সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের শাহী মসজিদের পেছনে বালুর মাঠে খেলতে গিয়ে পাশের মেঘনা নদীর একটি শাখা নদীতে পড়ে যায় রিজভী এবং নিখোঁজ হয়।

পরে নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়ার ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোঁজ করেও রিজভীর সন্ধান পায়নি।

নিহত রিজভী পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদি প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ঝাউচরে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শিশুর মরদেহ বাড়িতে আনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে।

এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত তিন ঘণ্টা খোঁজাখুঁজি করেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিজভীকে উদ্ধার করতে পারেনি। পরদিন শুক্রবার সকালে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে এলাকাবাসী নিজেরাই খোঁজে নামলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচে শিশুর মরদেহ ভাসতে দেখেন এবং তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইনস্পেক্টর মাহাবুবুর রহমান জানান, নিখোঁজ ও মরদেহ উদ্ধারের বিষয়ে কেউ নৌ-পুলিশকে অবগত করেনি। তবে পানিতে ডুবে মৃত্যু হলে, যদি কারও অভিযোগ না থাকে, তাহলে সামাজিকভাবে দাফন করা যাবে। আমরা অফিসিয়ালি লিখিত অনুমতি প্রদান করতে পারি।

নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের টিম তিন ঘণ্টা চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে ভেসে গিয়েছিল। পরে শুনেছি শুক্রবার সকালে এলাকাবাসী মরদেহ উদ্ধার করেছে।

সর্বশেষ সংবাদ

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের শাহী মসজিদের পেছনে বালুর মাঠে খেলতে গিয়ে পাশের মেঘনা নদীর একটি শাখা নদীতে পড়ে যায় রিজভী এবং নিখোঁজ হয়।

পরে নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়ার ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোঁজ করেও রিজভীর সন্ধান পায়নি।

নিহত রিজভী পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদি প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ঝাউচরে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শিশুর মরদেহ বাড়িতে আনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে।

এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত তিন ঘণ্টা খোঁজাখুঁজি করেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিজভীকে উদ্ধার করতে পারেনি। পরদিন শুক্রবার সকালে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে এলাকাবাসী নিজেরাই খোঁজে নামলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচে শিশুর মরদেহ ভাসতে দেখেন এবং তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইনস্পেক্টর মাহাবুবুর রহমান জানান, নিখোঁজ ও মরদেহ উদ্ধারের বিষয়ে কেউ নৌ-পুলিশকে অবগত করেনি। তবে পানিতে ডুবে মৃত্যু হলে, যদি কারও অভিযোগ না থাকে, তাহলে সামাজিকভাবে দাফন করা যাবে। আমরা অফিসিয়ালি লিখিত অনুমতি প্রদান করতে পারি।

নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের টিম তিন ঘণ্টা চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে ভেসে গিয়েছিল। পরে শুনেছি শুক্রবার সকালে এলাকাবাসী মরদেহ উদ্ধার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD