বগুড়ায় চাঁদা না পেয়ে কৃষি কর্মকর্তার নামে মামলা

শেয়ার করুন...

বগুড়ার কৃষি বিভাগের এক কর্মকর্তার কাছে কোটি টাকা চাঁদার দাবিতে মব সৃষ্টির চেষ্টা ও ব্ল্যাকমেলে ব্যর্থ হয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। কর্মকর্তার ছবি এডিটিং করে নারীসঙ্গ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সংঘবদ্ধ চক্র। এ অবস্থায় চাঁদা দাবি, ছিনতাই ও পর্নোগ্রাফি আইনে এক নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মুহা. মশিদুল হক বগুড়ার কৃষি বিভাগের জেলা বীজ প্রত্যয়ন অফিসের উপপরিচালক। তার অভিযোগ, চাঁদা না দেওয়ায় মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে অপরাধী গোষ্ঠী।

সোমবার বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাসান বাসির বলেন, কৃষি কর্মকর্তার দায়ের করা মামলার তদন্ত চলছে। তার বিরুদ্ধেও এক নারী বাদী হয়ে মামলা করেছে। ঘটনাটি নিখুঁতভাবে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গত ২৭ জুলাই বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতানামা ৬-৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন কৃষি কর্মকর্তা মশিদুল হক। আদালতের বিচারক মো. মেহেদী হাসানের আদেশে গত শুক্রবার (১ আগস্ট) বগুড়া সদর থানায় মামলাটি রেকর্ড হয়। এজাহারনামীয় আসামিরা হলেন- শহরের মালগ্রাম এলাকার রত্না পারভীন নিপা এবং সেউজগাড়ীর সৌরভ।

মামলার বিবরণে বলা হয়, অভিযুক্তরা সরকারি কর্মকর্তাদের টার্গেট করে ব্ল্যাকমেলের মাধ্যমে মোটাঅংকের টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী কৃষি কর্মকর্তা মশিদুল হক চারমাস আগে বগুড়া জেলা বীজ প্রত্যয়ন অফিসে যোগদান করার পরই প্রতিবন্ধকতার মুখোমুখি হন। কর্মস্থলে আসা-যাওয়ার পথিমধ্যে অজ্ঞাত ব্যক্তিরা তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। গত ১৫ জুন অফিস থেকে বাসায় ফেরার পথে শহরের জলেশ্বরীতলা ইয়াকুবিয়া মোড়ে পথরোধ করে আসামিরা তাকে কৌশলে তুলে নিয়ে যায়। চাকু ঠেকিয়ে নারীকে কাছে বসিয়ে অন্তরঙ্গ ছবি নেয়। তাকে ব্ল্যাকমেল করে একদিনের মধ্যে ২০ লাখ টাকা দাবি করে এবং আইফোন ছিনিয়ে নিয়েছে। চাঁদা না পেয়ে নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি এডিটিং করে ছড়িয়ে দেয়। অভিযুক্তরা কৃষি কর্মকর্তার বাসার সামনে গিয়ে মব সৃষ্টির চেষ্টা করে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় জিডি করা হয়।

সর্বশেষ সংবাদ

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় চাঁদা না পেয়ে কৃষি কর্মকর্তার নামে মামলা

শেয়ার করুন...

বগুড়ার কৃষি বিভাগের এক কর্মকর্তার কাছে কোটি টাকা চাঁদার দাবিতে মব সৃষ্টির চেষ্টা ও ব্ল্যাকমেলে ব্যর্থ হয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। কর্মকর্তার ছবি এডিটিং করে নারীসঙ্গ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সংঘবদ্ধ চক্র। এ অবস্থায় চাঁদা দাবি, ছিনতাই ও পর্নোগ্রাফি আইনে এক নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মুহা. মশিদুল হক বগুড়ার কৃষি বিভাগের জেলা বীজ প্রত্যয়ন অফিসের উপপরিচালক। তার অভিযোগ, চাঁদা না দেওয়ায় মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে অপরাধী গোষ্ঠী।

সোমবার বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাসান বাসির বলেন, কৃষি কর্মকর্তার দায়ের করা মামলার তদন্ত চলছে। তার বিরুদ্ধেও এক নারী বাদী হয়ে মামলা করেছে। ঘটনাটি নিখুঁতভাবে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গত ২৭ জুলাই বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতানামা ৬-৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন কৃষি কর্মকর্তা মশিদুল হক। আদালতের বিচারক মো. মেহেদী হাসানের আদেশে গত শুক্রবার (১ আগস্ট) বগুড়া সদর থানায় মামলাটি রেকর্ড হয়। এজাহারনামীয় আসামিরা হলেন- শহরের মালগ্রাম এলাকার রত্না পারভীন নিপা এবং সেউজগাড়ীর সৌরভ।

মামলার বিবরণে বলা হয়, অভিযুক্তরা সরকারি কর্মকর্তাদের টার্গেট করে ব্ল্যাকমেলের মাধ্যমে মোটাঅংকের টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী কৃষি কর্মকর্তা মশিদুল হক চারমাস আগে বগুড়া জেলা বীজ প্রত্যয়ন অফিসে যোগদান করার পরই প্রতিবন্ধকতার মুখোমুখি হন। কর্মস্থলে আসা-যাওয়ার পথিমধ্যে অজ্ঞাত ব্যক্তিরা তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। গত ১৫ জুন অফিস থেকে বাসায় ফেরার পথে শহরের জলেশ্বরীতলা ইয়াকুবিয়া মোড়ে পথরোধ করে আসামিরা তাকে কৌশলে তুলে নিয়ে যায়। চাকু ঠেকিয়ে নারীকে কাছে বসিয়ে অন্তরঙ্গ ছবি নেয়। তাকে ব্ল্যাকমেল করে একদিনের মধ্যে ২০ লাখ টাকা দাবি করে এবং আইফোন ছিনিয়ে নিয়েছে। চাঁদা না পেয়ে নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি এডিটিং করে ছড়িয়ে দেয়। অভিযুক্তরা কৃষি কর্মকর্তার বাসার সামনে গিয়ে মব সৃষ্টির চেষ্টা করে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় জিডি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD