বকশীগঞ্জে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ:- জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন’ (কেসিজিপিএস-৯৩)। “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাটি” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৬ আগস্ট) খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির আওতায় মেরুরচর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ এবং রাস্তার পাশে কয়েকশ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক এ.এন জোবাইর আহাম্মেদ নোমান বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় উৎসাহিত করা।”

বিসমিল্লাহ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম আমরুল এই উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং জানান, পরিবেশ সুরক্ষায় তাঁদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় বিসমিল্লাহ ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সংগঠনটি অসহায় ও অসুস্থ পরিবারের জন্য নগদ আর্থিক সহায়তা, নতুন ঘর নির্মাণে সহযোগিতা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কাজ করে আসছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিসমিল্লাহ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (দুদু), খেয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, রবিউল হাসান, উম্মে সাবিনা, কামরুন্নাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ:- জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন’ (কেসিজিপিএস-৯৩)। “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাটি” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৬ আগস্ট) খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির আওতায় মেরুরচর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ এবং রাস্তার পাশে কয়েকশ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক এ.এন জোবাইর আহাম্মেদ নোমান বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় উৎসাহিত করা।”

বিসমিল্লাহ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম আমরুল এই উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং জানান, পরিবেশ সুরক্ষায় তাঁদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় বিসমিল্লাহ ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সংগঠনটি অসহায় ও অসুস্থ পরিবারের জন্য নগদ আর্থিক সহায়তা, নতুন ঘর নির্মাণে সহযোগিতা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কাজ করে আসছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিসমিল্লাহ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (দুদু), খেয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, রবিউল হাসান, উম্মে সাবিনা, কামরুন্নাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD