বে তরিকুল, জোনায়েত, আকবরসহ ২৫-৩০ জনের কিশোর গ্যাং দা, ছুরি, চাপাতি, সামুরাই নিয়ে নগরপাড়া বাজারে মহড়া দেয়। এসময় শাকিল মিয়াকে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে তার ভগ্নিপতি কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলজার হোসেন এগিয়ে আসলে মাদক কারবারিরা তাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়।

পরে হাত দিয়ে নিজেকে রক্ষা করে। এসময় আরও লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায়। হামলায় বখতিয়ার উদ্দিন আহম্মেদ, ফরিদ আহম্মেদ, মাহাম্মদ আলী মেম্বার, নাসির ভুঁইয়া, আলী আহম্মদ ভূঁইয়াসহ ২০ জন আহত হয়েছে। পরে নগরপাড়া বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা চালায়। খবর পেয়ে নগরপাড়া এলাকার শত শত লোক তাদের ধাওয়া দিলে মাদক কারবারিরা পালিয়ে যায়।

এলাকাবাসী বলেন, এ বাহিনী খুবই খারাপ। যে কোনো সময় আবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। অ্যাডভোকেট গোলজার হোসেন বলেন, সোহেল একজন মাদক সম্রাট। তার রয়েছে ৪০ জনের কিশোর গ্যাং বাহিনী। মাদক ব্যবসা, জুয়ার আসর থেকে শুরু করে ছিনতাই, ডাকাতি করে বেড়ায়। এ বাহিনীর অত্যাচারে কয়েক গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, এ বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রæতই তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

সর্বশেষ সংবাদ

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলা-ভাঙচুর, আহত ১৪

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক কারবারিরা এলাকায় তান্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় মাদক কারবারিরা নগরপাড়া বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা চালায়। একপর্যায়ে তাদের হামলায় ১৪ জন আহত হয়েছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার রাত সাড়ে ১০ টায় কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

থানা সূত্রে জানা গেছে,খামারপাড়া এলাকার মাদকসম্রাট সোহেলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরেই এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও চোলাই মদের ব্যবসা করে আসছে। এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার তাদের বাধা দেয়।

শনিবার সন্ধ্যায় নগরপাড়া এলাকার শালিক মিয়া তাদের মাদক ব্যবসা বন্ধের জন্য হুঁশিয়ারি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাতে সোহেলের নেতৃত্বে তরিকুল, জোনায়েত, আকবরসহ ২৫-৩০ জনের কিশোর গ্যাং দা, ছুরি, চাপাতি, সামুরাই নিয়ে নগরপাড়া বাজারে মহড়া দেয়। এসময় শাকিল মিয়াকে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে তার ভগ্নিপতি কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলজার হোসেন এগিয়ে আসলে মাদক কারবারিরা তাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়।

পরে হাত দিয়ে নিজেকে রক্ষা করে। এসময় আরও লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায়। হামলায় বখতিয়ার উদ্দিন আহম্মেদ, ফরিদ আহম্মেদ, মাহাম্মদ আলী মেম্বার, নাসির ভুঁইয়া, আলী আহম্মদ ভূঁইয়াসহ ২০ জন আহত হয়েছে। পরে নগরপাড়া বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা চালায়। খবর পেয়ে নগরপাড়া এলাকার শত শত লোক তাদের ধাওয়া দিলে মাদক কারবারিরা পালিয়ে যায়।

এলাকাবাসী বলেন, এ বাহিনী খুবই খারাপ। যে কোনো সময় আবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। অ্যাডভোকেট গোলজার হোসেন বলেন, সোহেল একজন মাদক সম্রাট। তার রয়েছে ৪০ জনের কিশোর গ্যাং বাহিনী। মাদক ব্যবসা, জুয়ার আসর থেকে শুরু করে ছিনতাই, ডাকাতি করে বেড়ায়। এ বাহিনীর অত্যাচারে কয়েক গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, এ বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রæতই তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD