বাংলাদেশের দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টা

শেয়ার করুন...

বিমান বাংলাদেশের দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টা করল এক সশস্ত্র যুবক। রবিবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৩টে ২০ মিনিটে ওঠে বিমান বাংলাদেশের বিজি ১৪৭ বিমানটি।

সূত্রের খবর, বিমান মাঝ আকাশে, এমন অবস্থায় আচমকা এক যুবক পাইলটের কেবিনে ঢুকে পড়ে। কেউ কিছু বোঝার আগেই সে পাইলটের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। বিমানে তখন ১৪২ জন যাত্রী এবং দুই পাইলট সহ ৭ জন বিমান কর্মী।

বিমানে থাকা যাত্রীরা পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাইলট মাথা ঠাণ্ডা রেখে ওই সশস্ত্র যুবকের সঙ্গে কথা বলতে শুরু করেন। ওই যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার দাবি জানান। পাইলট তাঁকে আশ্বস্ত করেন এবং নির্ধারিত সূচি অনুসারেই চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান অবতরণ করান। কিন্তু তার মধ্যেই তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে রাখেন। ফলে বিমান নামার সঙ্গে সঙ্গে ছিনতাই হওয়া বিমান ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ডাকা হয় বাংলাদেশের নৌ কম্যান্ডোদের বিশেষ বাহিনীকে।

স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পরই বিমানকর্মীরা বিমানের আপৎকালীন দরজা খুলে দেন। সেখান দিয়ে নিরাপদে নেমে আসেন যাত্রীরা। যাত্রীরা নিরাপদেই আছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, অবতরণ করা উড়োজাহাজ থেকে অস্ত্রধারী ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যেরা। বাংলাদেশ  বিমানবাহিনীর কর্মকর্তা এবং এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, ও পুলিশের সম্মিলিত অভিযানে অস্ত্রধারীকে আটক করা হয়েছে। ওই সশস্ত্র যুবক কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নাকি এর  পিছনে অন্য কোনও কারণ আছে তা এখনও স্পষ্ট নয়।

এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, ‘‘দুই বিমানকর্মীকেই উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজে আর কোনও যাত্রীও নেই। এখন পরিস্থিতি স্বাভাবিক।’’

সর্বশেষ সংবাদ

» জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন

» সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে জাকির হোসেনের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

» সরকারি খাল ও রেলওয়ের জায়গা দখল, কোতালেরবাগে উত্তেজনা

» মাসদাইরে শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২

» ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‍্যালি ও মানববন্ধন

» পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পৌর বিএনপি নেতা মিজানুর রহমান

» বকশীগঞ্জ পৌরবাসীকে মাজলুম নেতা হাজী রাসেল মাহমুদের ঈদ শুভেচ্ছা

» পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দুবাই প্রবাসী নাজিম উদ্দিন

» বকশীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আইনজীবী দম্পতি সোহেল রানা ও ওয়াহিদা বেগম বেলি

» বেনাপোল পৌর নির্বাচনে তরুণ নেতৃত্বের আলোচনায় ইমদাদুল হক ইমদাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টা

শেয়ার করুন...

বিমান বাংলাদেশের দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টা করল এক সশস্ত্র যুবক। রবিবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৩টে ২০ মিনিটে ওঠে বিমান বাংলাদেশের বিজি ১৪৭ বিমানটি।

সূত্রের খবর, বিমান মাঝ আকাশে, এমন অবস্থায় আচমকা এক যুবক পাইলটের কেবিনে ঢুকে পড়ে। কেউ কিছু বোঝার আগেই সে পাইলটের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। বিমানে তখন ১৪২ জন যাত্রী এবং দুই পাইলট সহ ৭ জন বিমান কর্মী।

বিমানে থাকা যাত্রীরা পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাইলট মাথা ঠাণ্ডা রেখে ওই সশস্ত্র যুবকের সঙ্গে কথা বলতে শুরু করেন। ওই যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার দাবি জানান। পাইলট তাঁকে আশ্বস্ত করেন এবং নির্ধারিত সূচি অনুসারেই চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান অবতরণ করান। কিন্তু তার মধ্যেই তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে রাখেন। ফলে বিমান নামার সঙ্গে সঙ্গে ছিনতাই হওয়া বিমান ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ডাকা হয় বাংলাদেশের নৌ কম্যান্ডোদের বিশেষ বাহিনীকে।

স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পরই বিমানকর্মীরা বিমানের আপৎকালীন দরজা খুলে দেন। সেখান দিয়ে নিরাপদে নেমে আসেন যাত্রীরা। যাত্রীরা নিরাপদেই আছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, অবতরণ করা উড়োজাহাজ থেকে অস্ত্রধারী ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যেরা। বাংলাদেশ  বিমানবাহিনীর কর্মকর্তা এবং এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, ও পুলিশের সম্মিলিত অভিযানে অস্ত্রধারীকে আটক করা হয়েছে। ওই সশস্ত্র যুবক কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নাকি এর  পিছনে অন্য কোনও কারণ আছে তা এখনও স্পষ্ট নয়।

এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, ‘‘দুই বিমানকর্মীকেই উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজে আর কোনও যাত্রীও নেই। এখন পরিস্থিতি স্বাভাবিক।’’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD