রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ৪

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. কবির (৪৫), মো. সাইফুল ইসলাম( ৩২), মোহাম্মদ হান্নান (৫২) ও সাইফুল (২৮)। তারা সবাই কাজীপাড়া মঞ্জু টেক্সটাইল মিলের স্টাফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে নাইট ডিউটি শেষে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ চারজন দগ্ধ হন। এ সময় কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধদের দ্রুত রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু মালামাল পুড়ে যায়।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ সহ চারজনকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে কবির ৫৩ শতাংশ, হান্নান ৪০ শতাংশ, সাইফুল ইসলাম ৩৪ দগ্ধ ও সাইফুল ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন এসেছে। এদের মধ্যে একজনের ৫৩ শতাংশ, একজনের ৪০ শতাংশ, একজনের ৩৪ দগ্ধ ও একজনের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। একজনের দগ্ধের পরিমাণ দুই শতাংশ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে বাকিদের ভর্তি দেওয়া হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিল। তবে আমাদের পৌঁছানোর আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে ও দগ্ধদের উদ্ধার করে ঢাকায় পাঠায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘ এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে। এছাড়া আরও একজন আহত হয়েছে শুনেছি। দগ্ধদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ৪

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. কবির (৪৫), মো. সাইফুল ইসলাম( ৩২), মোহাম্মদ হান্নান (৫২) ও সাইফুল (২৮)। তারা সবাই কাজীপাড়া মঞ্জু টেক্সটাইল মিলের স্টাফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে নাইট ডিউটি শেষে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ চারজন দগ্ধ হন। এ সময় কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধদের দ্রুত রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু মালামাল পুড়ে যায়।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ সহ চারজনকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে কবির ৫৩ শতাংশ, হান্নান ৪০ শতাংশ, সাইফুল ইসলাম ৩৪ দগ্ধ ও সাইফুল ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন এসেছে। এদের মধ্যে একজনের ৫৩ শতাংশ, একজনের ৪০ শতাংশ, একজনের ৩৪ দগ্ধ ও একজনের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। একজনের দগ্ধের পরিমাণ দুই শতাংশ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে বাকিদের ভর্তি দেওয়া হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিল। তবে আমাদের পৌঁছানোর আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে ও দগ্ধদের উদ্ধার করে ঢাকায় পাঠায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘ এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে। এছাড়া আরও একজন আহত হয়েছে শুনেছি। দগ্ধদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD