অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে-প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের যেসব মেধাবী প্রকৌশলী প্রবাসে আছেন তারা দেশকে আরও সমৃদ্ধশালী গড়ে তোলার যে চিন্তা করছেন তাকে স্বাগত জানাই। প্রবাসীদের এই উদ্যোগ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে। এ ছাড়া ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছি তা সহায়ক হবে।

তিনি বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা যেসব চ্যালেঞ্জ গ্রহণ করেছি তা প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হেটেলে প্রবাসে বসবাসরত প্রকৌশলীদের দুই দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরডির ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ। আরও বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কনভেনশনের আহ্বায়ক আজাদুল হক।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ৭৫-এর ঘাতকরা নিজ স্বার্থে বঙ্গবন্ধুকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে শুধু আমাদের স্বজনহারা করেছে তাই নয়, এ দেশের মানুষের ভবিষ্যতকেও পিছিয়ে দিয়েছে।

তিনি বলেন, স্বজন হারানোর বেদনা নিয়ে যখন বাংলাদেশ পা দিয়েছিলাম তখনই চিন্তা করেছি বাবার স্বপ্নকে পূরণ করতে হবে। এই লক্ষ্য নিয়ে আজ দেশ পরিচালনা করছি। দেশের উন্নয়নে সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছি।

প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা এই মাটির সন্তান। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা নিজেদের মেধা-শ্রম দিয়ে অবদান রেখেছেন। আজ বাংলাদেশে আপনারা মেধা ও শ্রম নিয়োগ করতে চাচ্ছেন। আমি বলব আপনার নিজ নিজ এলাকা ও গ্রামে বিনিয়োগ করেন। যদি আপনারা চান তাহলে আমরা যে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলছি সেখানে বিনিয়োগ করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, আশা করি আপনারা এখানে বিনিয়োগ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবেন।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে-প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের যেসব মেধাবী প্রকৌশলী প্রবাসে আছেন তারা দেশকে আরও সমৃদ্ধশালী গড়ে তোলার যে চিন্তা করছেন তাকে স্বাগত জানাই। প্রবাসীদের এই উদ্যোগ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে। এ ছাড়া ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছি তা সহায়ক হবে।

তিনি বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা যেসব চ্যালেঞ্জ গ্রহণ করেছি তা প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হেটেলে প্রবাসে বসবাসরত প্রকৌশলীদের দুই দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরডির ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ। আরও বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কনভেনশনের আহ্বায়ক আজাদুল হক।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ৭৫-এর ঘাতকরা নিজ স্বার্থে বঙ্গবন্ধুকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে শুধু আমাদের স্বজনহারা করেছে তাই নয়, এ দেশের মানুষের ভবিষ্যতকেও পিছিয়ে দিয়েছে।

তিনি বলেন, স্বজন হারানোর বেদনা নিয়ে যখন বাংলাদেশ পা দিয়েছিলাম তখনই চিন্তা করেছি বাবার স্বপ্নকে পূরণ করতে হবে। এই লক্ষ্য নিয়ে আজ দেশ পরিচালনা করছি। দেশের উন্নয়নে সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছি।

প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা এই মাটির সন্তান। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা নিজেদের মেধা-শ্রম দিয়ে অবদান রেখেছেন। আজ বাংলাদেশে আপনারা মেধা ও শ্রম নিয়োগ করতে চাচ্ছেন। আমি বলব আপনার নিজ নিজ এলাকা ও গ্রামে বিনিয়োগ করেন। যদি আপনারা চান তাহলে আমরা যে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলছি সেখানে বিনিয়োগ করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, আশা করি আপনারা এখানে বিনিয়োগ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD