সালমান-সানাইয়ের পর তালিকায় রেশমী, ভাদাইমারা

শেয়ার করুন...

বিতর্কিত ভিডিও ফেসবুক লাইভের কারণে মডেল সানাই ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিট। নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন ফেসবুক মডেল রেশমী অ্যালোন। এছাড়াও ইউটিউব চ্যানেল খুলে অশ্লীল ভিডিও ছড়ানো ‘ভাদাইমা’কেও আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করা হতে হবে। দেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্ব ইতিমধ্যে শুরু হয়েছে নিরাপদ ইন্টারনেট কাম্পেইন। অভিযানে মন্ত্রীর সঙ্গে রয়েছেন বাংলাদেশ পুলিশের সব সাইবার ইউনিট, র‌্যাব, বিটিআরসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও আইসিটি মন্ত্রণালয়ের এ-টু-আই।

এর অংশ হিসেবে সাইবার দুনিয়ায় পরিচিত ও সমালোচিত বিপথে যাওয়া মডেলদের তালিকা তৈরি করে তাদের একে একে এনে কাউন্সিলিং করা হচ্ছে। রোববার মডেল সানাই মাহবুব সুপ্রভা ও মঙ্গলবার সালমান মুক্তাদিরকে ডেকে কাউন্সিলিং করা হয়। কাউন্সলিংয়ের তালিকায় রয়েছে এমন একঝাঁক ইউটিউব চ্যানেলের অ্যাডমিন ও মডেল। এ বিষয়ে বুধবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ‘যারাই ইন্টারনেটকে কলুষিত করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। রেশমী অ্যালোন, ভাদাইমা, টুনটুনি আদ্রিতাসহ অনেকেই এ তালিকায় রয়েছে।

তিনি বলেন, ‘সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের অনেকেই টিকটক ও বিগো লাইভ অ্যাপ ব্যবহার করেন। তারকাসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা এসব অ্যাপ ব্যবহার করেন, তাদের অনুরোধ করছি, আপনারা যদি এসব ব্যবহার বন্ধ করেন, তাহলে সাধারণ মানুষ এমনিতে সরে যাবে। এসব অ্যাপ তরুণদের জন্য ভীষণ ক্ষতিকর। রেশমী এলোন ফেসবুক, ইউটিউব, বিগো লাইভের মতো সাইটে খোলামেলা ও অপেশাদার কথা বলেন। এছাড়াও ইউটিউবে ভাইদাইমা নামের বেশ কয়েকটি পেইজ থেকে অশ্লীল ভিডিও ও শর্ট ফিল্ম দেখানো হয়।

সম্প্রতি ক্যাম্পেইনটি নিয়ে তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সালমান সম্প্রতি প্রকাশিত তার খোলামেলা মিউজিক ভিডিও ‘অভদ্র প্রেম’ এর জন্য অনুতপ্ত এবং সে ইতোমধ্যে এই ভিডিও মুছে ফেলেছে। সে তার ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমেই নিজের অবস্থান পরিষ্কার করেছে। সে সাইবার ক্রাইম ইউনিটে মুচলেকা দিয়েছে যে কখনো আর এ ধরনের ভিডিও তৈরি এবং বাজারজাতকরণ করবে না। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ সালমানের কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। সালমান তার মুচলেকার বাইরে কিছু করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ক্যাম্পেইনে অংশ নেয়া একটি নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, পশ্চিম বাংলার কয়েকটি অশ্লীল ইউটিউব চ্যানেলের আদলে বাংলাদেশে কয়েকটি চ্যানেল খুলে সে ধরনের শর্ট ফিল্ম দেখানো হচ্ছে। সেগুলোর লম্বা তালিকা রয়েছে। এছাড়াও যেসব তারকারা লাইভে এসে, নাটকে কিংবা পোস্টে অশ্লীল বার্তা দিচ্ছেন তাদেরকেও জবাবদিহিতা করতে হবে। এর আগে রোববার ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে মডেল সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। পুলিশের হেফাজতে থেকে নিজের ফেসবুক আইডি দিয়ে লাইভে এসে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান সানাই।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান-সানাইয়ের পর তালিকায় রেশমী, ভাদাইমারা

শেয়ার করুন...

বিতর্কিত ভিডিও ফেসবুক লাইভের কারণে মডেল সানাই ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিট। নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন ফেসবুক মডেল রেশমী অ্যালোন। এছাড়াও ইউটিউব চ্যানেল খুলে অশ্লীল ভিডিও ছড়ানো ‘ভাদাইমা’কেও আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করা হতে হবে। দেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্ব ইতিমধ্যে শুরু হয়েছে নিরাপদ ইন্টারনেট কাম্পেইন। অভিযানে মন্ত্রীর সঙ্গে রয়েছেন বাংলাদেশ পুলিশের সব সাইবার ইউনিট, র‌্যাব, বিটিআরসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও আইসিটি মন্ত্রণালয়ের এ-টু-আই।

এর অংশ হিসেবে সাইবার দুনিয়ায় পরিচিত ও সমালোচিত বিপথে যাওয়া মডেলদের তালিকা তৈরি করে তাদের একে একে এনে কাউন্সিলিং করা হচ্ছে। রোববার মডেল সানাই মাহবুব সুপ্রভা ও মঙ্গলবার সালমান মুক্তাদিরকে ডেকে কাউন্সিলিং করা হয়। কাউন্সলিংয়ের তালিকায় রয়েছে এমন একঝাঁক ইউটিউব চ্যানেলের অ্যাডমিন ও মডেল। এ বিষয়ে বুধবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ‘যারাই ইন্টারনেটকে কলুষিত করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। রেশমী অ্যালোন, ভাদাইমা, টুনটুনি আদ্রিতাসহ অনেকেই এ তালিকায় রয়েছে।

তিনি বলেন, ‘সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের অনেকেই টিকটক ও বিগো লাইভ অ্যাপ ব্যবহার করেন। তারকাসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা এসব অ্যাপ ব্যবহার করেন, তাদের অনুরোধ করছি, আপনারা যদি এসব ব্যবহার বন্ধ করেন, তাহলে সাধারণ মানুষ এমনিতে সরে যাবে। এসব অ্যাপ তরুণদের জন্য ভীষণ ক্ষতিকর। রেশমী এলোন ফেসবুক, ইউটিউব, বিগো লাইভের মতো সাইটে খোলামেলা ও অপেশাদার কথা বলেন। এছাড়াও ইউটিউবে ভাইদাইমা নামের বেশ কয়েকটি পেইজ থেকে অশ্লীল ভিডিও ও শর্ট ফিল্ম দেখানো হয়।

সম্প্রতি ক্যাম্পেইনটি নিয়ে তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সালমান সম্প্রতি প্রকাশিত তার খোলামেলা মিউজিক ভিডিও ‘অভদ্র প্রেম’ এর জন্য অনুতপ্ত এবং সে ইতোমধ্যে এই ভিডিও মুছে ফেলেছে। সে তার ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমেই নিজের অবস্থান পরিষ্কার করেছে। সে সাইবার ক্রাইম ইউনিটে মুচলেকা দিয়েছে যে কখনো আর এ ধরনের ভিডিও তৈরি এবং বাজারজাতকরণ করবে না। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ সালমানের কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। সালমান তার মুচলেকার বাইরে কিছু করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ক্যাম্পেইনে অংশ নেয়া একটি নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, পশ্চিম বাংলার কয়েকটি অশ্লীল ইউটিউব চ্যানেলের আদলে বাংলাদেশে কয়েকটি চ্যানেল খুলে সে ধরনের শর্ট ফিল্ম দেখানো হচ্ছে। সেগুলোর লম্বা তালিকা রয়েছে। এছাড়াও যেসব তারকারা লাইভে এসে, নাটকে কিংবা পোস্টে অশ্লীল বার্তা দিচ্ছেন তাদেরকেও জবাবদিহিতা করতে হবে। এর আগে রোববার ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে মডেল সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। পুলিশের হেফাজতে থেকে নিজের ফেসবুক আইডি দিয়ে লাইভে এসে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান সানাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD