তফসিলকে স্বাগত জানালো জামায়াত

শেয়ার করুন...

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ প্রতিক্ষার পর নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। তফসিল ঘোষণার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে।

তিনি বলেন, এখন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কমিশনকে নানা গুরুদায়িত্ব পালন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনকে অর্থবহ করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে কোনো দুর্বলতা আমরা আশা করবো না। আমরা প্রত্যাশা করবো সুষ্ঠু-সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠ করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আশা করছি জনগণ একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। এই নির্বাচনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা আমাদের, সেটা পূরণ হবে।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, আমাদের যেসব দাবি ছিল কিছু পূরণ হয়েছে, কিছু পূরণ হয়নি। আমরা চাইবো গণভোটে যেন হ্যাঁ জয়যুক্ত হয়। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

৮ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা নিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। ৮ দলের শীর্ষ নেতারা বসছে, শীগগির আমরা ৮ দল চূড়ান্ত প্রার্থী দেবো। আমাদের লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হওয়া, কত আসনে প্রার্থী দেবো এটা গুরুত্বপূর্ণ নয়।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জ পৌরবাসীকে মাজলুম নেতা হাজী রাসেল মাহমুদের ঈদ শুভেচ্ছা

» পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দুবাই প্রবাসী নাজিম উদ্দিন

» বকশীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আইনজীবী দম্পতি সোহেল রানা ও ওয়াহিদা বেগম বেলি

» বেনাপোল পৌর নির্বাচনে তরুণ নেতৃত্বের আলোচনায় ইমদাদুল হক ইমদাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তফসিলকে স্বাগত জানালো জামায়াত

শেয়ার করুন...

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ প্রতিক্ষার পর নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। তফসিল ঘোষণার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে।

তিনি বলেন, এখন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কমিশনকে নানা গুরুদায়িত্ব পালন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনকে অর্থবহ করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে কোনো দুর্বলতা আমরা আশা করবো না। আমরা প্রত্যাশা করবো সুষ্ঠু-সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠ করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আশা করছি জনগণ একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। এই নির্বাচনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা আমাদের, সেটা পূরণ হবে।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, আমাদের যেসব দাবি ছিল কিছু পূরণ হয়েছে, কিছু পূরণ হয়নি। আমরা চাইবো গণভোটে যেন হ্যাঁ জয়যুক্ত হয়। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

৮ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা নিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। ৮ দলের শীর্ষ নেতারা বসছে, শীগগির আমরা ৮ দল চূড়ান্ত প্রার্থী দেবো। আমাদের লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হওয়া, কত আসনে প্রার্থী দেবো এটা গুরুত্বপূর্ণ নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD