নেত্রকোনায় চাচা শ্বশুরকে বাবা এবং চাচি শাশুরিকে মা দেখিয়ে জন্মনিবন্ধন দেয়ার অভিযোগ 

শেয়ার করুন...

নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ বাবুল:- নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চাচা শ্বশুরকে বাবা এবং চাচি শাশুরিকে মা দেখিয়ে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির জন্ম নিবন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের এক সচিবের বিরুদ্ধে।

এমন ভয়াবহ অনিয়মের অভিযোগে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা হলেন বারহাট্টার আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শুধাংশু কুমার রায়।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা যায়, সাইফুল ইসলাম এলাকায় অজ্ঞাত-পরিচয় ব্যক্তি। গত ১৫ অক্টোবর তার জন্মসনদ আসমা ইউনিয়নে নিবন্ধিত হয়। সনদে ওই ইউনিয়নের হরিয়াতলা গ্রামের জালাল মিয়াকে ‘বাবা’ ও শিউলী আক্তারকে ‘মা’ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় অর্থের লেনদেন হয়েছে বলেও অনেকের অভিযোগ। এদিকে ঘটনার পর অভিযুক্ত সচিব শুধাংশু কুমার রায়কে বারহাট্টা সদর ইউনিয়নে পদায়ন অতিরিক্ত দায়িত্ব করা হয়েছে বলে জানা যায়।

আরোও জানা যায়, ঢাকায় একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকুরির সুবাদে হরিয়াতলা গ্রামের রাবিয়া আক্তার নামের এক যুবতির সাথে সাইফুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রাবিয়া আক্তার একই গ্রামের জালাল মিয়ার ভাতিজি এবং জয়নাল আবেদীন এর মেয়ে। একপর্যায়ে তারা বিয়ে করেন এবং কয়েক মাস আগে হরিয়াতলায় আসেন। সাইফুল ইসলামের জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র ছিল না। হরিয়াতলা শ্বশুরবাড়িতে আসার পর ২০০২৭২১০৯১১০৪০৭৪২ নম্বর জন্মসনদ সংগ্রহ করেন সাইফুল ইসলাম।

জন্মসনদ হাতে পাবার পর জাতীয় পরিচয়পত্র করার জন্য বারহাট্টা উপজেলা নির্বাচন অফিসে যান সাইফুল ইসলাম। এখানে বাধে বিপত্তি। বিষয়টি সন্দেজনক মনে হওয়ায় অফিসের কর্মকর্তারা সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে এলাকার মেম্বার লিটন মিয়ার মধ্যস্থতায় জালাল মিয়া, শিউলী আক্তার ও রাবিয়া আক্তার মুচলেকা দিয়ে নির্বাচন অফিস থেকে সাইফুল ইসলামকে ছাড়িয়ে আনেন। পরে তারা শুধু জন্মসনদ নিয়ে ঢাকায় চলে যায়। সাইফুল ইসলাম মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হতে পারেন বলে এলাকার অনেকেরই ধারণা।

বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের নেত্রকোনা জেলা শাখার সদস্য হাফেজ মো. মিনারুল ইসলাম বলেন, ইউপি সচিব টাকার বিনিময়ে যে কোন কাজ করে দেয়। টাকা না দিলে সঠিক কাজটিও করে না।

এদিকে জালাল মিয়া বলেন, আমার ভাতিজী বলল তার স্বামীর বাবা-মা নেই, আমি বাবা হলে নাকি ভোটার কার্ড করতে পারবে। পরে বুঝলাম বড় ভুল করেছি।

এ ব্যাপারে সচিব শুধাংশু কুমার রায়ের ভিন্নরকম বক্তব্য পাওয়া যায়। প্রথমবার তিনি বলেন, মেম্বারের দেওয়া তথ্য অনুযায়ী নিবন্ধন করা হয়েছিল। পরে তিনি অস্বীকার করে বলেন, এই নামে এক ব্যক্তি জন্ম নিবন্ধন করতে এসেছিল, কিন্তু তথ্য না মিলায় আমি নিবন্ধন করিনি। তবে অনলাইনে অনুসন্ধান করে সাইফুল ইসলামের জন্মসনদটি পাওয়া গেছে।

মেম্বার লিটন মিয়া বলেন, সাইফুল ইসলাম বাংলাদেশেরই নাগরিক। তার পূর্বের একটি জন্মসনদ আছে। এখানে এসে জালিয়াতি করে নতুন একটি জন্ম নিবন্ধন করেছিল। বিষয়টি জানতে পেরে আমরা সেটি বাতিলের আবেদন করেছি।

বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান জানান, ‍‍‍‌জন্ম সনদটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ সংশ্লিষ্ট ইউপির প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

» আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

» শার্শায় তারাবির শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে হত্যা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় চাচা শ্বশুরকে বাবা এবং চাচি শাশুরিকে মা দেখিয়ে জন্মনিবন্ধন দেয়ার অভিযোগ 

শেয়ার করুন...

নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ বাবুল:- নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চাচা শ্বশুরকে বাবা এবং চাচি শাশুরিকে মা দেখিয়ে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির জন্ম নিবন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের এক সচিবের বিরুদ্ধে।

এমন ভয়াবহ অনিয়মের অভিযোগে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা হলেন বারহাট্টার আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শুধাংশু কুমার রায়।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা যায়, সাইফুল ইসলাম এলাকায় অজ্ঞাত-পরিচয় ব্যক্তি। গত ১৫ অক্টোবর তার জন্মসনদ আসমা ইউনিয়নে নিবন্ধিত হয়। সনদে ওই ইউনিয়নের হরিয়াতলা গ্রামের জালাল মিয়াকে ‘বাবা’ ও শিউলী আক্তারকে ‘মা’ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় অর্থের লেনদেন হয়েছে বলেও অনেকের অভিযোগ। এদিকে ঘটনার পর অভিযুক্ত সচিব শুধাংশু কুমার রায়কে বারহাট্টা সদর ইউনিয়নে পদায়ন অতিরিক্ত দায়িত্ব করা হয়েছে বলে জানা যায়।

আরোও জানা যায়, ঢাকায় একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকুরির সুবাদে হরিয়াতলা গ্রামের রাবিয়া আক্তার নামের এক যুবতির সাথে সাইফুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রাবিয়া আক্তার একই গ্রামের জালাল মিয়ার ভাতিজি এবং জয়নাল আবেদীন এর মেয়ে। একপর্যায়ে তারা বিয়ে করেন এবং কয়েক মাস আগে হরিয়াতলায় আসেন। সাইফুল ইসলামের জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র ছিল না। হরিয়াতলা শ্বশুরবাড়িতে আসার পর ২০০২৭২১০৯১১০৪০৭৪২ নম্বর জন্মসনদ সংগ্রহ করেন সাইফুল ইসলাম।

জন্মসনদ হাতে পাবার পর জাতীয় পরিচয়পত্র করার জন্য বারহাট্টা উপজেলা নির্বাচন অফিসে যান সাইফুল ইসলাম। এখানে বাধে বিপত্তি। বিষয়টি সন্দেজনক মনে হওয়ায় অফিসের কর্মকর্তারা সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে এলাকার মেম্বার লিটন মিয়ার মধ্যস্থতায় জালাল মিয়া, শিউলী আক্তার ও রাবিয়া আক্তার মুচলেকা দিয়ে নির্বাচন অফিস থেকে সাইফুল ইসলামকে ছাড়িয়ে আনেন। পরে তারা শুধু জন্মসনদ নিয়ে ঢাকায় চলে যায়। সাইফুল ইসলাম মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হতে পারেন বলে এলাকার অনেকেরই ধারণা।

বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের নেত্রকোনা জেলা শাখার সদস্য হাফেজ মো. মিনারুল ইসলাম বলেন, ইউপি সচিব টাকার বিনিময়ে যে কোন কাজ করে দেয়। টাকা না দিলে সঠিক কাজটিও করে না।

এদিকে জালাল মিয়া বলেন, আমার ভাতিজী বলল তার স্বামীর বাবা-মা নেই, আমি বাবা হলে নাকি ভোটার কার্ড করতে পারবে। পরে বুঝলাম বড় ভুল করেছি।

এ ব্যাপারে সচিব শুধাংশু কুমার রায়ের ভিন্নরকম বক্তব্য পাওয়া যায়। প্রথমবার তিনি বলেন, মেম্বারের দেওয়া তথ্য অনুযায়ী নিবন্ধন করা হয়েছিল। পরে তিনি অস্বীকার করে বলেন, এই নামে এক ব্যক্তি জন্ম নিবন্ধন করতে এসেছিল, কিন্তু তথ্য না মিলায় আমি নিবন্ধন করিনি। তবে অনলাইনে অনুসন্ধান করে সাইফুল ইসলামের জন্মসনদটি পাওয়া গেছে।

মেম্বার লিটন মিয়া বলেন, সাইফুল ইসলাম বাংলাদেশেরই নাগরিক। তার পূর্বের একটি জন্মসনদ আছে। এখানে এসে জালিয়াতি করে নতুন একটি জন্ম নিবন্ধন করেছিল। বিষয়টি জানতে পেরে আমরা সেটি বাতিলের আবেদন করেছি।

বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান জানান, ‍‍‍‌জন্ম সনদটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ সংশ্লিষ্ট ইউপির প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD