বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

সারা বিশ্বের ন্যায় যশোরের বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস–২০২৬ পালিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকার সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হাকিম, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এবং মোঃ মাসুদ রানা, কর কমিশনার, কর অঞ্চল, যশোর।

এছাড়াও উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বেনাপোলের সভাপতি আলহাজ্ব মোঃ শামছুর রহমানসহ কাস্টমস, কর ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস হাউস বেনাপোলের জয়েন্ট কমিশনার অব কাস্টমস সাইদ আহমেদ রুবেল। পরে বাংলাদেশ কাস্টমসের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস সাকিব রায়হান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং মূল প্রবন্ধের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে কাস্টমস কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। পাশাপাশি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সকল নাগরিককে কর ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবশেষে সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফাইজুর রহমান কাস্টমস কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জ পৌরবাসীকে মাজলুম নেতা হাজী রাসেল মাহমুদের ঈদ শুভেচ্ছা

» পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দুবাই প্রবাসী নাজিম উদ্দিন

» বকশীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আইনজীবী দম্পতি সোহেল রানা ও ওয়াহিদা বেগম বেলি

» বেনাপোল পৌর নির্বাচনে তরুণ নেতৃত্বের আলোচনায় ইমদাদুল হক ইমদাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

সারা বিশ্বের ন্যায় যশোরের বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস–২০২৬ পালিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকার সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হাকিম, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এবং মোঃ মাসুদ রানা, কর কমিশনার, কর অঞ্চল, যশোর।

এছাড়াও উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বেনাপোলের সভাপতি আলহাজ্ব মোঃ শামছুর রহমানসহ কাস্টমস, কর ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস হাউস বেনাপোলের জয়েন্ট কমিশনার অব কাস্টমস সাইদ আহমেদ রুবেল। পরে বাংলাদেশ কাস্টমসের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস সাকিব রায়হান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং মূল প্রবন্ধের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে কাস্টমস কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। পাশাপাশি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সকল নাগরিককে কর ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবশেষে সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফাইজুর রহমান কাস্টমস কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD