বিমান ছিনতাইকারী আহম্মেদ পলাশের সোনারগাঁয়ে দাফন সম্পন্ন

শেয়ার করুন...

ষ্টাফ রির্পোটার:- দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী মাহমুদ পলাশের লাশ দাফন করেছে তার পরিবার। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তার লাশ দাফন করা হয়।

পলাশের বাবা পিয়ার জাহান সরকার পলাশের লাশ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে চট্টগ্রাম পতেঙ্গা থানার এসআই জসিমের নেতৃত্বে পুলিশের একটি দল পলাশের বাবা পিয়ার জাহান সরকারকে সোনারগাঁয়ের পিরোজপুরের বাড়ি থেকে চট্টগ্রাম নিয়ে যায়। পরে রাতেই পিয়ার জাহানের কাছে তার একমাত্র ছেলে পলাশের লাশ হস্তান্তর করে পতেঙ্গা থানা পুলিশ।

পলাশের বাবা পিয়ার জাহান বলেন, সোমবার রাতে পতেঙ্গা থানার পুলিশ এসে আমাকে বাড়ি থেকে চট্টগ্রাম নিয়ে যায়। সেখানে তারা আমার ছেলের লাশ আমার কাছে বুঝিয়ে দেয়। সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দেয়। আমি লাশ নিয়ে ভোর ৬টায় সোনারগাঁয়ে পৌঁছাই। পরে সকাল ৯টায় জানাজা শেষে স্থানীয় দুধঘাটা প্রামে লাশ দাফন করা হয়।

পলাশের লাশ দাফনের সময় সোনারগাঁ থানা কিংবা প্রশাসনের কোনো লোকজন উপস্থিত ছিলেন না। তবে তার নিকটাত্মীয় ও এলাকাবাসী জানাজায় উপস্থিত ছিলেন।

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ রোববার ছিনতাইকারীর কবলে পড়েছিল। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয়।

কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ পলাশ নিহত হন। র‌্যাবের ক্রিমিনাল ডেটাবেইসে রক্ষিত তথ্য অনুযায়ী তার পরিচয় হলো নাম- মাহমুদ পলাশ, পিতা-পিয়ার জাহান সরদার, ঠিকানা-দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

এর আগে সোমবার দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে লাশ শনাক্ত করে তার পরিবার। মরদেহ গ্রহণের পর পলাশের চাচা দ্বীন ইসলাম সাংবাদিকদের জানান, বিমান ছিনতাইয়ের মত এত বড় ঘটনা পলাশের একার পক্ষে কখনই সম্ভব নয়। এর পেছনে বড় কারো ইন্ধন থাকতে পারে। সকল প্রক্রিয়া শেষ করে মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। এর আগে দুপুরে চমেকে পলাশের লাশে ময়নাতদন্ত করা হয়। সন্ধ্যায় বিমান ছিনতাইয়ের ঘটনায় সিএমপির পতেঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মামলায় পলাশ মাহমুদ ছাড়াও অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান ছিনতাইকারী আহম্মেদ পলাশের সোনারগাঁয়ে দাফন সম্পন্ন

শেয়ার করুন...

ষ্টাফ রির্পোটার:- দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী মাহমুদ পলাশের লাশ দাফন করেছে তার পরিবার। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তার লাশ দাফন করা হয়।

পলাশের বাবা পিয়ার জাহান সরকার পলাশের লাশ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে চট্টগ্রাম পতেঙ্গা থানার এসআই জসিমের নেতৃত্বে পুলিশের একটি দল পলাশের বাবা পিয়ার জাহান সরকারকে সোনারগাঁয়ের পিরোজপুরের বাড়ি থেকে চট্টগ্রাম নিয়ে যায়। পরে রাতেই পিয়ার জাহানের কাছে তার একমাত্র ছেলে পলাশের লাশ হস্তান্তর করে পতেঙ্গা থানা পুলিশ।

পলাশের বাবা পিয়ার জাহান বলেন, সোমবার রাতে পতেঙ্গা থানার পুলিশ এসে আমাকে বাড়ি থেকে চট্টগ্রাম নিয়ে যায়। সেখানে তারা আমার ছেলের লাশ আমার কাছে বুঝিয়ে দেয়। সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দেয়। আমি লাশ নিয়ে ভোর ৬টায় সোনারগাঁয়ে পৌঁছাই। পরে সকাল ৯টায় জানাজা শেষে স্থানীয় দুধঘাটা প্রামে লাশ দাফন করা হয়।

পলাশের লাশ দাফনের সময় সোনারগাঁ থানা কিংবা প্রশাসনের কোনো লোকজন উপস্থিত ছিলেন না। তবে তার নিকটাত্মীয় ও এলাকাবাসী জানাজায় উপস্থিত ছিলেন।

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ রোববার ছিনতাইকারীর কবলে পড়েছিল। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয়।

কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ পলাশ নিহত হন। র‌্যাবের ক্রিমিনাল ডেটাবেইসে রক্ষিত তথ্য অনুযায়ী তার পরিচয় হলো নাম- মাহমুদ পলাশ, পিতা-পিয়ার জাহান সরদার, ঠিকানা-দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

এর আগে সোমবার দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে লাশ শনাক্ত করে তার পরিবার। মরদেহ গ্রহণের পর পলাশের চাচা দ্বীন ইসলাম সাংবাদিকদের জানান, বিমান ছিনতাইয়ের মত এত বড় ঘটনা পলাশের একার পক্ষে কখনই সম্ভব নয়। এর পেছনে বড় কারো ইন্ধন থাকতে পারে। সকল প্রক্রিয়া শেষ করে মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। এর আগে দুপুরে চমেকে পলাশের লাশে ময়নাতদন্ত করা হয়। সন্ধ্যায় বিমান ছিনতাইয়ের ঘটনায় সিএমপির পতেঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মামলায় পলাশ মাহমুদ ছাড়াও অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD