আমতলীতে প্রাথমিকের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে শিশু শিক্ষার্থীর অভিযোগ, তদন্তে কমিটি গঠন

শেয়ার করুন...

জেলা প্রতিনিধি,বরগুনা:- আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা জাহান তানিয়ার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুনতাহা নুহাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীর মা জুলেখা আফরোজ এ ঘটনায় আমতলী উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসার মো. সফিউল আলম তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, জুলেখা আফরোজ কলির মেয়ে মুনতাহা নুহা ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, সহকারী শিক্ষক আফরোজা জাহান তানিয়া বিভিন্ন সময়ে নুহাকে প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। গত ১৯ নভেম্বর মডেল টেস্ট পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা হলে প্রবেশের মুহূর্তে শিক্ষক তানিয়া শিক্ষার্থী নুহাকে গালাগাল করেন এবং মারধরের চেষ্টা করেন। এ ঘটনায় নুহার মা উপজেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করেন। এরপর সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

শিক্ষার্থী মুনতাহা নুহা জানান, শিক্ষক তানিয়া প্রায়ই তাকে গালাগাল করেন এবং মারধর করতে উদ্যত হন। মডেল টেস্টের দিন পরীক্ষার হলে প্রবেশের আগে তাকে গালাগাল করা হয় ও মারতে উদ্যত হওয়ায় ঠিকভাবে পরীক্ষা দিতে পারেননি।

নুহার মা জুলেখা আফরোজ বলেন, ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষক তানিয়া আমার মেয়েকে কারণে-অকারণে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। গত বুধবার পরীক্ষার হলে প্রবেশের আগে গালাগাল ও ভয় দেখানোয় আমার মেয়ে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমি ওই শিক্ষকের শাস্তি দাবি করছি।

তবে অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক আফরোজা জাহান তানিয়া বলেন, আমার মেয়ে আর ওই মেয়ে একই শ্রেণিতে পড়ে। পরীক্ষার হলে আমার মেয়েকে বিরক্ত করায় আমি শুধু বারণ করেছি। খারাপ আচরণ বা নির্যাতন করার কোনো ঘটনা ঘটেনি।

আমতলী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ বলেন, তদন্তের চিঠি পেয়েছি। যথাসময়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

আমতলী উপজেলা শিক্ষা অফিসার মো. সফিউল আলম বলেন, অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে প্রাথমিকের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে শিশু শিক্ষার্থীর অভিযোগ, তদন্তে কমিটি গঠন

শেয়ার করুন...

জেলা প্রতিনিধি,বরগুনা:- আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা জাহান তানিয়ার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুনতাহা নুহাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীর মা জুলেখা আফরোজ এ ঘটনায় আমতলী উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসার মো. সফিউল আলম তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, জুলেখা আফরোজ কলির মেয়ে মুনতাহা নুহা ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, সহকারী শিক্ষক আফরোজা জাহান তানিয়া বিভিন্ন সময়ে নুহাকে প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। গত ১৯ নভেম্বর মডেল টেস্ট পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা হলে প্রবেশের মুহূর্তে শিক্ষক তানিয়া শিক্ষার্থী নুহাকে গালাগাল করেন এবং মারধরের চেষ্টা করেন। এ ঘটনায় নুহার মা উপজেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করেন। এরপর সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

শিক্ষার্থী মুনতাহা নুহা জানান, শিক্ষক তানিয়া প্রায়ই তাকে গালাগাল করেন এবং মারধর করতে উদ্যত হন। মডেল টেস্টের দিন পরীক্ষার হলে প্রবেশের আগে তাকে গালাগাল করা হয় ও মারতে উদ্যত হওয়ায় ঠিকভাবে পরীক্ষা দিতে পারেননি।

নুহার মা জুলেখা আফরোজ বলেন, ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষক তানিয়া আমার মেয়েকে কারণে-অকারণে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। গত বুধবার পরীক্ষার হলে প্রবেশের আগে গালাগাল ও ভয় দেখানোয় আমার মেয়ে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমি ওই শিক্ষকের শাস্তি দাবি করছি।

তবে অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক আফরোজা জাহান তানিয়া বলেন, আমার মেয়ে আর ওই মেয়ে একই শ্রেণিতে পড়ে। পরীক্ষার হলে আমার মেয়েকে বিরক্ত করায় আমি শুধু বারণ করেছি। খারাপ আচরণ বা নির্যাতন করার কোনো ঘটনা ঘটেনি।

আমতলী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ বলেন, তদন্তের চিঠি পেয়েছি। যথাসময়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

আমতলী উপজেলা শিক্ষা অফিসার মো. সফিউল আলম বলেন, অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD