পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেমিনার

শেয়ার করুন...

পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর রাওয়া ক্লাবে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. আমিনুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মুজিবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মো. মোস্তফা আল ইহযায। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) সরওয়ার হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল শাহজালাল, কর্নেল শাহাদাত হোসেন, কর্নেল (অব.) এস কে আকরাম, মেজর (অব.) আমিন আফসারী, কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, মেজর হারুনুর রশিদ, মেজর মাসউদুর রহমান, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফাজুল হক এবং রাষ্ট্রদূত সাকিব আলী প্রমুখ। এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে আগত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তাহের। বক্তারা তাঁদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও পর্যটন খাতকে নিরাপদ ও টেকসই করতে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন তারা।

সভাপতির বক্তব্যে কাজী মুজিবুর রহমান বলেন, পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানের মতো পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমেরিকা চেষ্টা করছে। ভারতের রাজধানী নয়াদিল্লীতে বসে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা তাদের কে সহযোগিতা করছে। পার্বত্য চট্টগ্রামে ইদানীং আমেরিকান খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের আনাগোনা বেড়েছে। তিনি এ সময় বলেন, আমরা পার্বত্য চট্টগ্রাম কে রক্ষার লক্ষ্যে প্রয়োজনে একাত্তরের যুদ্ধের মতোই আরেকটি যুদ্ধ করতে চাই। শাহাদাতের তামান্নার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

এ সময় মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর আরো বলেন, মালয়েশিয়া সরকার তাদের দেশে পার্বত্য এলাকায় অনেক কৃত্রিম লেক নির্মাণ করে পর্যটন বান্ধব এলাকায় রূপান্তরিত করেছে। পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্প বিকাশের জন্য কাপ্তাই লেক কে নিরাপদ পর্যটন বান্ধব বানানো খুবই প্রয়োজন।

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায বলেন, সম্প্রতি সময়ে ফুরমোন পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা প্রায়ই ইউপিডিএফের অস্ত্রধারী সদস্যদের দ্বারা হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তারা পর্যটকদের তল্লাশির নামে মোবাইল ফোন ছিনতাই, বড় অঙ্কের চাঁদা দাবি এবং নারী পর্যটকদের সঙ্গে অশোভন আচরণের মতো ঘটনাও ঘটাচ্ছে। পর্যটকগণ টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন, ও মারধর করছে। পার্বত্য চট্টগ্রামের ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে পাহাড়ি এলাকা ধীরে ধীরে আতঙ্কের জায়গায় পরিণত হচ্ছে। তিনি পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি বজায় রাখা এবং পর্যটন শিল্প রক্ষায় অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া দাবি জানান।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

» শার্শায় তারাবির শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে হত্যা

» প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

» বকশীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেমিনার

শেয়ার করুন...

পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর রাওয়া ক্লাবে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. আমিনুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মুজিবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মো. মোস্তফা আল ইহযায। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) সরওয়ার হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল শাহজালাল, কর্নেল শাহাদাত হোসেন, কর্নেল (অব.) এস কে আকরাম, মেজর (অব.) আমিন আফসারী, কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, মেজর হারুনুর রশিদ, মেজর মাসউদুর রহমান, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফাজুল হক এবং রাষ্ট্রদূত সাকিব আলী প্রমুখ। এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে আগত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তাহের। বক্তারা তাঁদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও পর্যটন খাতকে নিরাপদ ও টেকসই করতে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন তারা।

সভাপতির বক্তব্যে কাজী মুজিবুর রহমান বলেন, পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানের মতো পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমেরিকা চেষ্টা করছে। ভারতের রাজধানী নয়াদিল্লীতে বসে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা তাদের কে সহযোগিতা করছে। পার্বত্য চট্টগ্রামে ইদানীং আমেরিকান খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের আনাগোনা বেড়েছে। তিনি এ সময় বলেন, আমরা পার্বত্য চট্টগ্রাম কে রক্ষার লক্ষ্যে প্রয়োজনে একাত্তরের যুদ্ধের মতোই আরেকটি যুদ্ধ করতে চাই। শাহাদাতের তামান্নার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

এ সময় মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর আরো বলেন, মালয়েশিয়া সরকার তাদের দেশে পার্বত্য এলাকায় অনেক কৃত্রিম লেক নির্মাণ করে পর্যটন বান্ধব এলাকায় রূপান্তরিত করেছে। পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্প বিকাশের জন্য কাপ্তাই লেক কে নিরাপদ পর্যটন বান্ধব বানানো খুবই প্রয়োজন।

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায বলেন, সম্প্রতি সময়ে ফুরমোন পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা প্রায়ই ইউপিডিএফের অস্ত্রধারী সদস্যদের দ্বারা হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তারা পর্যটকদের তল্লাশির নামে মোবাইল ফোন ছিনতাই, বড় অঙ্কের চাঁদা দাবি এবং নারী পর্যটকদের সঙ্গে অশোভন আচরণের মতো ঘটনাও ঘটাচ্ছে। পর্যটকগণ টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন, ও মারধর করছে। পার্বত্য চট্টগ্রামের ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে পাহাড়ি এলাকা ধীরে ধীরে আতঙ্কের জায়গায় পরিণত হচ্ছে। তিনি পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি বজায় রাখা এবং পর্যটন শিল্প রক্ষায় অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD